Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
মৃত্যুর ২৮ বছর পর বিনিয়োগের লভ্যাংশ পাচ্ছেন শহীদ জননী জাহানারা ইমাম

বাংলাদেশ

রফিকুল ইসলাম
20 September, 2022, 10:35 am
Last modified: 20 September, 2022, 10:49 am

Related News

  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন
  • কিয়েভে জন্ম নেওয়া কিংবদন্তি লেখকের ভাস্কর্য ভেঙে ফেলবে ইউক্রেন
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • আইসিবির পতন: পোর্টফোলিওতে লোকসান ৫,০০০ কোটি টাকা, ঋণের বোঝায় ডুবছে প্রতিষ্ঠান 

মৃত্যুর ২৮ বছর পর বিনিয়োগের লভ্যাংশ পাচ্ছেন শহীদ জননী জাহানারা ইমাম

এই লভ্যাংশ উত্তারাধিকার সূত্রে তার ছেলে সাইফ ইমাম জামীর ব্যাংক হিসাবে জমা হবে।
রফিকুল ইসলাম
20 September, 2022, 10:35 am
Last modified: 20 September, 2022, 10:49 am
ছবি- সংগৃহীত

মারা যাওয়ার ২৮ বছর পর শেয়ারবাজারে বিনিয়োগের লভ্যাংশ পাচ্ছেন শহীদ জননী জাহানার ইমাম।

জাহানারা ইমাম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড- এর শেয়ারে বিনিয়োগ করেছিলেন।

বর্তমানে কোম্পানিটি ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) রয়েছে। 

জাহানারা ইমামের শেয়ারের বিনিয়োগের বিপরীতে তিনি প্রায় এক লাখ ৪০ হাজার টাকা লভ্যাংশ পাবেন যা উত্তারাধিকার হিসাবে তার ছেলে সাইফ ইমাম জামীর ব্যাংক হিসাবে জমা হবে।

তিনি মারা যাওয়ার পর এই লভ্যাংশ কোম্পানি হিসাবেই থেকে যায়।

মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে লভ্যাংশের টাকার চেক তুলে দেবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান।

সিএমএসএফ জানায়, দীর্ঘদিন ধরে দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেডে জাহানারা ইমামের শেয়ারগুলোর বিপরীতে প্রাপ্ত ডিভিডেন্ড আনক্লেইমড (দাবিহীন) ছিল। সিএমএসএফ গঠন হওয়ার পর নির্ধারিত সময় দিয়ে কোম্পানিটিকে চিঠি দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের অর্থ জমা দেওয়ার জন্য। কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে এ টাকা ফান্ডে জমা দিয়েছে।

সিএমএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মঙ্গলবার সিএমএসএফ গোল্ডেন জুবিলি ফান্ড ও ইনভেস্টর ক্লেইম সেটেলমেন্ট প্রোগাম অনুষ্ঠিত হবে। এতে জাহানারা ইমামের এক লাখ ৪২ হাজার টাকাসহ মোট ৪২ বিনিয়োগকারীকে ৭০ লাখ টাকার ডেমু চেক দেওয়া হবে। পরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।"

তিনি আরো বলেন, "দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড ২০০৯ সালে ওটিসি বাজারে স্থানান্তরিত হয়। কোম্পানিটি বিনিয়োগকারীদের দাবি না করা লভ্যাংশ তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছিল। গত বছর ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড গঠনের পর কোম্পানিটিকে দাবি না করা লভ্যাংশ জমা দিতে বলা হয়। আমরা তখন জানতে পারি যে শহীদ জননী জাহানারা ইমামের নামেও কিছু লভ্যাংশ রয়েছে।"

১৯২৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণকারী জাহানারা ইমাম তার বিখ্যাত বই একাত্তরের দিনগুলি'র জন্য ব্যাপকভাবে পরিচিত। একইসাথে তিনি ছিলেন একজন কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং ঘাতক-দালাল নির্মূল কমিটির সমন্বয়কারী।

১৯৭১ সালে তার বড় ছেলে শফি ইমাম রুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বেশ কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে হত্যা করে।

দেশ স্বাধীন হওয়ার পর রুমির বন্ধুরা তার মা জাহানারা ইমামকে 'শহীদ জননী' বা সকল মুক্তিযোদ্ধার মা বলে অভিহিত করে।

জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন মৃত্যুবরণ করেন।

 

Related Topics

টপ নিউজ

জাহানারা ইমাম / শহীদ জননী / লেখক / শেয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন
  • কিয়েভে জন্ম নেওয়া কিংবদন্তি লেখকের ভাস্কর্য ভেঙে ফেলবে ইউক্রেন
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • আইসিবির পতন: পোর্টফোলিওতে লোকসান ৫,০০০ কোটি টাকা, ঋণের বোঝায় ডুবছে প্রতিষ্ঠান 

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net