Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
শহরে লোডশেডিংয়ের সময় টেনিস খেলে সমালোচনার মুখে বার্লিনের মেয়র, সরে দাঁড়ালেন নির্বাচন থেকে

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
12 July, 2026, 10:50 am
Last modified: 12 July, 2026, 11:01 am

Related News

  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড

শহরে লোডশেডিংয়ের সময় টেনিস খেলে সমালোচনার মুখে বার্লিনের মেয়র, সরে দাঁড়ালেন নির্বাচন থেকে

৫৩ বছর বয়সী ওয়েগনারের বিরুদ্ধে কয়েক মাস ধরেই এমন অভিযোগ করা হচ্ছিল যে, জার্মানির রাজধানীতে সংঘটিত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তিনি যথাযথভাবে সাড়া দেননি।
দ্য টেলিগ্রাফ
12 July, 2026, 10:50 am
Last modified: 12 July, 2026, 11:01 am
বার্লিনের মেয়র কাই ওয়েগনার। ছবি: রয়টার্স

জার্মানির রাজধানী বার্লিনের রক্ষণশীল মেয়র জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের সময় টেনিস খেলা নিয়ে সৃষ্ট ব্যাপক সমালোচনার পর তিনি আর পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হবেন না।

মধ্য-ডানপন্থী খ্রিস্টীয় গণতান্ত্রিক ইউনিয়নের বার্লিনের মেয়র কাই ওয়েগনার শুক্রবার বলেন, দায়িত্ব পালনের তিন বছর পর তিনি আরেকটি মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

৫৩ বছর বয়সী ওয়েগনারের বিরুদ্ধে কয়েক মাস ধরেই এমন অভিযোগ করা হচ্ছিল যে, জার্মানির রাজধানীতে সংঘটিত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তিনি যথাযথভাবে সাড়া দেননি। তীব্র শৈতপ্রবাহের সময় এই বিদ্যুৎ বিভ্রাটে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন।

জানুয়ারির শুরুতে শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়, যখন সন্দেহভাজন বামপন্থী নাশকতাকারীরা একটি বিদ্যুৎবাহী তারের সেতুতে আগুন ধরিয়ে দেয়।

মেয়র প্রথমে দাবি করেছিলেন, নাশকতার ঘটনার পরদিন সকালে তিনি নিজ বাসা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক টেলিফোনে কথা বলে পরিস্থিতি মোকাবিলা করেন।

তবে পরে প্রকাশ পায়, তিনি ওই সকালে টেনিস খেলেছিলেন এবং বিকেলের আগে তার দপ্তরের সঙ্গে তার প্রথম যোগাযোগই হয়নি।

পরে তিনি নিশ্চিত করতে বাধ্য হন যে, তিনি তার সঙ্গী এবং বার্লিনের শিক্ষামন্ত্রী ক্যাথারিনা গ্যুন্টার-ভুনশের সঙ্গে ওই টেনিস ম্যাচ খেলছিলেন।

তিনি বলেন, 'আমি অলসভাবে সময় কাটাচ্ছিলাম না বা আরামে বসেও ছিলাম না। বরং সারাদিনই ফোনে থেকে পরিস্থিতির সমন্বয় করার এবং যতটা সম্ভব তথ্য সংগ্রহের চেষ্টা করেছি।'

তিনি আরও বলেন, 'আমি আক্ষরিক অর্থেই বাড়ির অফিসকক্ষে নিজেকে গুটিয়ে রেখেছিলাম।'

শুক্রবার তিনি স্বীকার করেন, 'হ্যাঁ, যোগাযোগের ক্ষেত্রে আমি ভুল করেছি।' তিনি পুরো ঘটনাটি সামাল দেওয়ার ধরনকে 'অত্যন্ত বাজে' বলে বর্ণনা করেন।

তিনি বলেন, 'আমি আর আমার বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না, কারণ অন্য একটি বিতর্ক সবকিছুকে ছাপিয়ে গেছে।'

নতুন নগর সংসদ নির্বাচনের জন্য আগামী সেপ্টেম্বর মাসে বার্লিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০২৩ সালে কাই ওয়েগনার বহু দশকের মধ্যে প্রথমবারের মতো সামাজিক গণতন্ত্রীদের কাছ থেকে বার্লিনের 'রোটেস রাথাউস' বা নগর ভবনের নিয়ন্ত্রণ নিজেদের দলে ফিরিয়ে আনেন। সে সময় তিনি দীর্ঘদিন ধরে অকার্যকারিতার প্রতীক হয়ে ওঠা জনসেবাগুলো আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তার ভূমিকা সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসার পর তার দলের প্রতি জনসমর্থন কমে যায়। এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে, সামাজিক গণতন্ত্রীদের নিয়ে গঠিত তাদের বর্তমান জোট সম্ভবত আর নগর ভবনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না।

জনমত জরিপে বর্তমানে এগিয়ে রয়েছে কঠোর বামপন্থী দল 'দি লিঙ্কে'। দলটি বড় বড় সম্পত্তি কোম্পানির মালিকানাধীন আবাসন অধিগ্রহণ করে সেগুলো সরকারি মালিকানায় আনার দাবিতে প্রচার চালিয়ে আসছে।

দীর্ঘদিন ধরে জার্মানির সবচেয়ে দরিদ্র শহরগুলোর একটি হিসেবে পরিচিত ছিল বার্লিন। তবে গত দুই দশকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নতুন উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান এবং উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের আগমনে শহরটির অর্থনৈতিক ও সামগ্রিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

তবে এই নতুন আগমনকারীদের কারণে শহরের আবাসন বাজার এবং জনসেবার ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

Related Topics

টপ নিউজ

বার্লিন মেয়র / শৈত্যপ্রবাহ / বিদ্যুৎ বিভ্রাট / কাই ওয়েগনার / পুনির্বাচন প্রার্থী / সরে দাঁড়ালেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net