Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2026, 08:05 pm
Last modified: 20 April, 2026, 08:25 pm

Related News

  • বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময়ও আমিও বলেছিলাম কীভাবে তারা বিভ্রান্ত করেছে। গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন বিভ্রান্তের কাজ শুরু করেছে। এই দুদিন আগে ময়মনসিংহের ওদিকে একটি পারিবারিক, ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তির চেষ্টা করেছিল। আপনারা সবাই দেখেছেন। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
টিবিএস রিপোর্ট
20 April, 2026, 08:05 pm
Last modified: 20 April, 2026, 08:25 pm
ছবি: সংগৃহীত

দেশে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, 'আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যারা এই সংস্কার সংস্কার করে, জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন কথা বলে, তারা কিন্তু নারীদের স্বাধীনতা নিয়ে, নারীদের উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা ওষুধ নিয়ে, চিকিৎসা নিয়ে যে কমিশন করা হয়েছিল, সেই কথা বলে না।'

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচনের সময়ও আমিও বলেছিলাম কীভাবে তারা জনগণকে বিভ্রান্ত করেছে। গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন বিভ্রান্তের কাজ শুরু করেছে। দুদিন আগে ময়মনসিংহের ওদিকে একটি পারিবারিক, ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তির চেষ্টা করেছিল। আপনারা সবাই দেখেছেন। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।'

'মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি কীভাবে তারা বিভ্রান্ত করেছিল, '৮৬ সালে দেখেছি দেশের মানুষকে কিভাবে বিভ্রান্ত করেছিল, '৯৬ সালেও বিভ্রান্ত করেছিল, ২০০৮ সালেও তারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল', বলেন তিনি।

সংস্কার কমিশনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 'গণতন্ত্রে মতের পার্থক্য থাকবে। সবকিছুতেই আমি যে এগ্রি (একমত) করব, এমন কোনো কথা নেই। আমরা সেখানে কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছি। সংস্কার কমিশনের আলোচনার পর আমরা জনগণের কাছে পরিষ্কার করেছি- কোন বিষয়ে আমরা একমত, আর কোন বিষয়ে মতের পার্থক্য আছে।'

তিনি আরও বলেন, 'গত ১৭ বছরের আন্দোলনে বিএনপির শত শত নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন। বিএনপির অর্ধ কোটি নেতা-কর্মী গায়েবি মামলায় নির্যাতনে শিকার হয়েছেন। আজ এই হাজারও মানুষের সামনে, এই মিডিয়ার সামনে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব।'

প্রধানমন্ত্রী বলেন, 'কিন্তু বারবার পরিষ্কার করে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম, কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলা শুরু করেছে। অন্তর্বর্তী সরকার ১১টি কমিশন গঠন করেছিল। এর মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক বিষয় আছে, স্বাস্থ্য আছে, নারী আছে, আইনশৃঙ্খলার বিষয় আছে।'

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, 'কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ উন্নয়নমূলক কাজ করতে চায় সরকার। একই সাথে দেশে বিদেশে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়।

বগুড়া-সিরাজগঞ্জ রেলাইন বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের কৃষিজাত পণ্য দেশে যেমন থাকবে, বিদেশেও রপ্তানি হবে। আমি এর মধ্যে কাজ শুরু করেছি। আমাদের বিমানবন্দরে কার্গো প্লেন কীভাবে আসতে পারে, আমাদের উৎপাদিত কৃষিজত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি। শুধু তাই নয়, বগুড়া বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুতই শুরু করব। সেখানে কীভাবে কৃষি, প্রকৌশল, চিকিৎসাসহ সব বিষয় যুক্ত করে কাজ শুরু করা যায়, তা নিয়েও সরকার কাজ করছে। আর এগুলো তখনই বাস্তবায়ন করতে পারব যখন আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় এমপিসহ অনেকে উপস্থিত ছিলেন।  

এর আগে জেলার বাগবাড়ীতে খাল খনন, টিকাদান কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। আজ সন্ধ্যার পরেই ঢাকার পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার। 
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

তারেক রহমান / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net