Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ

খেলা

টিবিএস রিপোর্ট 
10 December, 2024, 09:05 pm
Last modified: 10 December, 2024, 09:13 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ

অনেক দিন ধরে কোনো ফরম্যাটেই লিটনের ব্যাটে রান নেই। তিন ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ২০ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। এরপরও লিটনের ওপর কেবল ভরসা রাখাই নয়, তার কাঁধে নেতৃত্বভার তুলে দিলো বিসিবি।
টিবিএস রিপোর্ট 
10 December, 2024, 09:05 pm
Last modified: 10 December, 2024, 09:13 pm

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে রান তুলতে ধুঁকছিলেন লিটন কুমার দাস। শেষ পর্যন্ত এটা কাটিয়ে উইকেটে থিতু হতে পারেননি তিনি। অফ স্টাম্পের অনেক বাইরের বল পুল করতে গিয়ে গালিতে ধরা পড়েন ১৯ বলে ৪ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। হতাশা নিয়ে মাঠ ছাড়লেও কিছুক্ষণের মধ্যে অবশ্য সুখবর পেয়েছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে তাকে অধিনায়ক করা হয়েছে।  

অনেক দিন ধরে কোনো ফরম্যাটেই লিটনের ব্যাটে রান নেই। তিন ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ২০ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। এরপরও লিটনের ওপর কেবল ভরসা রাখাই নয়, তার কাঁধে নেতৃত্বভার তুলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এর আগে একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি। ২০২১ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন তিনি।

মঙ্গলবার ঘোষণা করা ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মন্ডল। গত বছরের অক্টোবরে এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেন তিনি, এরপর আর ম্যাচ পাননি তিনি। এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন বাংলাদেশের এই পেসার। ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদও।  

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফেরা আফিফ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে, নিউজিল্যান্ডে। ডানহাতি পেসার হাসান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন গত মে মাসে, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দলে ফিরেছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারীও। 

সৌম্য সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। নাসুমের বিরতি বেশ বড়, গত বছর জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেন তিনি। জাতীয় দলের জার্সিতে শামীম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন গত বছরের ডিসেম্বর, নিউজিল্যান্ড সফরে। 

গত ভারত সফরের টি-টোয়েন্টি দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। ওই সফরে টি-টোয়েন্টিকে বিদায় বলেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে টেস্ট এবং ওয়ানডে সিরিজে না খেলা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি সিরিজেও নেই। চোট কাটিয়ে উঠতে না পারায় দলে নেই তাওহিদ হৃদয়ও। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান, বাদ পড়েছেন রাকিবুল হাসান। 

দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে টেস্ট সিরিজ ড্র করা বাংলাদেশ প্রথম ওয়ানডেতে লড়াকু সংগ্রহ গড়েও হেরে গেছে। দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। এরপর টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে লড়বে সফরকারীরা। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।  

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী নিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল। 

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / আফিফ হোসেন ধ্রুব / হাসান মাহমুদ / টি-টোয়েন্টি / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net