Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আমাদের জন্যও ডলারের দর ১০৮ টাকা নির্ধারণ করা হোক, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যে রপ্তানিকারকরা

অর্থনীতি

জসীম উদ্দীন
27 September, 2022, 12:45 am
Last modified: 27 September, 2022, 05:27 pm

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%, বেড়েছে ভিয়েতনাম-ইন্দোনেশিয়ার
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

আমাদের জন্যও ডলারের দর ১০৮ টাকা নির্ধারণ করা হোক, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যে রপ্তানিকারকরা

পোশাক শিল্পের ব্যবসায়ী নেতারা আশঙ্কা করছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনৈতিক মন্দা এবং বিশ্ববাণিজ্যের প্রধান প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হওয়ার ঘটনা- গ্রাহকদের ক্রয় ক্ষমতা কমাচ্ছে। 
জসীম উদ্দীন
27 September, 2022, 12:45 am
Last modified: 27 September, 2022, 05:27 pm
ছবি: রয়টার্স

রপ্তানি আয় নগদায়নের ক্ষেত্রে ডলারের দর সংশোধন করে ১০৮ টাকা নির্ধারণ করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন টেক্সটাইল মিল মালিকরা। রেমিট্যান্স  আয়ের মতো– এই ক্ষেত্রেও সমান দর সুবিধা পেলে, তারা বিভিন্ন প্রকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মধ্যে ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন বলে আশা করছেন। 

তাদের আশঙ্কা, 'বৈষম্যপূর্ণ বিনিময় দর' সমান্তরাল করা না হলে– তাতে করে, ৪৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পোশাক রপ্তানিতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প হিসেবে— ২৯ বিলিয়ন ডলার অবদান রাখা পুঁজিঘন টেক্সটাইল শিল্প অল্প-সময়ের মধ্যেই রুগ্ন হয়ে পড়বে। এর প্রভাবে কর্মসংস্থান হারাবে লাখ লাখ কর্মী এবং এর অভিঘাত ছড়িয়ে পড়বে পোশাক রপ্তানির ওপরও। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)'র সূত্রগুলি জানিয়েছে, টেক্সটাইল খাতে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানে বিনিয়োগ রয়েছে ১৬ বিলিয়ন ডলারের বেশি।

টেক্সটাইল মিল মালিকরা বলছেন, প্রথমে কোভিড-১৯ মহামারি এবং তারপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি ও কাঁচামাল, পরিবহন ভাড়া ইত্যাদি বেড়ে যাওয়ায় তারা প্রচণ্ড চাপের মধ্যে পড়েছেন। তার সাথে গ্যাস ও বিদ্যুৎ সংকটেও কমেছে উৎপাদন। এতে করে তাদের সার্বিক ব্যয় অনেক বেড়েছে।  

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন সোমবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, 'আমদানি বিল পরিশোধ এবং রপ্তানি আয় নগদায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের ভিন্ন দর নির্ধারণ করার ফলে আমাদের টিকে থাকাই কঠিন হবে'।  

দেশের রপ্তানিকারকদের অর্জিত আয়ের ওপর ডলারের বিনিময় দর– ৯৯ টাকা নির্ধারণের বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোতে ডলারের দর অনেক বেশি। যেমন পাকিস্তানের রপ্তানিকারকরা  প্রতি ১ ডলার রপ্তানি আয়ের বিপরীতে ২৬০ রুপি পাচ্ছে।  

বাংলাদেশের বেশিরভাগ প্রতিযোগী দেশের টেক্সটাইল মিলারদের আরেকটি সুবিধা রয়েছে – তারা স্থানীয় উৎস থেকেও কাঁচামাল সংগ্রহ করতে পারে। অন্যদিকে, বাংলাদেশে এখাতের উদ্যোক্তাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের সংক্ষিপ্ত লিডটাইম ধরে রাখতে উচ্চ মূল্যে হলেও কাঁচামাল আমদানি করতে হয়। 

টেক্সটাইল মিলারদের প্রতিধ্বনি শোনা গেছে বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি- বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেমের বক্তব্যেও। তিনি বলেন, সবার জন্য সুষম হওয়া চাই ডলারের দর। ডলার কেনা ও বেচার ক্ষেত্রে পার্থক্য কোনোভাবেই এক টাকার বেশি হওয়া উচিত নয়। 

তিনি আরও উল্লেখ করেন যে, বিপুল সংখ্যক রপ্তানিকারক রপ্তানি আয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক-নির্ধারিত ডলারের বিনিময় হারও পাওয়ার যোগ্য নয়– কারণ তারা নগদ প্রবাহ বজায় রাখার জন্য তাদের রপ্তানির নথি আগেই কম দরে বিক্রিতে বাধ্য হন।

হাতেম বলেন, কেন্দ্রীয় ব্যাংক দর সংশোধন না করলে চলতি অর্থবছরের শেষ নাগাদ আমার কোম্পানি ঠিক এই কারণে ১০ কোটি টাকা ঘাটতির মধ্যে পড়বে'। 

একই ধরনের উদ্বেগ প্রকাশ করে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ডলারের ভিন্ন ভিন্ন দর রপ্তানিকারকদের জন্য বৈষম্যমূলক; কারণ বেশিরভাগ বৈদেশিক মুদ্রা তাদের মাধ্যমেই দেশে আসে।

'আমরা ডলার ব্যবসার একটি উন্মুক্ত বাজার চাই। দর নির্ধারণ ভালো আইডিয়া হতে পারে না। এভাবে ডলারের দর নির্ধারণ করলে তাতে হিতে-বিপরীত হতে পারে'। 

পোশাক শিল্পের ব্যবসায়ী নেতারা আশঙ্কা করছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনৈতিক মন্দা এবং বিশ্ববাণিজ্যের প্রধান প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হওয়ার ঘটনা- গ্রাহকদের ক্রয় ক্ষমতা কমাচ্ছে। 

ফলস্বরূপ, পোশাক রপ্তানিকারকরা গত দুই মাসে তাদের উৎপাদন ক্ষমতার চেয়ে কমপক্ষে ২০ শতাংশ কম অর্ডার পেয়েছেন বলে শিল্পের অভ্যন্তরীণরা জানিয়েছেন।

চাহিদা ও অর্ডার কমছে

পোশাক শিল্পের ব্যবসায়ী নেতারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্বের সকল অর্থনীতিতে। দেশের পোশাক খাতের বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলিও নয় তার বাইরে। এতে করে, পশ্চিমা ক্রেতাদের চাহিদা কমে যাওয়া অব্যাহত থাকতে পারে। পাশাপাশি শক্তিশালী ডলারও কমাচ্ছে অমার্কিন ক্রেতাদের ক্রয় ক্ষমতা।

তারা জানান, গত দুই মাসে পশ্চিমা দেশ থেকে তাদের উৎপাদন ক্ষমতার চেয়ে ২০ শতাংশ কম অর্ডার এসেছে। 

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং মুদ্রার বিনিময় দরে নেমেছে সর্বকালের সবচেয়ে বড় ধস। পরিস্থিতি সামাল দিতে অচিরেই ব্যাংক অব ইংল্যান্ড ব্যবস্থা নিবে বলে ধারণা করা হচ্ছে। 

এই কার্যদিবসের লেনদেনের এক পর্যায়ে প্রায় ৫ শতাংশের মতো দর পড়ে যায় পাউন্ডের, যা ১৯৮৫ সালের রেকর্ড পতনকেও ছাড়িয়ে যায়। একইসময় ইউরোর দর কমেছে ১ শতাংশ; অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ডের ডলার এবং ইউয়ান কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম দরে নেমেছে। 

বিকেএমইএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ নিট পোশাক রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নের বাজারে, তাই ইউরোপে অর্থনীতি গতি হারালে তার মারাত্মক প্রভাব আসবে রপ্তানির চিত্রে। 

এনভয় টেক্সটাইলের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আহমেদও বলেছেন, যখন ডলার শক্তিশালী হয়– তখন অনেক পশ্চিমা দেশের ভোক্তাদের জন্য কেনাকাটা আরও ব্যয়বহুল হয়ে ওঠে।  

টানা ১৩ মাস ধরে প্রবৃদ্ধির সুবাতাস উপভোগ করার পর তার উল্টোমুখী প্রবণতায় পড়েছে দেশের পোশাক রপ্তানি। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে বছরওয়ারি হিসাবে ১২ শতাংশ ঋণাত্মক হয়েছে রপ্তানি প্রবৃদ্ধি। 

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ'র তথ্যমতে, এই ১৮ দিনে পোশাক রপ্তানি হয়েছে ১৭২ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ে যা হয়েছিল ১৯৬ কোটি ডলারের। 

 

Related Topics

টপ নিউজ

ডলারের দর / বাংলাদেশ ব্যাংক / রপ্তানিকারক / পোশাক রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%, বেড়েছে ভিয়েতনাম-ইন্দোনেশিয়ার
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net