Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
01 October, 2022, 11:40 am
Last modified: 01 October, 2022, 07:00 pm

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে শুরুটা চ্যাম্পিয়নের মতোই হলো তাদের।
টিবিএস রিপোর্ট
01 October, 2022, 11:40 am
Last modified: 01 October, 2022, 07:00 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব দারুণ কেটেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার ঘরের মাঠে এশিয়া কাপেও দাপুটে শুরু হলো বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিলো বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একডেমি মাঠে থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে শুরুটা চ্যাম্পিয়নের মতোই হলো তাদের। ২০১৮ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে শিরোপা জেতে বাংলাদেশ, এরপর আর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছে ভারত। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে থাইল্যান্ড। রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সানিজদা আক্তার মেঘলাদের দারুণ বোলিংয়ের সামনে রীতিমতো ধুঁকতে হয় তাদের। ১৯.৪ ওভারে ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। দলটির মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। জবাবে ম্যাচসেরা শামীমা সুলতানার ঝড়ো ইনিংস ও ফারজানা হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে ১১.৪ ওভারেই (৫০ বল বাকি থাকতে) জয় তুলে নেয় বাংলাদেশ। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে দাপুটে সূচনা এনে দেন দুই ওপেনার শামীমা ও ফারজানা। ৪৯ বলে ৫৯ রানের জুটি গড়েন এই দুজন। ম্যাচসেরা শামীমার বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩০ বলে ১০টি চারে ৪৯ রানের দারুণ ইনিংস খেলেন শামীমা। ফারজানা ২৬ ও অধিনায়ক নিগার ১০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের যাওয়া একমাত্র উইকেটটি নেন থাইল্যান্ডের বাঁহাতি স্পিনার থিপাচা পুথওং। 

এর আগে ব্যাটিং করা থ্যাইল্যান্ড দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায়, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্প রানেই গুটিয়ে যায়। নাথাকান চান্তম ২০, ফানিতা মায়া ২৬, সরনারিন তিপোচ ১০ ও রোচনান কানোহ ১১ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। রুমানা ৩ ওভারে মাত্র ৯ রানে ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট পান নাহিদা, সানজিদা ও সোহলি। একটি উইকেট পান সালমা থাতুন। 

Related Topics

টপ নিউজ

নারী এশিয়া কাপ ক্রিকেট / জাতীয় নারী ক্রিকেট দল / সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net