Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
চুক্তি শেষ হওয়া সত্ত্বেও বিআইসিসি পরিচালনা করছে বাংলাদেশ সার্ভিস 

বাংলাদেশ

রফিকুল ইসলাম
18 August, 2022, 01:10 pm
Last modified: 18 August, 2022, 01:19 pm

Related News

  • প্রশাসনের আশ্বাসে প্রতীকী বন্দর অবরোধ প্রত্যাহার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের
  • নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধে সমঝোতা চুক্তি স্বাক্ষর
  • নিউমুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বামপন্থী দলগুলোর
  • বকেয়া পাওনা পরিশোধ করা হলে কয়লার মূল্য নিয়ে পুনর্বিবেচনা করবে আদানি
  • ঈদ উপলক্ষ্যে ঢাকায় ১৭ অস্থায়ী পশুর হাট ইজারা: কার ঝুলিতে সবচেয়ে বেশি?

চুক্তি শেষ হওয়া সত্ত্বেও বিআইসিসি পরিচালনা করছে বাংলাদেশ সার্ভিস 

২০১২ সালে পিডব্লিউডি-এর সাথে স্বাক্ষরিত ১০ বছরের চুক্তির অধীনে বিআইসিসি পরিচালনা থেকে অর্জিত রাজস্বের শতভাগই পেয়েছে বিএসএল
রফিকুল ইসলাম
18 August, 2022, 01:10 pm
Last modified: 18 August, 2022, 01:19 pm
ইনফোগ্রাফ- টিবিএস

ইজারার মেয়াদ শেষ হওয়া এবং বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) পরিচালনা করছে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)।

বিএসএল এর কাছে ভাড়া হিসেবে ৩৯১ কোটি টাকা পাওনা আছে বিআইসিসির মালিক পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি)।

চলতি বছরের জুন মাসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে পিডব্লিউডি একটি চিঠি পাঠিয়ে বিএসএলের সঙ্গে চুক্তি নবায়ন না করার এবং ইজারার মেয়াদ শেষ হওয়ার আগে বকেয়া পরিশোধের সুপারিশ করেছিল। 

জুন মাসে ইজারার মেয়াদ শেষে যখন কোন নতুন অপারেটর নিয়োগ করা হয়নি, তখন বিএসএল এবং পিডব্লিউডি সম্মত হয়েছিল যে এই বিষয়ে একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিআইসিসি পরিচালনা চালিয়ে যাবে বিএসএল।

শর্ত ছিল, বিআইসিসি থেকে অর্জিত রাজস্বের মাত্র ২০ শতাংশ দিয়ে বিএসএল-কে বিআইসিসি চালাতে হবে, অন্যদিকে পিডব্লিউডি পাবে বাকি ৮০ শতাংশ।

২০১২ সালে পিডব্লিউডি-এর সাথে স্বাক্ষরিত ১০ বছরের চুক্তির অধীনে বিআইসিসি পরিচালনা থেকে অর্জিত রাজস্বের শতভাগই পেয়েছে বিএসএল।

সূত্র জানায়, নতুন ব্যবস্থার ফলে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি বিএসএল-এর অর্জিত রাজস্ব কমবে।

বিএসএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নতুন চুক্তি বা আগেরটির সময় বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এখনও বিআইসিসির দায়িত্বে রয়েছে। নতুন টেন্ডার না হওয়া পর্যন্ত এটি সম্মেলন কেন্দ্রের কার্যক্রম চালিয়ে যাবে।" 

পিডব্লিউডি সূত্রে জানা গেছে, ২০১২ সালে বিআইসিসি লিজ নেওয়ার পর বিএসএল প্রথম তিন বছরের জন্য সম্পূর্ণ ভাড়া এবং চতুর্থ বছরের জন্য আংশিক ভাড়া পরিশোধ করে। কিন্তু এরপর ছয় বছরের বেশি সময় ধরে তারা কোনো টাকাই পরিশোধ করেনি।

এখন পর্যন্ত বিএসএল পিডব্লিউডি-কে ১১৭.৫০ কোটি টাকা দিয়েছে।

বিএসএল সূত্র জানায়, লিজ নেওয়ার পর কোম্পানিটি বিআইসিসি থেকে ভালো আয় করছিল, কিন্তু পরে তা কমে যায়। কোভিড-১৯ মহামারির কারণে কনভেনশন সেন্টার থেকে রাজস্ব ব্যাপকভাবে কমে গেছে, বরং লোকসান বাড়ছে।

২০১৭ অর্থবছর থেকে ২০২১ অর্থবছর পর্যন্ত, বিআইসিসি পরিচালনা থেকে প্রায় ১৬১ কোটি টাকা আয় করেছে বিএসএল।

কোম্পানিটি এই ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২১ অর্থবছরে মোট ৯২ কোটি টাকা লোকসান করেছে। ২০২০ অর্থবছরে কোম্পানিটি ৪.৭৫ কোটি টাকা লাভ করে।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

দেশের প্রথম পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা পরিচালনা করে তারা।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ এবং অন্যান্য দুটি কমপ্লেক্স পরিচালনা করে বিএসএল।

২০২২ অর্থবছরের প্রথম তিন মাসে বিএসএল-এর আয় বেড়েছে ৭৭.৪৫ কোটি টাকা। ২০২১ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৩৬.৬৬ কোটি টাকা থেকে ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবারের আয়।

রাজস্ব বৃদ্ধি সত্ত্বেও, বিএসএল ওই সময়ে ৭৪.৮৭ কোটি টাকা লোকসান করেছে। আগের অর্থবছরের একই সময়ে তাদের লোকসান ছিল ৮১.৮০ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

বিআইসিসি / বিএসএল / পিডব্লিউডি / বকেয়া পাওনা / ইজারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • প্রশাসনের আশ্বাসে প্রতীকী বন্দর অবরোধ প্রত্যাহার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের
  • নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধে সমঝোতা চুক্তি স্বাক্ষর
  • নিউমুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বামপন্থী দলগুলোর
  • বকেয়া পাওনা পরিশোধ করা হলে কয়লার মূল্য নিয়ে পুনর্বিবেচনা করবে আদানি
  • ঈদ উপলক্ষ্যে ঢাকায় ১৭ অস্থায়ী পশুর হাট ইজারা: কার ঝুলিতে সবচেয়ে বেশি?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net