Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ফুটবল বিশ্বকাপের মাঝে বাংলাদেশ সফরে আসবে ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2022, 01:00 pm
Last modified: 20 October, 2022, 01:39 pm

Related News

  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • পোকেমন সিরিজ আরও ৫০ থেকে ১০০ বছর টিকে থাকবে!

ফুটবল বিশ্বকাপের মাঝে বাংলাদেশ সফরে আসবে ভারত

ফুটবল জোয়ারের সময়ে বাংলাদেশে থাকবে ক্রিকেট উন্মাদনাও। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ভারতীয় ক্রিকেট দল।
টিবিএস রিপোর্ট
20 October, 2022, 01:00 pm
Last modified: 20 October, 2022, 01:39 pm

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠেয় ফুটবলের এই মহাযজ্ঞের দিকে চোখ থাকবে গোটা দুনিয়ার। ফুটবল জোয়ারের এই সময়ে বাংলাদেশে থাকবে ক্রিকেট উন্মাদনাও। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে, যা বৃহস্পতিবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে ভারত। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা। টেস্ট ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০১৫ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত। 

উপমহাদেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায় এটা দারুণ এক সিরিজ হবে জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু মহাকাব্যিক লড়াই উপহার দিয়েছে এবং দুই দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।'

দ্বিতীয়বারের মতো বিসিসিআইয়ের সচিব নির্বাচিত হওয়া জয় শাহ বলেছেন, 'ভারতের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি শুভেচ্ছা জানাই। ভারত-বাংলাদেশ লড়াই সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। আমরা জানি বাংলাদেশের সমর্থকরা কতটা আবেগপ্রবণ। আমি নিশ্চিত যে, ওয়ানডে ও টেস্ট; দুই ফরম্যাটেই ভালো লড়াই করবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবেচনায় ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং জেতাটা দুই দলের জন্যই কঠিন হবে।'

ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে, এই ফরম্যাটের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচে ৭ ও ১০ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর দেশে ফিরে যাবে ভারত।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ / সিরিজ / ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • আবারও বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • পোকেমন সিরিজ আরও ৫০ থেকে ১০০ বছর টিকে থাকবে!

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net