Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
৪০ কোটি বয়স্ক জনগোষ্ঠী নিয়ে ২০৩৫ সালে এক বিপজ্জনক অধ্যায়ে পা দিবে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 September, 2022, 01:30 pm
Last modified: 22 September, 2022, 01:42 pm

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীনের ৪ দফা প্রস্তাব
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

৪০ কোটি বয়স্ক জনগোষ্ঠী নিয়ে ২০৩৫ সালে এক বিপজ্জনক অধ্যায়ে পা দিবে চীন

চীনে ২০২১ সালে বিবাহিত দম্পতির রেজিস্ট্রেশন সংখ্যা ৮০ লাখের নিচে নেমে আসে। ১৯৮৬ সালের পর এই হার সর্বনিম্ন। ফলে জন্মহার আরও কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
22 September, 2022, 01:30 pm
Last modified: 22 September, 2022, 01:42 pm

চীনে দ্রুত বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। ২০৩৫ সাল নাগাদ মোট জনসংখ্যার ৪০ কোটিই বার্ধ্যক্যে পৌঁছাবে।

দ্রুত বয়স্ক জনশক্তি বৃদ্ধির এই 'বিপজ্জনক অধ্যায়ে'র কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির সামনে অসংখ্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলে জানিয়েছেন চীনের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

দেশটি ন্যাশনাল হেলথ কমিশনের এজিং অ্যান্ড হেলথ বিভাগের পরিচালক ওয়াং হেইডং জানান, গত বছর চীনের প্রায় ২৬ কোটি ৭০ লাখ মানুষ ৬০-এর কোঠা পার করে, যা মোট জনসংখ্যার ১৮ দশমিক ৯ শতাংশ।

২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ৩০ কোটি এবং ২০৩৫ সালের মধ্যে তা ৪০ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম চায়না ডেইলি।

২০৫০ সালে চীনের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সংখ্যা হবে সর্বোচ্চ। এর ফলে জাতীয় ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে জনসেবা প্রদানও ঝুঁকিতে পড়বে।

একদিকে যেমন চীনের বয়স্কদের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে দেশটির জনসংখ্যা। কমিউনিস্ট দেশের প্রধান চালক শ্রমশক্তি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

টানা পাঁচ বছর ধরে জন্মহার কমার পর গত বছর চীনের জনসংখ্যা পাঁচ লাখেরও কম বৃদ্ধি পেয়ে ১.৪১২৬ বিলিয়নে দাঁড়ায়। জনমিতির বাড়তে থাকা এই সংকট বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে নিশ্চিতভাবেই বিরূপ প্রভাব ফেলতে চলেছে।

চলতি মাসের শুরুতে সরকারি নথিতে দেখা যায়, চীনে ২০২১ সালে বিবাহিত দম্পতির সংখ্যা ৮০ লাখের নিচে নেমে আসে। ১৯৮৬ সালের পর এই হার সর্বনিম্ন। ফলে জন্মহার আরও কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া চীনে দেরিতে বিয়ে করার প্রবণতাও বাড়ছে। ফলে তিন সন্তান গ্রহণের যে অনুমতি সরকার প্রবর্তন করেছে সেটিও খুব একটা কার্যকর হবে না বলে বিশেষজ্ঞদের ধারণা।

মূলত ২০১৬ সালে এক দশকের পুরনো এক সন্তান নীতি বাতিল করার পর চীনের জনমিতি সংকটের বিষয়টি সামনে আসে। চীন তখন সব দম্পতিকে দুটি সন্তান নেওয়ার অনুমতি দেয়। গত বছর চীন একটি সংশোধিত জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইন পাস করে যেখানে চীনা দম্পতিদের তিনটি সন্তানের অনুমতি দেওয়া হয়।

তবে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে দম্পতিরা একাধিক সন্তান নিতে অনীহা প্রকাশ করছে। সন্তান ধারণে উৎসাহিত করতে সরকার বেশ কয়েকটি প্রণোদনা ঘোষণা করেছে।

মিনিস্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্ট অব এল্ডারলি কেয়ারের ডেপুটি ডিরেক্টর লি ইয়ংজিন বলেন, বয়োজ্যেষ্ঠদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের পরিষেবা সুবিধা বাড়াতে ৫.১২ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত চীনের কমিউনিটি পর্যায়ে প্রায় সমস্ত শহরাঞ্চল ও অর্ধেকের বেশি গ্রামীণ অঞ্চলে বয়স্কদের পরিচর্যা ও সেবাদানের ব্যবস্থা রয়েছে। মার্চ পর্যন্ত দেশটিতে বয়স্ক পরিচর্যা কেন্দ্রের সংখ্যা ছিল তিন লাখ ৬০ হাজারের বেশি।

  • সূত্র: ডেকান হেরাল্ড

Related Topics

টপ নিউজ

চীন / চীনের জনসংখ্যা / জনসংখ্যা / বয়স্ক জনগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীনের ৪ দফা প্রস্তাব
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net