Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
বাজারে মিলছেনা প্যাকেটজাত চিনি, উৎপাদনকারীরা বলছেন গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2022, 09:25 am
Last modified: 23 October, 2022, 10:04 am

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা
  • শৈশবে অতিরিক্ত চিনি খাওয়া যেভাবে শিশুর সারা জীবনের ওপর প্রভাব ফেলে

বাজারে মিলছেনা প্যাকেটজাত চিনি, উৎপাদনকারীরা বলছেন গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত 

বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকায় বিক্রির জন্য দাম নির্ধারণ করে দেয়। কিন্তু শনিবার ১০৫ থেকে ১১০ টাকায় খোলা চিনি বিক্রি করতে দেখা গেছে।
টিবিএস রিপোর্ট
23 October, 2022, 09:25 am
Last modified: 23 October, 2022, 10:04 am

বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। খোলা চিনি বেশি দামে কেনা গেলেও প্যাকেট চিনি পাওয়াই যাচ্ছে না।

রাজধানীর মগবাজার, কৃষি মার্কেট, বাড্ডা, কারওয়ান বাজার এলাকার বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

রাজধানীর বাড্ডা এলাকার মিজান স্টোরের বিক্রেতা মোহাম্মদ মিজান বলেন, "তিন থেকে চার দিন ধরে বিভিন্ন কোম্পানির ডিলাররা প্যাকেট চিনি সরবরাহ করছেন না। তাই প্যাকেট চিনি নেই। এ দোকানে খোলা চিনি ১১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।" 

গত ৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকায় বিক্রির জন্য দাম নির্ধারণ করে দেয়। কিন্তু শনিবার ১০৫ থেকে ১১০ টাকায় খোলা চিনি বিক্রি করতে দেখা গেছে।

উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে, গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন কমে গেছে অর্ধেকের কম।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বেশিরভাগ দোকানে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। তবে এ সময় অনেক দোকানে প্যাকেটজাত চিনির দেখাই মেলেনি।

মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের এক ব্যবসায়ী বলেন, মিলগেটে ১২ থেকে ১৪ দিন ধরে ট্রাকের যানজট লেগে থাকছে। এজন্য তারা প্রতিদিন ২ হাজার টাকা করে মাশুল গোনেন। দিনশেষে যা ভোক্তাকেই বহন করতে হচ্ছে।

মেঘনা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মোঃ তসলিম শাহরিয়ার টিবিএসকে বলেন, "গ্যাস সংকটের কারণে আমাদের চিনি উৎপাদন কমে গেছে। যেখানে প্রতিদিন চার হাজার থেকে পাঁচ হাজার টন চিনি মার্কেটে যেত আমাদের, সেখানে এখন যাচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টন।

মোঃ তসলিম শাহরিয়ার বলেন, "এখনও আমার ফ্যাক্টরিতে এক হাজার গাড়ি অপেক্ষায় আছে চিনি নেয়ার জন্য। গ্যাস সংকটে উৎপাদন কমে গেছে, আমাদের তো কিছু করার নেই। এক মাস আগেও চাহিদা অনুযায়ী চিনি উৎপাদন করতে পারতাম। এখন গ্যাসের সমস্যা ছাড়া আমাদের কোন সমস্যা নেই। আমাদের প্রায় ৬ হাজার টন চিনি উৎপাদন সক্ষমতা। গ্যাস সংকটের কারণে আমরা সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছি না।"

চট্টগ্রামের খাতুনগঞ্জের চিনি ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ বলেন, "আন্তর্জাতিক বাজারে তিন মাসের বেশি সময় ধরে চিনির দাম কমছে, কিন্তু অভ্যন্তরীণ বাজারের চিত্র সম্পূর্ণ বিপরীত।"

তিনি বলেন, "আগস্টের শুরুতে পাইকারি দাম ছিল মণপ্রতি ২,৭৫০ টাকা থেকে ২,৮০০ টাকা [১ মণ প্রায় ৩৭ কেজির সমান]। কিন্তু এখন তা ৩,৫৫০ টাকা। বাজারের পরিস্থিতি খুবই অস্বাভাবিক।" 

চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, গেল অর্থবছরে (২০২১-২২) চট্টগ্রাম বন্দর দিয়ে ১৭ লাখ টন চিনি আমদানি হয়েছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে চিনি আমদানি হয়েছিল ২১ লাখ টন।

একসময় রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দেড় লাখ থেকে দুই লাখ টন চিনি উৎপাদন করত। 

গত দুই বছরে ১৫টি সরকারি চিনিকলের মধ্যে ছয়টি উৎপাদন বন্ধ রেখেছে, ফলে বার্ষিক উৎপাদন যথাক্রমে ৪৮ হাজার টন এবং ২৫ হাজার টনে নেমেছে। ফলে অভ্যন্তরীণ চিনি উৎপাদন এখন অনেকটাই বেসরকারি মিলের ওপর নির্ভরশীল।
 

Related Topics

টপ নিউজ

চিনির সংকট / চিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা
  • শৈশবে অতিরিক্ত চিনি খাওয়া যেভাবে শিশুর সারা জীবনের ওপর প্রভাব ফেলে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net