Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

আন্তর্জাতিক

রয়টার্স
20 February, 2026, 10:40 am
Last modified: 20 February, 2026, 10:42 am

Related News

  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রজুড়ে এপস্টিনের অজস্র গোপন লকার, এখনো হয়নি তল্লাশি
  • এপস্টিন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসন গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ

এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ফাউন্ডেশন জানিয়েছে, ‘এআই সামিটের মূল অগ্রাধিকারগুলোর ওপর যাতে মনোযোগ বজায় থাকে, সে জন্য’ গেটস তার বক্তব্য দেবেন না।
রয়টার্স
20 February, 2026, 10:40 am
Last modified: 20 February, 2026, 10:42 am
বিল গেটস। ছবি: রয়টার্স

জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন বিচার বিভাগের ফাঁস করা ইমেইলের কারণে সমালোচনা তীব্র হওয়ায়, বৃহস্পতিবার ভারতে নির্ধারিত মূল বক্তৃতার কয়েক ঘণ্টা আগে বিল গেটস 'এআই ইমপ্যাক্ট সামিট' থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার এই আকস্মিক সরে দাঁড়ানো এমন একটি ফ্ল্যাগশিপ ইভেন্টের জন্য বড় ধাক্কা, যা ইতোমধ্যেই সাংগঠনিক ত্রুটি, রোবট বিতর্ক এবং যানজটের অভিযোগে সমালোচিত হয়েছে।

ছয় দিনব্যাপী এই আয়োজনে তবুও ভারত এআই অবকাঠামো তৈরিতে ২০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রতিশ্রুতি অর্জন করেছে। এর মধ্যে বৃহস্পতিবার ঘোষিত রিলায়েন্স ইন্ডাসট্রিজের ১১০ বিলিয়ন ডলারের পরিকল্পনা উল্লেখযোগ্য। ভারতের টাটা গ্রুপও ওপেন এআইয়ের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেছে।

গেটসের এই সিদ্ধান্ত আসে গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে ইমেইলগুলো প্রকাশ করেছে তার পরপরই। ওই ইমেইলগুলোর মধ্যে এপস্টাইন ও গেটস ফাউন্ডেশনের কর্মীদের মধ্যে যোগাযোগের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

ফাউন্ডেশন জানিয়েছে, 'এআই সামিটের মূল অগ্রাধিকারগুলোর ওপর যাতে মনোযোগ বজায় থাকে, সে জন্য' গেটস তার বক্তব্য দেবেন না। তবে মাত্র কয়েক দিন আগেই ফাউন্ডেশন তার অনুপস্থিতির গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছিল, তিনি অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুত আছেন। 

গেটসের পরিবর্তে ফাউন্ডেশনের প্রধান স্ট্র্যাটেজি অফিসার এবং আফ্রিকা ও ভারত প্রধান অঙ্কুর ভোরা বক্তব্য রাখেন।

গেটসের সরে দাঁড়ানো এপস্টাইন–সংক্রান্ত নথিপত্র নিয়ে সমালোচনার সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে জিজ্ঞেস করা হলে ২০০০ সালে গেটস ও তার সাবেক স্ত্রী প্রতিষ্ঠিত এই দাতব্য সংস্থার একজন প্রতিনিধি কোনো জবাব দেননি।

গেটস আগে বলেছেন, এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক কেবল দাতব্য কার্যক্রম–সংক্রান্ত আলোচনায় সীমাবদ্ধ ছিল এবং ওই দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীর সঙ্গে সাক্ষাৎ করা তার জন্য একটি ভুল ছিল।

গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রোপিক সিইও দারিও আমোদেই-এর মতো শীর্ষ প্রযুক্তি নেতাদের সাথে গেটসেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। 

শনিবার এনভিডিয়ার জেনসেন হুয়াং-এর বাতিলের পর গেটসের অনুপস্থিতি সামিটের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে।

মোদীর ভাষণ ও এআই প্রতিশ্রুতি

বৃহস্পতিবার মূল বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উপস্থিতিতে এআই প্ল্যাটফর্মগুলোতে শিশুদের নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান। 

মোদী বলেন, 'শিশুদের নিরাপত্তা বিষয়ে আমাদের আরও সতর্ক থাকতে হবে। যেমন একটি স্কুলের পাঠ্যসূচি নির্ধারিত হয়, তেমনি এআই ক্ষেত্রেও শিশু ও পরিবার–নির্দেশিত কাঠামো থাকা উচিত।'

এসময় মঞ্চে শীর্ষ এআই নির্বাহীদের সঙ্গে দাঁড়িয়ে শক্তির প্রদর্শনী হিসেবে হাত উঁচু করে ছবি তোলেন মোদি।

তবে এই ফটোসেশনে একটি অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়, যখন প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের প্রধান অল্টম্যান ও অ্যামোডেই পাশাপাশি দাঁড়ালেও অন্যদের মতো হাত ধরেননি।

এই প্রতীকী ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য ছিল 'নিউ দিল্লি ফ্রন্টিয়ার এআই কমিটমেন্টস'–এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা। এটি ছিল সম্মেলনে গৃহীত একগুচ্ছ স্বেচ্ছামূলক নীতিমালা, যা অগ্রসরমান এআই মডেলের অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে। 

অল্টম্যান সভায় বলেন, 'ভারতে এখন প্রতি সপ্তাহে ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করে।'

বিনিয়োগে সাফল্য সত্ত্বেও, ভারতের এই প্রথম বড় এআই সম্মেলনটি সাংগঠনিক ত্রুটির কারণে ম্লান হয়েছে, যা অংশগ্রহণকারীদের হতাশ ও ক্ষুব্ধ করেছে।

বিশৃঙ্খলা এবং যানজট

বৃহস্পতিবার হঠাৎ করে সামিটের প্রদর্শনী হলগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়, যা সেখানে স্টল ও প্যাভিলিয়ন স্থাপন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও ক্ষোভ তৈরি করে। টানা তিন দিন ভিড়ের পর ভেন্যু চত্বর প্রায় ফাঁকা হয়ে যায়।

গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের এক কর্মী চীনের তৈরি একটি রোবটিক কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে উপস্থাপন করায় প্রতিষ্ঠানটিকে তাদের স্টল খালি করার নির্দেশ দেওয়া হয়।

ভিআইপি চলাচলের সুবিধার জন্য পুলিশ বারবার রাস্তা বন্ধ করে দেওয়ায় ২ কোটি মানুষের শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শুরুতে অংশগ্রহণকারীদের অসুবিধার জন্য ভারত সরকার ক্ষমা চেয়েছে। 

বিরোধী দলগুলো এই বৈশ্বিক সামিটের দুর্বল ব্যবস্থাপনা নিয়ে সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে।

বিরোধী দলগুলো এই বৈশ্বিক সম্মেলনটি দুর্বল ব্যবস্থাপনার জন্য সরকারকে আক্রমণ করেছে। 

মাইক্রোসফটের গবেষক জয় গালা এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'পুরো সামিটটি ছিল গবেষক ও নির্মাতাদের জন্য, অথচ আমাদের সাথে গুরুত্বহীন আচরণ করা হয়েছে যাতে কোনো মন্ত্রী বা কর্মকর্তারা যাতায়াত করতে পারেন।'

Related Topics

টপ নিউজ

বিল গেটস / এপস্টিন নথি / সমালোচনা / এআই ইমপ্যাক্ট সামিট / ভারতে আয়োজিত সম্মেলন / সরে দাঁড়ালেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রজুড়ে এপস্টিনের অজস্র গোপন লকার, এখনো হয়নি তল্লাশি
  • এপস্টিন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসন গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net