Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়ালে ৯ মিলিয়ন ইউরোর সোনা পেলেন মিস্ত্রিরা

আন্তর্জাতিক

বিবিসি
15 August, 2026, 11:55 am
Last modified: 19 August, 2026, 01:02 pm

Related News

  • ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল বেলজিয়াম
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেওয়ার আইন করল বেলজিয়াম
  • শারজাহ থেকে আসা দুই বিমানযাত্রীর কাছ থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়ালে ৯ মিলিয়ন ইউরোর সোনা পেলেন মিস্ত্রিরা

বিবিসি
15 August, 2026, 11:55 am
Last modified: 19 August, 2026, 01:02 pm
ছবি: বেলজিয়ামের ডেন্ডারমন্ডে এলাকার স্থানীয় পুলিশ

বেলজিয়ামের পূর্ব ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি বাড়ি সংস্কারের সময় মাটির নিচের ঘরের (সেলার) দেয়াল থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৯ মিলিয়ন ইউরো।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ওই বাড়ির পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য খননকাজ চালানোর সময় নির্মাণ শ্রমিকরা এই গুপ্তধনের সন্ধান পান। মাটির নিচের ঘরের দেয়ালের ভেতরে লুকানো অবস্থায় সোনার বার ও অসংখ্য স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়। এই আবিষ্কারের পর সোনাগুলো আসলে কে পাবে—তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কারণ আইন অনুযায়ী নির্মাণ শ্রমিক এবং ওই বাড়ির মালিকানায় থাকা স্থানীয় দাতব্য সংস্থা—উভয়েরই এই সোনার ওপর দাবিদার হওয়ার সুযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাড়ির আশেপাশের এলাকায় সাধারণ মানুষকে নতুন করে গুপ্তধন খুঁজতে না যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে। পুলিশ জানায়, পুরো বাড়িটি তল্লাশি করা হয়েছে এবং উদ্ধারকৃত সব সোনা ইতিমধ্যে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রীষ্মকালীন খণ্ডকালীন কাজ করা ১৮ বছর বয়সী এক ছাত্রসহ কয়েকজন নির্মাণ শ্রমিক বাড়ির ভিত্তিস্থাপনে কাজ করার সময় এই গুপ্তধন খুঁজে পান। কোবে নামের ওই শিক্ষার্থী বেলজিয়ামের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিআরটিকে বলেন, 'আমাদের প্রথম প্রতিক্রিয়া ছিল চরম অবিশ্বাস ও বিস্ময়। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হয়তো ১ ইউরোর সাধারণ মুদ্রা। কিন্তু পরে যখন একটি সোনার বার দেখতে পেলাম, তখন বুঝতে পারলাম এটি বড় কিছু।'

সোনাগুলো পাওয়ার পরপরই শ্রমিকরা পুলিশকে বিষয়টি জানান। নিজেরা এটি রেখে দেওয়ার কোনো চিন্তা তাদের মাথায় আসেনি উল্লেখ করে সাইট ম্যানেজার মারিও ভিআরটিকে বলেন, 'এখানে এত স্বর্ণমুদ্রা ও বার রয়েছে যে এগুলো নিজেদের কাছে লুকিয়ে রাখা অসম্ভব ব্যাপার ছিল। তাছাড়া, এটি করা হতো চুরির শামিল।' কোবেও তার সঙ্গে একমত হয়ে বলেন, '৯ মিলিয়ন ইউরোর সোনা আসলে লুকিয়ে রাখা একেবারেই অসম্ভব।'

যে বাড়িটিতে এই সোনা পাওয়া গেছে, সেটির বর্তমান মালিক 'সিএডব্লিউ ওস্ট-ভ্লান্দেরেন' নামের একটি সামাজিক কল্যাণমূলক দাতব্য সংস্থা। ডেন্ডারমন্ডে এলাকার এই সংস্থাটির পরিচালক গিয়ার্ট হিলার্ট নিজের বিস্ময় প্রকাশ করে বলেন, 'আমি আশা করি এই সম্পদ শেষ পর্যন্ত আমাদের দাতব্য সংস্থার কাজে ব্যবহার করা যাবে, যা আমাদের প্রতিদিনের বিশাল সামাজিক চাহিদা মেটাতে সাহায্য করবে।'

এদিকে স্থানীয় পুলিশ তাদের ফেসবুক পেজের প্রোফাইল ছবি একটি স্বর্ণমুদ্রার ছবিতে পরিবর্তন করেছে। তারা জনগণকে নির্মাণাধীন এলাকায় এসে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। পুলিশ আশা প্রকাশ করেছে যে এই সম্পদ সঠিক জায়গায় পৌঁছাবে এবং মানুষের জীবন বদলে দেবে।

বেলজিয়ামের আইন অনুযায়ী, প্রকৃত মালিকের কাছে এই সোনার দাবি করার জন্য পাঁচ বছর সময় থাকবে। তবে স্থানীয় কৌঁসুলি জানিয়েছেন, সোনাগুলোর প্রকৃত মালিক কে, তা এখনো জানা যায়নি। যদি পাঁচ বছরের মধ্যে কোনো মালিকের সন্ধান না মেলে, তবে দেওয়ানি আইন অনুযায়ী এই লুকানো সম্পদ জমি বা বাড়ির মালিক এবং সন্ধানদাতার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে এটি কেবল তখনই প্রযোজ্য হবে, যদি এই সোনার সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা না পাওয়া যায়।

মালিকের সন্ধান পাওয়ার জন্য এখন নির্মাণ শ্রমিক এবং দাতব্য সংস্থা উভয়কেই ১,৮২৩ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি কেউ দাবিদার হিসেবে সামনে না আসে, তবে এই সোনা তাদের ভাগ্য পুরোপুরি বদলে দেবে।
 
Related Topics

টপ নিউজ

বেলজিয়াম / স্বর্ণ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল বেলজিয়াম
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেওয়ার আইন করল বেলজিয়াম
  • শারজাহ থেকে আসা দুই বিমানযাত্রীর কাছ থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net