Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
কর্মক্ষেত্রে বেতন বাড়ানোর জন্য সমঝোতায় আসার ৪ উপায়

ফিচার

টিবিএস ডেস্ক
16 September, 2022, 02:15 pm
Last modified: 16 September, 2022, 02:29 pm

Related News

  • কর্মক্ষেত্রে হাসিখুশি থাকতে চান?― প্রতি ঘণ্টায় ৫ মিনিট হাঁটুন
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি: ইরান

কর্মক্ষেত্রে বেতন বাড়ানোর জন্য সমঝোতায় আসার ৪ উপায়

বসের সাথে বেতন বাড়ানোর জন্য দর কষাকষি করাটা বেশ কঠিন ও চিন্তার একটি ব্যাপার। কিন্তু যদি এ বিষয়ে সঠিকভাবে এগোনো যায় এবং যৌক্তিক শর্তাবলি আরোপ করা যায়, তাহলে বেতন বাড়ানো সম্ভব।
টিবিএস ডেস্ক
16 September, 2022, 02:15 pm
Last modified: 16 September, 2022, 02:29 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

যেকোনো ব্যবসায়ে বা কর্মক্ষেত্রে দর কষাকষি করা কিংবা সমঝোতায় আসতে পারা একটি প্রধান দক্ষতার মধ্যে পড়ে। ঠিক তেমনই, একটি চাকরির প্রস্তাব গ্রহণ করার সময় অথবা কর্মক্ষেত্রে নতুন পদে প্রমোশনের সময় বেতন ঠিক করার বেলায় এই দক্ষতাটির প্রয়োজন হয়। আপনি যতটা শ্রম দিচ্ছেন, তার বিনিময়ে সঠিক পারিশ্রমিক পাচ্ছেন কিনা তা অবশ্যই নিশ্চিত করা উচিত। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না, নিজের বিচক্ষণতাও কাজে লাগাতে হবে।

গবেষণা বলছে, এক-তৃতীয়াংশ মানুষ কর্মক্ষেত্রে নিজেদের বেতন নিয়ে সঠিক দর কষাকষি করে বেতন বাড়াতে পারে। অর্থাৎ, অধিকাংশ মানুষই নিজেদের বেতন বাড়ানোর কথা কর্তৃপক্ষকে বলতে পারে না। 

গবেষণায় আরও বলা হয়েছে, নিজেদের বেতন বাড়ানোর কথা বলতে যথেষ্ঠ আত্মবিশ্বাসী মানুষের ৮৪ শতাংশই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বেতন আদায় করতে সক্ষম হয়েছেন। যারা দরাদরি করেছেন বেতন নিয়ে, তাদের এক-পঞ্চমাংশকে উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানো হয়েছে।

একথা অস্বীকার করা যাবে না যে, বসের সাথে বেতন বাড়ানোর জন্য দর কষাকষি করাটা বেশ কঠিন ও চিন্তার একটি ব্যাপার। কিন্তু যদি এ বিষয়ে সঠিকভাবে এগোনো যায় এবং যৌক্তিক শর্তাবলি আরোপ করা যায়, তাহলে বেতন বাড়ানোর জন্য এটাই সবচেয়ে ভালো উপায়।

কিন্তু কর্মক্ষেত্রে বসদের কাছে কিভাবে প্রমাণ করবেন যে আপনি আসলেই বেতন বাড়ানোর উপযুক্ত এবং কিভাবে সেই দরাদরির প্রক্রিয়ায় সফলতা লাভ করবেন? তার জন্য অনুসরণ করতে পারেন নিচের ৪টি উপায়:

১. নিজের যোগ্যতা প্রমাণ করা

যখন বসের সাথে বেতন বাড়ানোর কথা আলোচনা করতে যাবেন, আপনাকে প্রমান করতে হবে আপনার কাজ আসলেই গুরুত্বপূর্ণ। আপনার পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানের কতখানি লাভ বা আয় হয়েছে, সেটি তুলে ধরতে হবে। স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনি বাড়তি বেতন পাওয়ার যোগ্য।

২. নিজের মূল্য জানা

আপনি যে পদে আছেন, একই ধাচের অন্যান্য প্রতিষ্ঠানে সেই একই পদের কর্মীদের কত টাকা বেতন দেওয়া হয় তা জানতে হবে। এক্ষেত্রে লিংকডইন স্যালারি বা ইনডিড-এর মতো প্রযুক্তির সাহায্য নিতে পারেন। তাহলে সহজেই বোঝা যাবে, কর্মক্ষেত্রে আপনি শোষিত হচ্ছেন কিনা এবং তা বসদের বোঝাতেও প্রয়োজন হবে।

৩. বসকে আগেই জানিয়ে রাখা

শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার চাইতে অন্তত ছয় মাস আগে থেকে বসকে জানিয়ে রাখুন যে আপনি চান, আপনার বেতন বাড়ানো হোক। আর এই বেতন বাড়ানো বা প্রমোশন পাওয়ার জন্য আপনাকে প্রতিষ্ঠানের কী কী লক্ষ্য পূরণ করতে হবে সে বিষয়েও সমঝোতায় আসতে হবে। কিভাবে বসের সামনে বিষয়টি উপস্থাপন করছেন, এটাই মূল বিষয়। অবশ্যই বসকে ডিফেন্সিভ অবস্থানে রাখা যাবে না।

নিজের উদ্দেশ্য ও কোম্পানির লক্য্্ পূরণ, দুটি সমান্তরালে রেখে আলোচনা করতে হবে। যখন ছয় মাস প্রায় পূর্ণ হয়ে যাবে, তখন বসের সাথে আলোচনায় বসতে হবে এবং তাকে দেখাতে হবে আপনার অর্জনগুলো; যাতে করে বেতন বৃদ্ধি ও প্রমোশনের বিষয়টি তার মাথায় চলে আসে।

৪. নিজের যোগ্যতাকে ন্যায্যতা প্রদান করা

বেতন বাড়ানো বা প্রমোশনের জন্য দর কষাকষি করা, অথবা সমঝোতায় আসার সময় তৈরি হয়েই আসতে হবে যে, আপনাকে নিজের যোগ্যতাকে ন্যায্যতা দিতে হবে। অপরপক্ষ থেকে পালটা প্রশ্নের তীর ছুটে এলেও তা সামলাতে হবে এবং নিজেকে নিচে নামানো যাবে না। তা নাহলে একজন দক্ষ ম্যানেজার সহজেই আলোচনার নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে নেবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না।

সূত্র: ইনক.

Related Topics

টপ নিউজ

বেতন বৃদ্ধি / কর্মক্ষেত্র / সমঝোতা / উপায় / দর কষাকষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • কর্মক্ষেত্রে হাসিখুশি থাকতে চান?― প্রতি ঘণ্টায় ৫ মিনিট হাঁটুন
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি: ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net