Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
২০২২ বিশ্বকাপ কাতারকে আয়োজন করতে দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল: সাবেক ফিফা প্রেসিডেন্ট ব্লাটার

খেলা

টিবিএস ডেস্ক
08 November, 2022, 09:40 pm
Last modified: 08 November, 2022, 09:46 pm

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ অর্থ দিয়েছিল, স্বীকার করল উয়েফা; সভাপতিকে ‘সরানোর’ চেষ্টার সমালোচনা ফিফার

২০২২ বিশ্বকাপ কাতারকে আয়োজন করতে দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল: সাবেক ফিফা প্রেসিডেন্ট ব্লাটার

কাতারের পক্ষে ভোট দেওয়ার জন্য সেপ ব্লাটার তৎকালীন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে দোষারোপ করেছেন।
টিবিএস ডেস্ক
08 November, 2022, 09:40 pm
Last modified: 08 November, 2022, 09:46 pm
সেপ ব্লাটার। ছবি: গেটি ইমেজেস ভিয়া বিবিসি

ফিফা'র সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারকে আয়োজন করতে দেওয়ার সিদ্ধান্ত 'ভুল' ছিল। খবর বিবিসি'র।

২০১০ সালে কাতারকে যখন এ বছরের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচন করা হয়, তখন সংস্থাটির প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার।

সমকামী সম্পর্ক, মানবাধিকার, ও অভিবাসী শ্রমিকদের প্রতি আচরণ ইত্যাদি বিষয়ে সমালোচনার শিকার হয়েছে কাতার।

'কাতার খুব ছোট একটা দেশ। ফুটবল আর বিশ্বকাপ এ খেলার জন্য বেশি বড়,' সুইস একটি সংবাদপত্রকে বলেন সাবেক ফিফা প্রেসিডেন্ট।

৯২ বছরের ইতিহাসে এ প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২২ সালের আসর।

১২ বছর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ১৪-৮ ভোটে বিশ্বকাপ আয়োজনের সুযোগ জিতেছিল কাতার। ব্লাটার জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ভোট দিয়েছিলেন।

কাতারের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্লাটার তৎকালীন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে দোষারোপ করেছেন।

'খারাপ একটা সিদ্ধান্ত ছিল এটা। আর তখন প্রেসিডেন্ট থাকার কারণে এর দায় আমার ওপরেই বর্তায়,' বলেন ৮৬ বছর বয়সী ব্লাটার।

'প্লাতিনি ও তার (উয়েফা) দলের চার ভোটের কল্যাণে যুক্তরাষ্ট্রের বদলে কাতার চলে গেল বিশ্বকাপ। এটাই সত্য।'

ব্লাটার আরও জানিয়েছেন, কাতার বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নির্মাণ শ্রমিকদের বিষয়ে সমালোচনা শুরুর পর ২০১২ সালে আয়োজক দেশ নির্ধারণের মাপকাঠি ঠিক করে ফিফা।

'এরপর থেকে সামাজিক দিক ও মানবাধিকারের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে,' ব্লাটার বলেন।

১৭ বছর ফিফা'র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেপ ব্লাটার। কিন্তু ২০১৫ সালে প্লাতিনিকে অবৈধভাবে দুই মিলিয়ন সুইস ফ্রাঁ পাঠানোর অভিযোগ উঠলে পদত্যাগ করতে বাধ্য হন ব্লাটার। তখন প্লাতিনিও ফিফায় তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

Related Topics

টপ নিউজ

সেপ ব্লাটার / কাতার বিশ্বকাপ ২০২২ / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ অর্থ দিয়েছিল, স্বীকার করল উয়েফা; সভাপতিকে ‘সরানোর’ চেষ্টার সমালোচনা ফিফার

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net