Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
সমুদ্রে রকেট বুস্টার পুনরুদ্ধারে সফল চীন, পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় অগ্রগতি

আন্তর্জাতিক

রয়টার্স
10 July, 2026, 01:55 pm
Last modified: 10 July, 2026, 03:50 pm

Related News

  • কৃষির আধুনিকায়ন ও সার নিরাপত্তা জোরদারে চীনের সাথে ‘জিটুজি’ চুক্তি বাংলাদেশের
  • চীন-রাশিয়া ঘনিষ্ঠতায় উদ্বেগ: প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ন্যাটো, ইন্দো-প্যাসিফিক ৪ দেশের অঙ্গীকার
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • চীনে ভারী বৃষ্টি ও টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভূমিধসে নিহত ২১
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

সমুদ্রে রকেট বুস্টার পুনরুদ্ধারে সফল চীন, পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় অগ্রগতি

এটি কক্ষপথে যাওয়ার সক্ষমতাসম্পন্ন রকেটের বুস্টার পুনরুদ্ধারে চীনের প্রথম সফল পরীক্ষা।
রয়টার্স
10 July, 2026, 01:55 pm
Last modified: 10 July, 2026, 03:50 pm
ছবি: রয়টার্স

পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে অগ্রগতির পথে আরেক ধাপ এগিয়েছে চীন। সাগরে স্থাপিত একটি প্ল্যাটফর্মে লাগানো জালের মাধ্যমে রকেটের বুস্টার উদ্ধার করে শুক্রবার সফল পরীক্ষা চালিয়েছে দেশটি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে দক্ষিণাঞ্চলের হাইনান বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে 'লং মার্চ–১০বি' রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় মিনিট পর বুস্টারটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রিতভাবে সাগরের প্ল্যাটফর্মে ফিরে আসে এবং জালের সাহায্যে সেটি উদ্ধার করা হয়।

এটি কক্ষপথে যাওয়ার সক্ষমতাসম্পন্ন রকেটের বুস্টার পুনরুদ্ধারে চীনের প্রথম সফল পরীক্ষা। এর মাধ্যমে পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরির লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি।

খবর প্রকাশের পর চীনের কয়েকটি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, 'লং মার্চ–১০বি' অনেকটা স্পেসএক্সের 'ফ্যালকন ৯' রকেটের মতো। তবে ফ্যালকন ৯-এর মতো নিজস্ব 'অবতরণে সক্ষম পা' ব্যবহার করে মাটিতে বা ড্রোন জাহাজে নামার বদলে চীনের এই রকেট বুস্টারটি বিশেষ 'ল্যান্ডিং হুক' ব্যবহার করে সাগরের প্ল্যাটফর্মে টানানো জালে ধরা পড়ে।

স্পেসএক্স ২০১৫ সালে প্রথমবার কক্ষপথ থেকে ফিরে আসা 'ফ্যালকন ৯'-এর বুস্টার সফলভাবে অবতরণ করায়। বর্তমানে প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১৫০টি উৎক্ষেপণ পরিচালনা করে এবং একই বুস্টার বহুবার পুনঃব্যবহার করে।

চীন প্রায় এক দশক ধরে পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। সফল হলে উৎক্ষেপণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং দেশটির দ্রুত সম্প্রসারিত বাণিজ্যিক স্যাটেলাইট কর্মসূচি আরও গতি পাবে।

সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি চীনা কোম্পানিগুলোও এ প্রযুক্তি নিয়ে কাজ করছে। পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরিতে বিনিয়োগ বাড়াতে এ খাতের কোম্পানিগুলোর জন্য শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মও শিথিল করেছে বেইজিং।

চীনের ২০৩০ সালের আগে মানুষকে চাঁদে পাঠানোর কর্মসূচির অংশ হিসেবে তৈরি হচ্ছে 'লং মার্চ–১০' রকেট । সিসিটিভি জানিয়েছে, চলতি বছরের শেষ দিকেই একই বুস্টার আবারও একটি উৎক্ষেপণে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

চীন / রকেট / মহাকাশ প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • কৃষির আধুনিকায়ন ও সার নিরাপত্তা জোরদারে চীনের সাথে ‘জিটুজি’ চুক্তি বাংলাদেশের
  • চীন-রাশিয়া ঘনিষ্ঠতায় উদ্বেগ: প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ন্যাটো, ইন্দো-প্যাসিফিক ৪ দেশের অঙ্গীকার
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • চীনে ভারী বৃষ্টি ও টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভূমিধসে নিহত ২১
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net