Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
শারজাহ থেকে আসা দুই বিমানযাত্রীর কাছ থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 March, 2024, 01:15 pm
Last modified: 02 March, 2024, 01:14 pm

Related News

  • শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
  • শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
  • বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়ালে ৯ মিলিয়ন ইউরোর সোনা পেলেন মিস্ত্রিরা
  • চট্টগ্রাম বিমানবন্দর: বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ ২ ফ্লাইট বাতিল, চট্টগ্রামে আসা ৪ ফ্লাইট গেল ঢাকায়
  • ঠাকুরগাঁওয়ে 'সোনার পাহাড়' ঘিরে রেখেছে পুলিশ

শারজাহ থেকে আসা দুই বিমানযাত্রীর কাছ থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

টিবিএস রিপোর্ট
02 March, 2024, 01:15 pm
Last modified: 02 March, 2024, 01:14 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে এয়ার এরাবিয়াতে আসা দুই বিমানযাত্রীর কাছ থেকে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কাস্টমস ও এনএসআই।

শনিবার (২ মার্চ) সকালে এয়ার এরাবিয়া এয়ারলাইনসের জি৯-৫২৬ ফ্লাইটযোগে আসা যাত্রী শফিকুল ইসলাম ও মোরশোদের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে জি৯-৫২৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে একটি গৃহস্থালি মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়।

ওই সোনার ওজন ১ কেজি ১১৪ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

একই ফ্লাইটে আসা হাটহাজারীর মো. মোরশেদের আনা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বলেন, ব্যাগেজে থাকা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের ওজন অস্বাভাবিক হওয়ায় যাত্রীসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্বর্ণকার দিয়ে কাটার মেশিনের সাহায্যে সাহায্যে কাটানো হয়। এরপর ওই মেশিনের রোলারের ভেতর বিশেষভাবে লুকানো একটি দণ্ডাকৃতির পিণ্ড পাওয়া যায়।

এনএসআই জানায়, শারজাহ থেকে আসা বিমানযাত্রী মোহাম্মদ শফিকুল ইসলামকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করে এনএসআই তার কাছ থেকে ১ কেজি ১৪০ গ্রাম পিণ্ড আকৃতির নিখাদ স্বর্ণ ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ২৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।

যাত্রী দুইজনকে কাস্টম শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ

চোরাই স্বর্ণ / সোনা উদ্ধার / স্বর্ণ উদ্ধার / শাহ আমানত বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
  • শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
  • বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়ালে ৯ মিলিয়ন ইউরোর সোনা পেলেন মিস্ত্রিরা
  • চট্টগ্রাম বিমানবন্দর: বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ ২ ফ্লাইট বাতিল, চট্টগ্রামে আসা ৪ ফ্লাইট গেল ঢাকায়
  • ঠাকুরগাঁওয়ে 'সোনার পাহাড়' ঘিরে রেখেছে পুলিশ

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net