Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
র‌্যাঙ্কিংয়ে আফিফ-মুস্তাফিজের উন্নতি

খেলা

টিবিএস ডেস্ক
03 August, 2022, 08:10 pm
Last modified: 03 August, 2022, 08:18 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

র‌্যাঙ্কিংয়ে আফিফ-মুস্তাফিজের উন্নতি

বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজের। জিম্বাবুয়েতে এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন। তবে পাঁচ ধাপ অবনতি হয়েছে নাসুমের।
টিবিএস ডেস্ক
03 August, 2022, 08:10 pm
Last modified: 03 August, 2022, 08:18 pm

জিম্বাবুয়ের বিপক্ষে দল টি-টোয়েন্টি সিরিজ হারলেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তিন ম্যাচের সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে আফিফের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজুর রহমান।

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সব সময়ের মতো সেটা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে যথাক্রমে ১০, ৩০* ও ৩৯* রান করেন আফিফ। এই পারফরম্যান্সে ৪ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়েতে এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও এগিয়েছেন। এক ধাপ এগিয়ে ৪২ নম্বরে আছেন তিনি। 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজের। তিন ম্যাচে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসার আছেন ৩১ নম্বরে। পাঁচ ধাপ অবনতি হয়েছে তিন ম্যাচে কোনো উইকেট না পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের, ২১ নম্বরে আছেন তিনি। 

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তার রেটিং পয়েন্ট ৮১৮। দারুণ ছন্দে থাকা ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার উঠে এসেছেন দুই নম্বরে, বাবরের চেয়ে মাত্র ২ (৮১৬) রেটিং পয়েন্ট কম তার। 

বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।    

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং / আফিফ হোসেন ধ্রুব / মুস্তাফিজুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net