Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
ছদ্মনাম নিয়ে স্পেনে ‘সিক্রেট লাইফ’ কাটাচ্ছেন অ্যাম্বার হার্ড! 

বিনোদন

টিবিএস ডেস্ক   
14 November, 2022, 02:45 pm
Last modified: 14 November, 2022, 02:55 pm

Related News

  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছদ্মনাম নিয়ে স্পেনে ‘সিক্রেট লাইফ’ কাটাচ্ছেন অ্যাম্বার হার্ড! 

হলিউডের গ্ল্যামারের জগত থেকে দূরে সরে থাকতেই এই পথ অবলম্বন করেছেন অ্যাম্বার হার্ড। মায়োর্কায় মার্থা জেন ক্যানারি নাম নিয়ে বসবাস করছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। 
টিবিএস ডেস্ক   
14 November, 2022, 02:45 pm
Last modified: 14 November, 2022, 02:55 pm
ছবি: সংগৃহীত

প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানি মামলায় হেরে যাওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেশ নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। মামলার রায়ের পরপরই অভিনেত্রীর আর্থিক দুর্দশার কথা জানা যায় এবং অনেকটা নিভৃতে জীবনযাপন শুরু করেন 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী। এরপরেই কাউকে কিছু না জানিয়ে উড়াল দেন স্পেনের উদ্দেশ্যে!

তবে স্পেনেও গণমাধ্যমের নজর এড়াতে পারেননি অ্যাম্বার হার্ড। স্পেনের রাস্তায় কিংবা সমুদ্রসৈকতে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তিনি। তবে সম্প্রতি ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল সূত্রে জানা গেছে, স্পেনে ছদ্মনাম নিয়ে হোটেল ভাড়া করে থাকছেন এই তারকা!

মূলত পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতেই নিজের মেয়ে উনা পেজ হার্ডকে নিয়ে গোপনে স্পেনের মায়োর্কায় চলে গিয়েছিলেন অ্যাম্বার হার্ড। কিন্তু ছুটি কাটাতে এসেও বিপত্তি বেঁধেছে তার!

পাপারাজ্জিদের তোলা ছবিগুলোতে ধরা পড়েছে স্পেনে অভিনেত্রীর বর্তমান জীবনযাপনের চিত্র। ছবি: সংগৃহীত

পাপারাজ্জিদের তোলা ছবিগুলোতে উঠে এসেছে অভিনেত্রীর বর্তমান জীবনযাপনের দৃশ্য। ছবিতে ধরা পড়েছে, নিজের মেয়ের সঙ্গে খুশিমনে খেলছেন তিনি, আবার কখনো সঙ্গীদের নিয়ে হাটছেন মায়োর্কার পথে।

হলিউডের গ্ল্যামারের জগত থেকে দূরে সরে থাকতেই এই পথ অবলম্বন করেছেন অ্যাম্বার হার্ড। 'একজন গুরুত্বপূর্ণ আমেরিকান অভিনেত্রী' নাম নিয়ে হোটেলে উঠেছেন তিনি। মায়োর্কায় মার্থা জেন ক্যানারি নাম নিয়ে বসবাস করছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। 

উল্লেখ্য যে, মার্থা জেন ক্যানারি ছিলেন উনিশ শতকের একজন আমেরিকান অভিনেত্রী যিনি আদিবাসী ইন্ডিয়ানদের বিরুদ্ধে লড়েছিলেন। অ্যাম্বার হার্ডের এই নাম বেছে নেওয়ার একটি কারণ মনে করা হচ্ছে যে তিনি তার প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে তার জীবনের রূপক অর্থে এটি বেছে নিয়েছেন। জনি ডেপ নিজে একজন চেরোকি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে মানহানি মামলা নিয়ে এবছর আলোচনার শীর্ষে ছিলেন অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

ডেইলি মেইলের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, সমুদ্রসৈকতে আয়েশ করতে ব্যস্ত অ্যাম্বার হার্ড। ধারণা করা হচ্ছে, প্রাক্তন স্বামীর সাথে আইনি জটিলতার বেদনা এরই মধ্যে কাটিয়ে উঠতে শুরু করেছেন তিনি।

তবে আপাতদৃষ্টিতে স্পেনে অ্যাম্বার হার্ডকে হাসিখুশি জীবনযাপন করতে দেখলেও, তিনি এটি করছেন 'গোপনে' । ভিটি বা ডেইলি মেইলের মতো গণমাধ্যমগুলো এটিকে সেভাবেই আখ্যা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

অ্যাম্বার হার্ড / স্পেন / আত্মগোপন / ছদ্মনাম / জীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net