Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ভালো শুরুর পর উইকেট বৃষ্টি, চাপে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
24 October, 2022, 11:20 am
Last modified: 24 October, 2022, 11:34 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ভালো শুরুর পর উইকেট বৃষ্টি, চাপে বাংলাদেশ

হঠাৎ দিক হারানো বাংলাদেশ মাত্র ৩৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান মিস হিটে আউট হয়েছেন।
টিবিএস রিপোর্ট
24 October, 2022, 11:20 am
Last modified: 24 October, 2022, 11:34 am

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেলেও সেই ধারায় থাকা হয়নি সাকিব আল হাসানের দলের। 

হোবার্টে বৃষ্টি নামার আগে শুরু হয়ে যায় বাংলাদেশের উইকেট বৃষ্টি। ১১ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান। উইকেটে আছেন আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান।

হঠাৎ দিক হারানো বাংলাদেশ মাত্র ৩৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান মিস হিটে আউট হয়েছেন। যদিও শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ৫.১ ওভারে ৪৩ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ৩০ ইনিংস পর বাংলাদেশের উদ্বোধনী জুটির রান ৪০ ছাড়ালো।

কিন্তু এই জুটি ভাঙতেই শুরু হয়ে যায় আসা যাওয়ার মিছিল। সৌম্যর বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। তুলে মারতে গিয়ে মিস হিটে মিড উইকেটে ধরা পড়েন ১৪ বলে ১৪ রান করা বাঁহাতি এই ওপেনার। একটু পরই বিদায় নেন শান্ত। ২০ বলে ৪টি চারে ২৫ রান করা শান্তও মিস হিটে ক্যাচ তুলে আউট হন। 

ধীর-স্থির শুরু করা লিটন কুমার দাসের আউটের ধরন আরও হতাশার। দুই ওপেনারের মতো তিনিও মিস শটে ক্যাচ তুলে আউট হন, করেন ১১ বলে ৯ রান। 

পরের ওভারেই বড় ধাক্কাটি আসে বাংলাদেশের ইনিংসে। অধিনায়ক সাকিব আল হাসানকে ফিরিয়ে দেন নেদারল্যান্ডসের ১৯ বছর বয়সী লেগ স্পিনার শারিজ আহমেদ। ফেরার আগে ৯ বলে ৭ রান করেন সাকিব। ইয়াসির আলী রাব্বিও টিকতে পারেননি। ফুটওয়ার্কের দীনতায় ভেঙে যায় তার স্টাম্প।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net