ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত: নিহত ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২
ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের পর একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সাথে কয়েক ঘণ্টার যৌথ প্রচেষ্টার পর উদ্ধারকারী দল 'ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে, তবে তাদের শরীরে প্রাণের কোনো চিহ্ন ছিল না।'
সংস্থাটি আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও দুই ব্যক্তির কাছে পৌঁছানোর লক্ষ্যে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
