Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
জিনিয়াস বৃত্তি পেলো স্নাতক পর্যায়ের ৩৫৪৯ শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2022, 09:30 am
Last modified: 28 August, 2022, 09:30 am

Related News

  • বৃত্তি-উপবৃত্তিতে সব শিক্ষার্থীকে সমান সহায়তা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত: ববি হাজ্জাজ 
  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের

জিনিয়াস বৃত্তি পেলো স্নাতক পর্যায়ের ৩৫৪৯ শিক্ষার্থী

২০১০ সাল থেকে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান এবং সম্পদশালী ব্যক্তিদের দেওয়া জাকাত ও সিএসআর তহবিলের সাহায্যে গঠিত তহবিল থেকে নিয়মিতভাবে এই বৃত্তি দেওয়া হচ্ছে।
টিবিএস রিপোর্ট
28 August, 2022, 09:30 am
Last modified: 28 August, 2022, 09:30 am

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজের স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত ৩৫৪৯ শিক্ষার্থী জিনিয়াস বৃত্তি পেয়েছে।

শনিবার (২৭ আগস্ট) রাজধানীর একটি অডিটোরিয়ামে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর আয়োজনে জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা অঞ্চলের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এ দেওয়া হয়।

সিজেডএম'র চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

এবছর সারা দেশের স্নাতক পর্যায়ের মোট ৩৫৪৯ শিক্ষার্থীকে এ বৃত্তি কর্মসূচির আওতায় মাসিক বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব এম এম নাসির উদ্দিন, সাবেক সচিব আরাস্তু খান, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল একেএম নুরুল ফজল বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুবায়ের এহসানুল হক, সিজেডএম চেয়ারম্যান নিয়াজ রহিম, সিজেডএম'র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়াসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বিজ্ঞান ও বস্তুগত জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উৎকর্ষতা অর্জন করতে হবে। নিয়াজ রহিম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পড়াশুনায় মনোনিবেশ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে বৃত্তির অ্যাওয়ার্ড দেওয়া হয়।

জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রণোদনামূলক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ যেমন ক্যারিয়ার পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা, মানসিক চাপ ব্যবস্থাপনা, সামাজিক ও নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্বপালন, ভাষা শিক্ষা দেওয়া হয়। এই বৃত্তি ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ শিক্ষার্থীদের দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান এবং সম্পদশালী ব্যক্তিদের দেওয়া জাকাত ও সিএসআর তহবিলের সাহায্যে গঠিত তহবিল থেকে নিয়মিতভাবে এই বৃত্তি দেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বৃত্তি / শিক্ষা খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • বৃত্তি-উপবৃত্তিতে সব শিক্ষার্থীকে সমান সহায়তা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত: ববি হাজ্জাজ 
  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net