Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
ইউক্রেনে একদিনে প্রায় ১,০০০ ড্রোন হামলা চালাল রাশিয়া

আন্তর্জাতিক

সিএনএন
25 March, 2026, 12:15 pm
Last modified: 25 March, 2026, 12:26 pm

Related News

  • পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের কাছে জেলেনস্কি ও ইউরোপের দাবি কী?
  • যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূত উইটকফের বৈঠক
  • তিন বছর যুদ্ধের পর ইউক্রেনকে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের
  • ভ্যাটিকানে ট্রাম্পের সাথে আকাশ প্রতিরক্ষা, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়: জেলেনস্কি
  • জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনের যুদ্ধ বন্ধের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

ইউক্রেনে একদিনে প্রায় ১,০০০ ড্রোন হামলা চালাল রাশিয়া

এর মধ্যে ৫৫০টির বেশি ড্রোন দেশজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া হয়েছে—যা দিনের বেলায় চালানো বিরল ও প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছে দেশটির সামরিক বাহিনী।
সিএনএন
25 March, 2026, 12:15 pm
Last modified: 25 March, 2026, 12:26 pm
ছবি: এপি

সম্প্রতি ইউক্রেনের ওপর অন্যতম বড় হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ১,০০০ ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এর মধ্যে ৫৫০টির বেশি ড্রোন দেশজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া হয়—যা দিনের বেলায় চালানো বিরল ও প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছে দেশটির সামরিক বাহিনী।

এই হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর স্বিতলানা অনিশচুক। নিহতদের মধ্যে একজন ন্যাশনাল গার্ডের সদস্য এবং তার ১৫ বছর বয়সী মেয়ে রয়েছে বলে জানান শহরের মেয়র রুসলান মার্তসিনকিভ। 

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন; আহতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া, ভিনিতসিয়া শহরে ৫৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। এসব হতাহতের খবর নিশ্চিত করেছেন শহরের মেয়র সেরহিয় মর্গুনভ।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, "দিনের বেলায় এটি ছিল সবচেয়ে বড় হামলাগুলোর একটি। এসব ড্রোন মূলত মধ্য ও পশ্চিম ইউক্রেনের দিকে লক্ষ্য করে ছোড়া হয়।"

এদিকে, লভিভে এ হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রিই সাদোভি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং অন্তত ৫৪১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, হামলায় দেশটির আবাসিক ভবন ও শহরের কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইভানো-ফ্রাঙ্কিভস্কের একটি মাতৃসদনও রয়েছে, যা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লভিভের বার্নার্ডাইন মঠ কমপ্লেক্সের একটি গির্জা ভবনেও হামলা হয়েছে বলে জানিয়েছেন লভিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিৎসকি। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ।

টেলিগ্রামে তিনি লেখেন, "জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন—বার্নার্ডাইন মঠ কমপ্লেক্স—ক্ষতিগ্রস্ত হয়েছে।" তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।

কোজিৎসকি বলেন, "এটি লভিভের ঐতিহাসিক এলাকায় অবস্থিত, যা আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষিত তালিকাভুক্ত স্থান।" তিনি আরও জানান, আগুনে কমপ্লেক্সের আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতরাতে দেওয়া এক ভাষণে বলেন, "রাশিয়া আধুনিকায়িত ইরানি 'শাহেদ' ড্রোন দিয়ে লভিভের গির্জায় হামলা চালাচ্ছে—এটি চরম বিকৃত মানসিকতার প্রকাশ, যা কেবল পুতিনের মতো কেউই উপভোগ করতে পারেন।" 

তিনি বলেন, "এই হামলার ব্যাপ্তিই প্রমাণ করে, রাশিয়ার এই যুদ্ধ শেষ করার কোনো বাস্তব ইচ্ছা নেই।"

এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানান ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইউক্রেনে রাশিয়ার হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের কাছে জেলেনস্কি ও ইউরোপের দাবি কী?
  • যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূত উইটকফের বৈঠক
  • তিন বছর যুদ্ধের পর ইউক্রেনকে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব পুতিনের
  • ভ্যাটিকানে ট্রাম্পের সাথে আকাশ প্রতিরক্ষা, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়: জেলেনস্কি
  • জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনের যুদ্ধ বন্ধের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net