Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম

খেলা

টিবিএস রিপোর্ট
27 November, 2024, 09:55 pm
Last modified: 30 November, 2024, 02:08 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম

বাংলাদেশের কেউ আইপিএলে দল না পেলেও টুর্নামেন্টটির আগামী আসরে আফগানিস্তানের ৮ জন ক্রিকেটারকে দেখা যাবে। সাকিব-মুস্তাফিজদের সুযোগ না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আফগানদের উদাহরণ টানেন নাজমুল আবেদীন ফাহিম।
টিবিএস রিপোর্ট
27 November, 2024, 09:55 pm
Last modified: 30 November, 2024, 02:08 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে দল পেতে নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। কিন্তু দল পাননি কেউ-ই। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে নাম ওঠে কেবল মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। এ দুজনকে নিয়ে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অবস্থানের কারণেই কেউ দল পাননি বলে মনে করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

স্থানীয় এই প্রবীণ কোচের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল ও ক্রিকেটারদের পারফরম্যান্সই দল না পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। বুধবার মিরপুরে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সোজাসুজিভাবে আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।'

আইপিএল দীর্ঘ টুর্নামেন্ট, দুই মাস ধরে চলে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি। লম্বা সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয় না বলে বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে সেভাবে সুযোগ পান না বলে মনে করা হয়। যদিও এবার ইতিবাচকভাবেই দেখা হয়েছে বিষয়টি। নিলামে নাম দেওয়া বেশিরভাগ ক্রিকেটারদেরই দুই সপ্তাহের জন্য অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা ছিল বিসিবির। 

যোগ্য হলে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাবেন বলে মন্তব্য করেন নাজমুল আবেদীন। ভবিষ্যতে ক্রিকেটারদের আসরটিতে খেলার সুযোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, 'জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।'

বাংলাদেশের কেউ আইপিএলে দল না পেলেও টুর্নামেন্টটির আগামী আসরে আফগানিস্তানের ৮ জন ক্রিকেটারকে দেখা যাবে। দেশটির উদাহরণ টেনে নাজমুল আবেদীন বলেন, 'আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব।'

Related Topics

টপ নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) / আইপিএল / মেগা নিলাম / নাজমুল আবেদীন ফাহিম / সাকিব আল হাসান / মুস্তাফিজুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net