Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
টুইটারে সবচেয়ে বেশি কটূক্তির শিকার রোনালদো, দ্বিতীয় স্থানে হ্যারি ম্যাগুইয়ার 

খেলা

টিবিএস ডেস্ক
03 August, 2022, 04:15 pm
Last modified: 03 August, 2022, 04:32 pm

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • জিয়াউর রহমানকে কটূক্তির মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির মেনন ও সাবেক বিচারপতি মানিক
  • তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষকের মুক্তি চায় বিএনপি
  • টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি না করার নির্দেশ

টুইটারে সবচেয়ে বেশি কটূক্তির শিকার রোনালদো, দ্বিতীয় স্থানে হ্যারি ম্যাগুইয়ার 

প্রিমিয়ার লিগের তিন-চতুর্থাংশ ফুটবলারই সোশ্যাল মিডিয়ায় কটূক্তিপূর্ণ ম্যাসেজ পেয়েছেন এবং এগুলো পাঠানো হয়েছে ২০২১-২২ মৌসুমের মধ্যে।
টিবিএস ডেস্ক
03 August, 2022, 04:15 pm
Last modified: 03 August, 2022, 04:32 pm
ক্রিস্টিয়ানো রোনালদো ও হ্যারি ম্যাগুইয়ার। ছবি: সংগৃহীত

একদিকে ক্লাব বদল নিয়ে বারবার বিড়ম্বনায় ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে পারফরমেন্স খরায় ভুগতে থাকা হ্যারি ম্যাগুইয়ার। গত মৌসুমে এই দুই খেলোয়াড়ই টুইটারে সবচেয়ে বেশি কটূক্তির শিকার হয়েছেন। সম্প্রতি অ্যালান টুরিং ইনস্টিটিউট ও অফকমের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।   

প্রিমিয়ার লিগের তিন-চতুর্থাংশ ফুটবলারই সোশ্যাল মিডিয়ায় কটূক্তিপূর্ণ ম্যাসেজ পেয়েছেন এবং তাদের অনেকে প্রতিদিনই এ ধরনের ম্যাসেজ পান বলে জানা গেছে।

অ্যালান টুরিং ইনস্টিটিউট এবং অফকম একটি মেশিং লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের উদ্দেশ্য করে দেওয়া ২.৩ মিলিয়ন ম্যাসেজ বিশ্লেষণ করেছে। এই ম্যাসেজগুলো পাঠানো হয়েছে ২০২১-২২ মৌসুমের মধ্যে।

এই প্রযুক্তি ব্যবহার করে আরও দেখা যায়, খেলোয়াড়দের উদ্দেশ্যে দেওয়া ৬০,০০০ পোস্ট ছিল কটূক্তিপূর্ণ। ৬৮ শতাংশ খেলোয়াড় ওই সময়ের মধ্যে অন্তত একটি কটূক্তিপূর্ণ ম্যাসেজ পেয়েছেন।

টুইটারে ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্দেশ্যে কটূক্তিপূর্ণ টুইট এসেছে ১২,৫২০টি এবং হ্যারি মাগুইয়ারের উদ্দেশ্যে ৮,৯৫৪টি। ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক খেলোয়াড় মার্কাস রাশফোর্ড আছেন তৃতীয় স্থানে, তার উদ্দেশ্যে কটূক্তিপূর্ণ টুইট এসেছে ২৫৫৭টি।  

এই তালিকার শীর্ষ দশজনের আটজনই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। বাকি দুজন হলেন টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেন এবং ম্যানচেস্টার সিটির ফুটবলার জ্যাক গ্রিলিশ। তবে ক্লাব হিসেবে সবচেয়ে বেশি কটূক্তির শিকার হয়েছে টটেনহাম। তাদের দিকে কটূক্তিপূর্ণ টুইটের হার ৩.৭ শতাংশ।

তবে খেলোয়াড়দের শুধু যে গালাগালিরই শিকার হতে হয়েছে তা মোটেই নয়। সুখবর এই যে, ৫৭ শতাংশ মানুষ খেলোয়াড়দের উদ্দেশ্যে ইতিবাচক টুইট করেছেন। 

টুইটারের একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি এই গবেষণাকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কটূক্তির হাত থেকে বাঁচাতে বিভিন্ন নিরাপত্তামূলক ফিচার যুক্ত করেছে টুইটার।

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো / টুইটার / কটূক্তি / হ্যারি ম্যাগুইয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • জিয়াউর রহমানকে কটূক্তির মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির মেনন ও সাবেক বিচারপতি মানিক
  • তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষকের মুক্তি চায় বিএনপি
  • টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি না করার নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net