Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান সেভ দ্য চিলড্রেনের

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
08 April, 2020, 11:40 am
Last modified: 08 April, 2020, 03:54 pm

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান সেভ দ্য চিলড্রেনের

করোনাভাইরাসের মহামারির কারণে বাংলাদেশে আসন্ন মানবিক বিপর্যয় এড়াতে বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে সংস্থাটি। তীব্র ভেন্টিলেটর সংকটের কথা জানিয়ে জি-২০ দেশগুলোর প্রতি চিকিৎসা সরঞ্জাম অনুদানেরও আহ্বান জানানো হয়।  
টিবিএস ডেস্ক
08 April, 2020, 11:40 am
Last modified: 08 April, 2020, 03:54 pm

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন; করোনাভাইরাসের মহামারির কারণে বাংলাদেশে আসন্ন মানবিক বিপর্যয় এড়াতে বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি সাহায্যের আবেদন করেছে। 

করোনা মোকাবেলায় বাংলাদেশে ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসযন্ত্রের তীব্র সংকটের কথা উল্লেখ করে সংস্থাটি এই আহ্বান জানিয়েছে। 

আন্তর্জাতিক পরিমণ্ডলে শিশু স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করে থাকে সেভ দ্য চিলড্রেন। খবর আনাদলু এজেন্সির।

সাহায্য আবেদনের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, সাড়ে ১৬ কোটি মানুষের জন্য বাংলাদেশে দুই হাজারের কম ভেন্টিলেটর আছে। এর মধ্যে দক্ষিণের কক্সবাজার জেলায় কোনো ভেন্টিলেটর নেই। এই জেলায় কমপক্ষে ৩০ লাখ মানুষ বসবাস করেন, এর সঙ্গে শরণার্থী ক্যাম্পে আশ্রিত ১০ লাখ রোহিঙ্গাও আছে।

বিবৃতিটি আরও জানায়, দেশের অধিকাংশ আইসিইউ শয্যা এবং ভেন্টিলেটর রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান কিছু শহরের হাসপাতালে আছে। গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এসব ব্যবহারের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। 

'বাংলাদেশে বর্তমানে ১ হাজার ৭৬৯টি ভেন্টিলেটর আছে বা বিদেশ থেকে আনা হচ্ছে। অর্থাৎ প্রতি ৯৩ হাজার ২৭৩ জনের জন্য গড়ে মাত্র একটি ভেন্টিলেটর আছে।' 

কক্সবাজারে ভেন্টিলেটর না থাকায় সেখানে সামাজিক পর্যায়ে সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে- বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হবে বলে আশঙ্কা করছে সেভ দ্য চিলড্রেন। 

সংস্থাটির বাংলাদেশ শাখার পরিচালক ডা. শামীম জাহান বলেন, কোভিড-১৯ বিস্তারের কারণে বাংলাদেশে যে পরিমাণ চাহিদা দেখা দেবে সেই তুলনায় ভেন্টিলেটর নেই। স্থানীয়ভাবে বিপুল সংখ্যায় ভেন্টিলেটর উৎপাদন করতেও অনেক সময় লাগবে। তাই এই মুহূর্তে মানুষের প্রাণরক্ষায় আমরা বৃহৎ অর্থনীতিগুলোর জোট জি-২০ দেশগুলোর কাছে সাহায্যের আবেদন করছি। আমরা আশা করি এসব দেশ বিশ্ব মহামারি মোকাবিলায় সম্মিলিত সহায়তার হাত বাড়িয়ে দেবে। 

ডা. শামীম জাহান দেশের সরকারি এবং বেসরকারি খাতকেও নিজ উদ্যোগে ভেন্টিলেটর সরবরাহের আর্জি জানান। 

গতকাল মঙ্গলবার একদিনে কোভিড-১৯ সংক্রমণে দেশে ৪১ জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে আইইডিসিআর। একইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানটি এপর্যন্ত মোট ১৭ জনের প্রাণহানির তথ্য দিয়েছে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / সেভ দ্য চিলড্রেন / বেসরকারি সহায়তা সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net