Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আমলাতান্ত্রিক রাজউক দিয়ে ড্যাপ বাস্তবায়ন সম্ভব নয়: আইপিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2022, 09:55 am
Last modified: 15 September, 2022, 10:10 am

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
  • অন্তর্বর্তী সরকার নগরের সমস্যা সমাধানে তেমন কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি: নগর বিশেষজ্ঞরা
  • রাজউকের প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলায় রায় ২ ফেব্রুয়ারি
  • পূর্বাচলে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়ে কেন ৬ মামলা

আমলাতান্ত্রিক রাজউক দিয়ে ড্যাপ বাস্তবায়ন সম্ভব নয়: আইপিডি

'ড্যাপে প্রস্তাবনাসমূহের সঠিক বাস্তবায়ন করা হলে এই শহরে নিম্ন আয়ের লোকদের জন্য লক্ষাধিক আবাসিক ইউনিট তৈরি করা সম্ভব হবে।'
টিবিএস রিপোর্ট
15 September, 2022, 09:55 am
Last modified: 15 September, 2022, 10:10 am
ফাইল ছবি/টিবিএস

মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) আমলাতান্ত্রিক রাজউক দিয়ে বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছে ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। 

সংগঠনটি মনে করছে ঢাকা শহরের পরিকল্পনা ও উন্নয়ন উদ্যোগগুলোর কার্যকর সমন্বয়ের জন্য ড্যাপে প্রস্তাবিত 'মহানগর সরকার' প্রতিষ্ঠা ব্যতীত ড্যাপ বাস্তবায়ন করা সম্ভব নয়।

বুধবার মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার বিষয়ে তাদের মতামত প্রকাশ করতে রাজধানীর বনানীতে আয়োজিত এক নগর সংলাপে একথা উঠে আসে। 

আইপিডি আয়োজিত নগর সংলাপের মূল প্রবন্ধে সংগঠনটির পক্ষে এর নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক পরিকল্পনাবিদ ড.আদিল মুহাম্মদ খান বলেন, 'চিফ কাউন্সিলের তত্ত্বাবধানে সিটি করপোরেশনের মেয়র থেকে শুরু করে অন্যান্য সেবা সংস্থার প্রতিনিধি রাখার প্রস্তাবনা বিশদ অঞ্চল পরিকল্পনায় দেওয়া আছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য উপদেষ্টামণ্ডলী ও নির্বাহী কমিটির কথা বলা হয়েছে। এগুলো রাজনৈতিক সদিচ্ছা না থাকলে হবে না।'

ড. আদিল মুহাম্মদ খান বলেন, 'রাজউকের বিদ্যমান কাঠামোকে ঢেলে সাজানো ব্যতিরেকে এগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। বিশদ অঞ্চল পরিকল্পনা দলিলটি একটি মাল্টি সেকটরাল প্ল্যান। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নের সফলতা নির্ভর করবে এই পরিকল্পনা বাস্তবায়নের সাথে সংশিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা কতটুকু আন্তরিকতার সাথে প্রস্তাবনাগুলো বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি স্থানীয় সরকারসমূহ যথা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসমূহের যথাযথ ভূমিকা পালন এখানে গুরুত্বপূর্ণ।'

তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুমোদন ও উন্নয়ন নিয়ন্ত্রণ শাখাকে যথাযথভাবে শক্তিশালী না করা হলে ভূমি ব্যবহার তদারকি, মিশ্র ব্যবহার ব্যবস্থাপনা, পরিকল্পনা অনুমোদন, কৃষিভূমি ও বন্যাপ্রবাহ এলাকা সংরক্ষণ– প্রভৃতি অনুষঙ্গগুলোর যথাযথ বাস্তবায়ন সম্ভব হবে না।

মূল প্রবন্ধে আরও বলা হয়, এলাকাভিত্তিক অবকাঠামো ও নাগরিক সুবিধাদির বিপরীতে জনঘনত্ব পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন এলাকার জন্য ফ্লোর এরিয়া রেশিও (এফএআর), কাঠাপ্রতি পরিবারের সংখ্যা সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে যা নগর এলাকার জনসংখ্যা ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এবারের ড্যাপে সরকারি-বেসরকারি সকলক্ষেত্রেই প্লটভিত্তিক আবাসন প্রকল্পকে নিরুৎসাহিত করে ফ্ল্যাটভিত্তিক ও ব্লকভিত্তিক উন্নয়ন প্রস্তাবনা দেয়া হয়েছে যা ঢাকা শহরের পরিকল্পিত উন্নয়নে ও উন্নয়ন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তবে এ সব প্রস্তাবনার সফলতা নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের উপর। কেননা অতীতে দেখা গিয়েছে, পূর্বের পরিকল্পনাসমূহের সঠিক বাস্তবায়ন ও কার্যকর নজরদারির অভাবে অনেক পরিকল্পনারসমূহের সফলতা পাওয়া যায়নি এবং ঢাকা মহানগরী এলাকা ক্রমান্বয়ে বাসযোগ্যতা হারিয়েছে।

অনুষ্ঠানে ড্যাপের প্রকল্প পরিচালক পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম বলেন, ড্যাপে প্রস্তাবনাসমূহের সঠিক বাস্তবায়ন করা হলে এই শহরে নিম্ন আয়ের লোকদের জন্য লক্ষাধিক আবাসিক ইউনিট তৈরি করা সম্ভব হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন পরিকল্পনা ও কার্য পরিকল্পনাসমূহ প্রণয়ন করবার উদ্যোগ নেয়া হবে।

একইসাথে বেসরকারি শিল্প উদ্যোক্তা, ভবন নির্মাতা ও আবাসন ব্যবসায়ী, ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট মহলসহ জনসাধারণ ও নাগরিকদের এই পরিকল্পনাকে অনুসরণ করে সকল ধরনের উন্নয়ন কার্যক্রম করবার আন্তরিক আগ্রহ থাকলে সরকারের পক্ষে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজতর হবে বলে মন্তব্য করেন ড্যাপের পরিচালক।

আইপিডি'র পরিচালক পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নগর পরিকল্পনা এক ধরনের পরিবর্তশীল মিথষ্ক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হয় বিধায় এবারের ড্যাপে প্রস্তাবিত পরিকল্পনা কৌশলগুলো বাস্তবায়নের সময় লব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে পরিকল্পনা কৌশলগুলো পরিমার্জন করা যাবে, তবে এক্ষেত্রে বাস্তবায়নকারী সংস্থাসমূহকে ড্যাপ বাস্তবায়নে আন্তরিক হতে হবে।   

Related Topics

টপ নিউজ

রাজউক / আইপিডি / ড্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
  • অন্তর্বর্তী সরকার নগরের সমস্যা সমাধানে তেমন কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি: নগর বিশেষজ্ঞরা
  • রাজউকের প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলায় রায় ২ ফেব্রুয়ারি
  • পূর্বাচলে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়ে কেন ৬ মামলা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net