Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
দশ দিনের মধ্যে রাজপথ দখলে নেবে বিএনপি: দলের নেতৃবৃন্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2022, 07:40 pm
Last modified: 12 August, 2022, 08:01 pm

Related News

  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির
  • বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল

দশ দিনের মধ্যে রাজপথ দখলে নেবে বিএনপি: দলের নেতৃবৃন্দ

টিবিএস রিপোর্ট
12 August, 2022, 07:40 pm
Last modified: 12 August, 2022, 08:01 pm

দেশের বর্তমান পরিস্থিতিকে ১০ নম্বর মহাবিপদ সংকেত অভিহিত করেন আগামী দশ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজপথের দখল নেবে বলে সতর্ক করেছেন দলটির নেতারা।

শুক্রবার চট্টগ্রামের নাসিমন ভবন চত্বরে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশ থেকে বিএনপি নেতারা এ ঘোষণা দেন।  

জ্বালানি তেল ও দ্রব্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশব্যাপি লোডশেডিং এর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ বলেন, 'ঢাকায় বিএনপির সমাবেশ ছিলো ৭ নম্বর রেড সিগন্যাল। চট্টগ্রামে আজকের এই সমাবেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ১০ নম্বর রেড সিগন্যাল। আমরা বেশি সময় নেবো না। আর মাত্র দশটা দিন, দশদিনের মধ্যে সারাদেশের রাজপথ আমরা দখলে নিয়ে নিবো। এরপর তাদের আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ থাকবে না।'

চট্টগ্রামের সাবেক এই মেয়র বলেন, 'আওয়ামী লীগ টিকে আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভিত্তি করে। তারা জনগনের সরকার নয়, বাহিনীর সরকার। যখনি বাহীনি বলবে আমরা তোমাদের সাথে নাই, তখন তারা পালানোর সুযোগ পাবেন না।'

সমাবেশের সভাপতি ও নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী বলেন, '২০০৮ সালে তত্তাবধায়ক আমলে দেশে খেলাপি ঋণ ছিলো মাত্র ২২ হাজার কোটি টাকা। পরের ১৪ বছরে আওয়ামী লীগ সরকার সাড়ে চার লাখ কোটি টাকা খেলাপি করেছে। ৫৭ হাজার কোটি টাকার পদ্মা সেতুতে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। চীন, জাপান, কোরিয়াসহ প্রায় সব দেশ থেকে ঋণ নিয়েছে সরকার। যার বোঝা দেশের মানুষকে টানতে হবে আরও ৫০ বছর।'

আমলারা অবৈধ সুবিধা নিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছেন অভিযোগ করে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, 'আমরা অফিসের বাইরে সমাবেশের অনুমতি চাইলেও তা দেওয়া হয় নাই, আমরাও আজ বাড়াবাড়ি করি নাই; কারণ ২০ তারিখের পর থেকে আর কোনো সমাবেশ অফিস চত্বরে নয় রাস্তায় হবে।

রাস্তায় মিছিল হবে, গণ সমাবেশ হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গোটা দেশে গণরোষ ছড়িয়ে পড়ছে। গণতন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে।'

সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরী করা হয়। বিকেল চারটায় সমাবেশ শুরু হলেও তিনটার আগেই নাসিমন ভবন চত্বর ছাড়িয়ে সমাবেশ ছাড়িয়ে যায় আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকায়। এসময় পুলিশ কাজীর দেউড়ী, নুর আহম্মদ সড়ক, লাভলেইন ও মেরিনার্স সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, নগর বিএনপি নেতা এমএ আজিজ প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / রাজপথ / রাজপথ দখল / সমাবেশ / বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির
  • বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net