Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ইমরানের দলের সাংসদের অভিযোগ: স্ত্রীর সঙ্গে তাকে নিয়ে আপত্তিকর ভিডিও পাঠানো হয়েছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 November, 2022, 08:20 pm
Last modified: 05 November, 2022, 08:28 pm

Related News

  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ‘কার্যত শেষ’: সাক্ষাৎকারে মালিহা লোদি
  • আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

ইমরানের দলের সাংসদের অভিযোগ: স্ত্রীর সঙ্গে তাকে নিয়ে আপত্তিকর ভিডিও পাঠানো হয়েছে

আজম সোয়াতি গণমাধ্যমকে আরও বলেন, গত শুক্রবার রাত ৯টায় স্ত্রীর কাছ থেকে একটি ফোনকল পান তিনি। এসময়, তার স্ত্রী কাঁদছিলেন এবং চিৎকার করছিলেন। আসল ঘটনা তাতে বুঝতে পারেননি তিনি। তখন তার মেয়েকে বলেন, মায়ের সাথে কথা বলে যেন আসল ঘটনাটি শোনে।  
টিবিএস ডেস্ক
05 November, 2022, 08:20 pm
Last modified: 05 November, 2022, 08:28 pm
সংবাদ সম্মেলনে আজম সোয়াতি। ছবি: টুইটার

পাকিস্তানের তেহরিক- ই- ইনসাফ (পিটিআই) দলের সিনেটর আজম সোয়াতি দাবি করেছেন, একটি অজ্ঞাত নম্বর থেকে তার স্ত্রীর কাছে তাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের 'আপত্তিকর ভিডিও' পাঠানো হয়েছে।  এই ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর দ্য ডনের 

শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

ইতঃপূর্বে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে এক টুইট পোস্ট করেন সোয়াতি। বিতর্কিত টুইটের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ মামলায় তাকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা বাহিনী। 

পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। নিরাপত্তা বাহিনীর হেফাজতে তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগও করেছেন সোয়াতি।   

Mr Bajwa congratulations to you and few with you . Your plan is really working and all criminals are getting free at cost of this country . With these thugs getting free You have legitimise corruption . How you predict now the future of this country ? pic.twitter.com/uZgHQjZ7lJ— Senator Azam Khan Swati (@AzamKhanSwatiPk) October 12, 2022

টুইটে তিনি লিখেছিলেন, 'জনাব বাজওয়া এবং আপনার সাথে সামান্য যে কয়েকজন রয়েছেন– তাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের পরিকল্পনা সত্যিই কাজ করছে। দেশের স্বার্থের বিনিময়ে সব অপরাধীকে মুক্তি দেওয়া হচ্ছে। এসব দুর্বৃত্তকে মুক্তি দিয়ে, আপনি দুর্নীতিকে বৈধতা দিয়েছেন। এরপর দেশের ভবিষ্যৎ কী হবে বলে আপনি মনে করেন'। 

Shocking details of what happened last night to Azam Swati and his family being stated by @AzamKhanSwatiPk himself 1/2 pic.twitter.com/gdLpAW30qe— PTI (@PTIofficial) November 5, 2022

বৃহস্পতিবার ইসলামাবাদের আদালত প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের বলেছিলেন, তিনি কোনো আইন, সংবিধান বা মৌলিক অধিকার ভঙ্গের দায়ে গ্রেপ্তার হননি। বরং শুধু একটি নাম (বাজওয়ার) উল্লেখ করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 'এটাই আমার অপরাধ' বলেন তিনি। 

শনিবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষের এই সদস্য সেদিনের বক্তব্যের বরাত দিয়ে বলেন, আমি কোনো দুর্নীতি বা অন্যায় করিনি। প্রভাবশালী বলয়ের হাতে আমার এ ধরনের অনৈতিক ভিডিও থাকার কথা ভাবতেও পারিনি। 

পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, 'আমার এই ধারণা পুরোটাই ছিল বিভ্রম'। 

আজম সোয়াতি গণমাধ্যমকে আরও বলেন, গত শুক্রবার রাত ৯টায় স্ত্রীর কাছ থেকে একটি ফোনকল পান তিনি। এসময়, তার স্ত্রী কাঁদছিলেন এবং চিৎকার করছিলেন। আসল ঘটনা তাতে বুঝতে পারেননি তিনি। তখন তার মেয়েকে বলেন, মায়ের সাথে কথা বলে যেন আসল ঘটনাটি শোনে।  

মেয়ের পীড়াপীড়িতে শেষপর্যন্ত মুখ খোলেন তার স্ত্রী। এবং অজ্ঞাত নম্বর থেকে একটি আপত্তিজনক ভিডিও বার্তা পাওয়ার কথা জানান। 

তিনি বলেন, পরে আমার মেয়ে আমাকে কাঁদতে কাঁদতে স্ত্রীর সাথে আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর কথা জানায়। আমি বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করি, 'এটা কীভাবে সম্ভব'। এটা বলতেই তার চোখে পানি চলে আসে। 
জ্যেষ্ঠ এ পিটিআই নেতা জানান, কোয়েটায় স্ত্রীকে সঙ্গে নিয়ে একবার বেড়াতে যান তিনি। আর ভিডিওটি সেসময়ের। 

'আমার দেশের কন্যা ও নাতনিরা আপনাদের মাধ্যমে আজ এসব বিষয় জানবে– তাই আমি আর বেশি কিছু বলব না'।

Pakistan was created on Islamic moral values of human dignity, honour of the family & inviolability of chadar & chardawari. What has happened to Azam Swati at the hands of the State has been a blatant violation of all these values - from being stripped naked to custodial torture

— Imran Khan (@ImranKhanPTI) November 5, 2022

ওই সফরকালে কোয়েটায় সুপ্রিম কোর্টের বিচারকদের লজে আজম সোয়াতি ও তার স্ত্রীর থাকার বন্দোবস্ত করে দেন সিনেট চেয়ারপার্সন সাদিক সানজারনি। আজম জানান, সাদিক তার স্ত্রীকে খুবই সম্মান করতেন। 

সোয়াতি বলেন, 'বয়োবৃদ্ধ একজন সিনেটর ও তোমার চাচির নিরাপত্তার জন্য সেখানে তাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছিলে। আমাকে বলেছিলে, ওই সময় কোয়েটায় সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি না থাকায়– আমরা সেখানে থাকতে পারব'। 

এসব বলতে বলতে আবারো আবেগ-তাড়িত হয়ে পড়েন পিটিআইয়ের এই বয়স্ক সিনেটর। তিনি আক্ষেপ করে বলেন, আমার স্ত্রীকে এখন দেশ ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে। খুব সম্ভবত আমার মেয়ে ও নাতনিদেরও মনে গভীর ক্ষত আর অপমান নিয়ে দেশ ছাড়তে হবে। 

'আমি খোদার কাছে জানতে চাই, পাকিস্তানে আজ স্বামী-স্ত্রীর মধ্যেকার সম্পর্কও কী নিরাপদ নয়'?

Related Topics

টপ নিউজ

আজম সোয়াতি / পিটিআই / পাকিস্তান / আপত্তিকর ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ‘কার্যত শেষ’: সাক্ষাৎকারে মালিহা লোদি
  • আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net