হরমুজ প্রণালি এখন ‘সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালি এখন 'সম্পূর্ণরূপে' মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের সাথে চলমান পরিস্থিতি 'ঠিকঠাক চলছে' বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, 'ইরান পরিস্থিতি ঠিকঠাক চলছে—একেবারেই ঠিকঠাক। হরমুজ প্রণালি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর ওপর একমাত্র আমাদেরই নিয়ন্ত্রণ রয়েছে, অন্য কারও নয়। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য রকমের শক্তিশালী এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণভাবে এগিয়ে চলেছে।'
ট্রাম্প আরও বলেন, 'আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার মতো শেষ ব্যক্তি হব আমি; তারা অনবরত আমার কাছে মিথ্যা বলেছে। হরমুজ প্রণালির ওপর আমাদের এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে; তাদের (ইরানের) কোনো নিয়ন্ত্রণ নেই।'
