Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
পাকিস্তানের বিখ্যাত লম্বা কানের ছাগল 'সিম্বা' যেভাবে তারকা বনে গেল!

ফিচার

টিবিএস ডেস্ক   
08 July, 2022, 01:05 pm
Last modified: 08 July, 2022, 02:23 pm

Related News

  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না
  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • গুরু দত্ত: এক ভারতীয় চলচ্চিত্র প্রতিভার করুণ জীবনগাথা

পাকিস্তানের বিখ্যাত লম্বা কানের ছাগল 'সিম্বা' যেভাবে তারকা বনে গেল!

প্রাণীদের জন্য আয়োজিত সৌন্দর্য্য প্রতিযোগিতা জেতার পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোর দ্বারপ্রান্তে চলে এসেছে ২১ ইঞ্চি লম্বা দুই কানের অধিকারী 'সিম্বা'।
টিবিএস ডেস্ক   
08 July, 2022, 01:05 pm
Last modified: 08 July, 2022, 02:23 pm
সিম্বাকে সাথে নিয়ে তার মালিক মোহাম্মদ হাসান নারেজো। ছবি: বিবিসি

ডাম্বো নামের কার্টুনের সেই বড় কানওয়ালা হাতিটার কথা নিশ্চয়ই মনে আছে? শুধুমাত্র বিশালাকার কানের জন্য যেমন খ্যাতি পেয়েছিল ডাম্বো, তেমনি তাকে সার্কাসের স্টান্ট পারফর্ম করতেও বাধ্য করা হয়েছিল। কিন্তু লম্বা কানের জন্য খ্যাতি পাওয়া প্রাণীর তালিকায় এখন শুধু ডাম্বোই থাকছে না, যুক্ত হয়েছে পাকিস্তানের বিখ্যাত একটি ছাগল 'সিম্বা'। ২১ ইঞ্চি লম্বা দুই কানের অধিকারী এই বাচ্চা ছাগলটি ইতোমধ্যেই দেশ-বিদেশে ব্যাপক নামডাক পেয়ে গেছে তার শারীরিক বৈশিষ্ট্যের কারণে।

কিন্তু এখন সময় বদলেছে। ডাম্বো হাতির মতো সিম্বাকে আর কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না, বরং ছাগলটি এখন রীতিমতো তারকা! প্রাণীদের জন্য আয়োজিত সৌন্দর্য্য প্রতিযোগিতা জেতার পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোর দ্বারপ্রান্তে চলে এসেছে সিম্বা।

লম্বা কান নিয়ে নিজের খুশিমতো মাঠে চড়ে বেড়াচ্ছে সিম্বা। ছবি: বিবিসি

সিম্বার মালিক মোহাম্মদ হাসান নারেজো জানিয়েছেন, 'সর্বকালের সেরা ছাগল' হিসেবে গিনেস বিশ্বরেকর্ডে নাম লেখানোর কাছকাছি চলে এসেছে তার আদরের সিম্বা। তবে 'সবচেয়ে লম্বা কানের ছাগল' নামক কোনো শাখা গিনেস বিশ্বরেকর্ডের না থাকায়, সিম্বাই সবচেয়ে লম্বা কানের অধিকারী ছাগল কিনা তা স্পষ্ট নয়। 

তবে বিশ্বের সবচেয়ে লম্বা কানের অধিকারী ছাগলের আনুষ্ঠানিক স্বীকৃতি পাক বা না পাক, সিম্বা ইতোমধ্যেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় বিশেষ এক তারকা! তার দশাসই দুটি কানসহ ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই খ্যাতি লাভ করতে শুরু করে সিম্বা।

কিন্তু সিম্বার তারকাখ্যাতির পাশপাশি তার মধ্যে আরো কিছু বিশেষ শারীরিক বৈশিষ্ট্য রয়েছে যা তার নিজের জন্যেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই যেমন- অতিরিক্ত লম্বা কান থাকায় কোনো জায়গায় আনা-নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হতে পারে সিম্বা। তাই বাধ্য হয়ে নারেজো সিম্বার লম্বা কান দুটিকে ভাজ করে তার পিঠের সাথে আটকে রাখেন। শুধু তাই নয়, সিম্বার কান রক্ষা করতে নিজে নকশা করে দুটি বিশেষ ধরনের বর্ম তৈরি করেছেন নারেজো।

২১ ইঞ্চি লম্বা দুই কানের অধিকারী সিম্বা। ছবি: বিবিসি

নারেজোর আরেকটি চিন্তার কারণ হলো তার প্রতিদ্বন্দ্বী ব্রিডাররা। সিম্বার খ্যাতি দেখে প্রলুব্ধ হয়ে তারা ছাগলটির ক্ষতি করতে পারে বলে শঙ্কায় থাকেন নারেজো। সিম্বাকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে ধর্মীয় ও প্রথাগত রীতি-নীতি অনুযায়ী প্রার্থনা করেন তিনি।

নারেজো বলেন, "আমরা কুরআন এর আয়াত পড়ে সিম্বাকে ফুঁ দেই তাকে কুনজর থেকে দূরে রাখতে।"

তবে সিম্বাকে নিয়ে ভবিষ্যতে আরো উচ্চাকাঙ্ক্ষী চিন্তা রয়েছে নারেজোর। তিনি সিম্বাকে এমনভাবে বড় করতে চান যেন ছাগল উৎপাদনে সেরা দেশ হিসেবে পাকিস্তানের ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়। নারেজো বলেন, "সিম্বার পাকিস্তানের নাম যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এটাই আমার ইচ্ছা।"

সূত্র: বিবিসি  
 

Related Topics

টপ নিউজ

সিম্বা / পাকিস্তানি ছাগল / লম্বা কান / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / তারকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না
  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • গুরু দত্ত: এক ভারতীয় চলচ্চিত্র প্রতিভার করুণ জীবনগাথা

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net