Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
ক্রু সদস্যরা মদ্যপ, তাই বাতিল করা হলো ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
09 July, 2026, 11:50 am
Last modified: 09 July, 2026, 11:55 am

Related News

  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • শিশু সিটবেল্ট বাঁধতে না চাওয়ায় কানাডায় বাতিল হলো ফ্লাইট

ক্রু সদস্যরা মদ্যপ, তাই বাতিল করা হলো ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ক্রু সদস্যরা পরদিন যাত্রা পরিচালনার মতো অবস্থায় না থাকার কারণে বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনে প্রায় ৩৩৬ জন যাত্রী আটকা পড়েন।
দ্য টেলিগ্রাফ
09 July, 2026, 11:50 am
Last modified: 09 July, 2026, 11:55 am
ব্রিটিশ এয়ারওয়েজ। ছবি: রয়টার্স

বার্বাডোজে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। অভিযোগ উঠেছে, আগের রাতে ক্রু সদস্যরা মাত্রাতিরিক্ত মদ্যপান করায় পরদিন বিমানটি নিয়ে আকাশে ওড়া সম্ভব হয়নি। 

গত রবিবার বিএ২৫৪ নম্বর ফ্লাইটটি বাতিলের এই ঘটনা ঘটে। জানা গেছে, রাতভর পার্টি করার সময় মাত্রাতিরিক্ত মদ্যপানের জেরে এক বিমানবালা একটি দামী রিসোর্টের বারে বমি করে দেন। আরেকজন ক্রু সদস্য সেখানে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে তার কক্ষে পৌঁছে দিতে হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান'-এর প্রতিবেদন অনুযায়ী, ক্রু সদস্যরা পরদিন যাত্রা পরিচালনার মতো অবস্থায় না থাকার কারণে বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনে প্রায় ৩৩৬ জন যাত্রী আটকা পড়েন।

'ইউরোকন্ট্রোল'-এর তথ্যমতে, এই একটি ফ্লাইট বাতিলের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের ১ লাখ পাউন্ডের বেশি আর্থিক ক্ষতি হতে পারে। কয়েক শ যাত্রীর হোটেল খরচ ও যাতায়াত বাবদ এই বাড়তি অর্থ গুনতে হতে পারে প্রতিষ্ঠানটিকে। 

ব্রিটিশ এয়ারওয়েজের নিয়ম অনুযায়ী, পরিচয় নিশ্চিত হওয়া যায় এমন অবস্থায় কোনো ক্রু সদস্য প্রকাশ্যে মদ্যপান করতে পারেন না। তবে বার্বাডোজে ওই ক্রু সদস্যরা রিসোর্টের অন্যান্য অতিথিদের সঙ্গেও অশোভন আচরণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেকে তাদের ভিডিও করা শুরু করেন। 

এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেন, 'আমরা আমাদের কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাদারত্ব প্রত্যাশা করি। পুরো বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।'

অতীতের কিছু ঘটনা

বিদেশের মাটিতে দায়িত্ব পালনকালে বিমান ক্রুদের এমন অপেশাদার আচরণের ঘটনা আগেও ঘটেছে। গত বছর ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের শৌচাগারে হেডেন পেন্টেকোস্ট নামের এক ক্রুকে নেশাগ্রস্ত ও নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে চাকরিচ্যুত করা হয়।

২০২৩ সালেও জোহানেসবার্গে যাত্রাবিরতির সময় এক নারীর শরীরে কোকেন সেবনের কথা দম্ভ করে জানানোয় ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে বরখাস্ত করা হয়েছিল।

এছাড়া ২০২৫ সালে একটি বিলাসবহুল হোটেলে মদ্যপ ও নগ্ন অবস্থায় ঘোরার অভিযোগে 'ইজিজেট'-এর এক পাইলটকে বরখাস্ত করা হয়েছিল। ওই পাইলটের ৩৬ ঘণ্টা পর কেপ ভার্দে থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

Related Topics

টপ নিউজ

ব্রিটিশ এয়ারওয়েজ / মদ্যপ / উড়োজাহাজ / বার্বাডোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • শিশু সিটবেল্ট বাঁধতে না চাওয়ায় কানাডায় বাতিল হলো ফ্লাইট

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net