Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

বাংলাদেশ

ইউএনবি
15 September, 2022, 10:15 am
Last modified: 15 September, 2022, 11:52 am

Related News

  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক
  • এসএসসি ২০২৭: ১৫ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ
  • ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, উদ্যোক্তা হতে দেওয়া হবে আর্থিক সহায়তা

শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।
ইউএনবি
15 September, 2022, 10:15 am
Last modified: 15 September, 2022, 11:52 am
ফাইল ছবি

সারাদেশে বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হচ্ছে।

যানজট এড়াতে এবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হয়েছে।

এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময়কাল ২০ মিনিট এবং লিখিত অংশ এক ঘণ্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান ১৮ অক্টোবর শেষ হবে।

এ বছর প্রায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন।

এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৫৩ হাজার ৬৬২ পরীক্ষায় অংশ নেবে।

সারাদেশে এসএসসি পরীক্ষার জন্য প্রায় তিন হাজার ৭৯০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশের বন্যা পরিস্থিতির কারণে ১৭ জুন তা স্থগিত করা হয়।

এর আগে করোনাভাইরাসের কারণে এই পরীক্ষা চারমাস পিছিয়ে দেওয়া হয়েছিল। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।

সারা দেশের সকল কোচিং সেন্টার ২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে হাতে সময় রেখেই বাসা থেকে বের হতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

একটি বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে বিগত কয়েকদিন ধরে ঢাকার অনেক সড়কে যানজটে খুবই ধীরগতিতে যান চলাচল করছে।

পাশাপাশি সড়কে নির্মাণ কাজের জন্য করা বড় বড় গর্তগুলো বৃষ্টির পানিতে ভরে গেছে।

এমতাবস্থায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় যানজট এড়াতে যত আগে সম্ভব এসএসসি পরীক্ষার্থীদের যাত্রা শুরু করতে অনুরোধ করা হয় বিবৃতিতে।

Related Topics

টপ নিউজ

এসএসসি / এসএসসি ও সমমান / করোনা / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক
  • এসএসসি ২০২৭: ১৫ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ
  • ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, উদ্যোক্তা হতে দেওয়া হবে আর্থিক সহায়তা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net