Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ন্যুড ফটোশুট বিতর্কে রণবীরের বাড়িতে পুলিশ, জেরার জন্য তলব

বিনোদন

হিন্দুস্তান টাইমস
13 August, 2022, 03:55 pm
Last modified: 13 August, 2022, 04:00 pm

Related News

  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ‘মোগল-ই-আজম’ খ্যাত মুরাদ: ৫০০ ছবির অভিনেতা, তবু বৃদ্ধজীবন কেটেছে বিদ্যুৎহীন ঘরে

ন্যুড ফটোশুট বিতর্কে রণবীরের বাড়িতে পুলিশ, জেরার জন্য তলব

চলতি মাসের ২২ তারিখ চেম্বুর পুলিশ থানায় হাজিরা দিতে হবে রণবীরকে। 
হিন্দুস্তান টাইমস
13 August, 2022, 03:55 pm
Last modified: 13 August, 2022, 04:00 pm
ছবি- পেপার ম্যাগাজিন

সম্প্রতি পেপার ম্যাগাজিনের কভারের জন্য একটি ন্যুড ফটোশুট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেই ফটোশুটই এবার কাল হয়ে দাঁড়িয়েছে অভিনেতার জন্য। 

ন্যুড ফটোশুট করে নারীদের ভাবাবেগে আঘাত দিয়েছেন রণবীর- উল্লেখ করে তার বিরুদ্ধে ভারতের একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরকমই এক মামলার জের ধরে এবার মুম্বাই পুলিশ গেল তার বাড়িতে।

শুক্রবার সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে পৌঁছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাকে। 

চলতি মাসের ২২ তারিখ চেম্বুর পুলিশ থানায় হাজিরা দিতে হবে রণবীরকে। 

ন্যুড ফটোশুটের জন্য তার বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেছেন নারী আইনজীবী বেদিকা চৌবে এবং একটি এনজিও। গত মাসের শেষেই চেম্বুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়।

তাদের অভিযোগ, ক্যামেরার সামনে নগ্ন হয়ে নারীদের ভাবাবেগে আঘাত হেনেছেন রণবীর; তার এই ফটোশুট 'অশ্লীল ও কুরুচিকর'। 

পেপার ম্যাগাজিনের এই ফটোশুটের মাধ্যমে কিংবদন্তি অভিনেতা বার্ট রেনল্ডসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রণবীর। মার্কিন পপ কালচারের 'সেক্স সিম্বল' বলে ধরা হয় বার্টকে। তারই পোজ নকল করবার চেষ্টা করেছেন রণবীর।

তবে শুধু মুম্বাইতেই নয়; ন্যুড ফটোশুটের জন্য কলকাতা হাইকোর্টেও রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান।

বলিউড অভিনেতার এই ছবি যাতে পশ্চিমবাংলায় বিশেষ ভাবে না ছড়ায়, সে বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন তিনি।

এদিকে যার ছবি নিয়ে সারা ভারত তোলপাড়, সেই রণবীর এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি। তবে তার পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাট, সুমনা চক্রবর্তী, বিদ্যা বালানের মতো তারকারা। 
 
Related Topics

টপ নিউজ

রণবীর সিং / বলিউড অভিনেতা / জেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ‘মোগল-ই-আজম’ খ্যাত মুরাদ: ৫০০ ছবির অভিনেতা, তবু বৃদ্ধজীবন কেটেছে বিদ্যুৎহীন ঘরে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net