Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
অর্ধশত কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি 
16 July, 2022, 05:35 pm
Last modified: 16 July, 2022, 05:43 pm

Related News

  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • পদ্মা সেতু হয়ে ঈদযাত্রা: মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

অর্ধশত কোটি ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ঈদের সময়ে  চাপ পড়েছিলো, তবে সে চাপ আমরা সফলভাবে সামলাতে পেরেছি। এখন যানবাহন পারাপার স্বাভাবিক সময়ের মত রয়েছে। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন টোল আদায়ে আরো আধুনিক সিস্টেম ইন্সটল করবে ডিসেম্বরের মধ্যে। তখন আদায়ের সক্ষমতা আরো বাড়বে ও দ্রুত আদায় করা যাবে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি 
16 July, 2022, 05:35 pm
Last modified: 16 July, 2022, 05:43 pm
ছবি: টিবিএস

প্রথম ২০ দিনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দিয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি যানবাহন। এতে আদায় হয়েছে প্রায় ৫২কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ এসময়ে সেতুতে টোল আদায় ছাড়িয়েছে অর্ধশত কোটি টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, প্রথম বিশ দিনে মাওয়া টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ২ লাখ ৩০ হাজার ৪১৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে প্রায় ২৬ কোটি ৮১ লাখ ৫৯ হাজার টাকা। অপরদিকে, জাজিরা টোল প্লাজা হয়ে পাড়ি দিয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৯৬টি যানবাহন। এতে আদায় হয়েছে প্রায় ২৫ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার টাকা।

এবিষয়ে মাওয়া টোল প্লাজায় দায়িত্বে থাকা সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ঈদের সময়ে  চাপ পড়েছিলো, তবে সে চাপ আমরা সফলভাবে সামলাতে পেরেছি। এখন যানবাহন পারাপার স্বাভাবিক সময়ের মত রয়েছে। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন টোল আদায়ে আরো আধুনিক সিস্টেম ইন্সটল করবে ডিসেম্বরের মধ্যে। তখন আদায়ের সক্ষমতা আরো বাড়বে ও দ্রুত আদায় করা যাবে। এখন ঘন্টায় ১ হাজার থেকে ১২টি গাড়ির টোল আদায় করা যাচ্ছে, তখন এটি আরো বেশি হবে। ঈদের সময়ে গাড়ির চাপ থাকবে। এছাড়া নিষেধাজ্ঞার আগে প্রচুর মোটরসাইকেল পাড়ি দিয়েছে। সে সময়টাই আমরা চাপ সামাল দিতে পেরেছি।

তিনি আরো বলেন, এখন মাওয়া প্রান্তে ক্যাশ ট্রানজেকশনে টোল আদায় হচ্ছে, পাশাপাশি একটি হাইব্রিড লেনে ক্যাশ ও ইলেকট্রনিক ট্রানজেকশনের লেন রয়েছে।  চূড়ান্ত পর্যায়ে টোল প্লাজায় একটি ইটিসি লেনও থাকবে। এছাড়া ইমারজেন্সি লেন থাকবে। 

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / টোল আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • পদ্মা সেতু হয়ে ঈদযাত্রা: মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net