Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বগুড়ায় ১ লাখ দোকান কর্মচারী পরিবার নিয়ে সংকটে

বাংলাদেশ

হাসিবুর রহমান, বগুড়া
07 April, 2020, 04:40 pm
Last modified: 07 April, 2020, 04:49 pm

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • জ্বালানি সংকটে সরকারি নির্দেশনা অমান্য করে রাতেও খোলা চট্টগ্রামের মার্কেট
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

বগুড়ায় ১ লাখ দোকান কর্মচারী পরিবার নিয়ে সংকটে

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে বগুড়ায় বড় বড় মার্কেটের পাশাপাশি ছোট দোকানগুলো সরকারি নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অন্তত ১ লাখ দোকান ও বাণিজ্যিক কর্মচারী।
হাসিবুর রহমান, বগুড়া
07 April, 2020, 04:40 pm
Last modified: 07 April, 2020, 04:49 pm
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় সারাদেশের মতো বগুড়াতেও বন্ধ করে রাখা হয়েছে সব দোকানপাট ও শপিংমল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বগুড়ায় কর্মহীন দোকান কর্মচারীদের অধিকাংশই মার্চ মাসের বেতন না পাওয়ায় সংসার চালাচ্ছেন ধার দেনা করে। করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে বগুড়ায় বড় বড় মার্কেটের পাশাপাশি ছোট দোকানগুলো সরকারি নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অন্তত ১ লাখ দোকান ও বাণিজ্যিক কর্মচারী। 

প্রশাসনিক কর্মকর্তারা জানান, এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।

বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী রতন রায় জানান, গত ২৬ মার্চ এর পর থেকে বগুড়ার ১২টি উপজেলায় বেকার হয়ে আছেন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করা প্রায় ১ লাখ কর্মচারী। এদের একটি বড় অংশই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার টাকা নেন বেতনের অংশ হিসেবে। গত তিন সপ্তাহ ধরে এ শ্রেণীর শ্রমিকদের অধিকাংশই সংসার চালিয়েছেন জমানো টাকায়। এখন তাদের হাতে আর টাকা নেই চলতে হচ্ছে ধার দেনা করে।

ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক জানান, বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথার এক বর্গ কিলোমিটারের মধ্যে মার্কেট আছে অন্তত ৫০টি। আর ছোট বড় দোকান আছে কমপক্ষে ৩ হাজার। এসব মার্কেট আর দোকানের অন্তত ২০ হাজার কর্মচারী অধিকাংশই এখনো মার্চ মাসের বেতন পাননি।

"শাড়ী প্যালেস, মামুন এন্ড ব্রাদার্স, রুপসী বাংলা, লাকী ক্লথ স্টোর, আচঁল ও বীণা ক্লথ স্টোর" এর মত কয়েকটি প্রতিষ্ঠান কর্মচারীদেরকে ডেকে তাদের মার্চে মাসের বেতন দিয়েছে বললেন মোঃ এনামুল হক।

বগুড়া ছহির উদ্দিন নিউ মার্কেটে প্রায় ২৮ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করছেন মোঃ বুলবুল আহম্মেদ। মক্কা ক্লথ স্টোরের এ কর্মচারী জানান, গত তিন সপ্তাহ ধরে তিনি কোন বেতন পাননি। সাধারণত সপ্তাহের শেষে বেতন নিয়ে তিনি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। 

"আমার সংসার এখন চলছে ধার দেনা করে। বেতন না পাওয়ায় খুব কষ্টে আছি পরিবারের লোকজন নিয়ে" বললেন, মোঃ বুলবুল আহম্মেদ।

আরেক দোকান কর্মচারী মোঃ জাহাঙ্গীর আলম জানান, তিনি মাসিক বেতনের অংশ নেন শনি থেকে বৃহস্পতিবারের মধ্যে। কিন্তু গত তিন সপ্তাহ ধরে তার হাতে কোন টাকা আসেনি প্রতিষ্ঠান থেকে।

বগুড়া কোর্ট চত্ত্বর এলাকার চশমার দোকান  দৃষ্টিদান- এ কাজ করেন কর্মচারী রতন কুমার সিংহ। প্রায় তিন সপ্তাহ ধরে তার কোন কাজ না থাকায় পরিবার সদস্য নিয়ে সংকটে আছেন। তার পরিবারের সদস্যদের চাওয়া এখন ত্রাণ।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, দোকান মালিকরা যেন মার্চ মাসের বেতন খুব দ্রুত কর্মচারীদের দেন এ বিষয়টি নিশ্চিত করার জন্য বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, "আমরা আশা করছি মানবিক দিক বিবেচনায় নিয়ে দোকান কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করবেন প্রতিষ্ঠান ও মালিক পক্ষ।"
 

Related Topics

টপ নিউজ

বগুড়া / দোকানপাট বন্ধ / দোকান কর্মচারি / করোনায় সৃষ্ট সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • জ্বালানি সংকটে সরকারি নির্দেশনা অমান্য করে রাতেও খোলা চট্টগ্রামের মার্কেট
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net