Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান

আন্তর্জাতিক

আল জাজিরা 
23 March, 2026, 05:00 pm
Last modified: 23 March, 2026, 05:03 pm

Related News

  • নতুন সামরিক সরঞ্জাম এসেছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করা হয়েছে: ইরান
  • হরমুজ প্রণালি ও রাজস্বের ভাগ নিয়ে চুক্তিতে পৌঁছেছে ইরান-ওমান: আইআরজিসি
  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • ‘আপাতত’ ইরানে নতুন হামলার পরিকল্পনা নেই, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানো হবে: রুবিও
  • ইরানে নতুন মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্পের ‘মরিয়া অবস্থার’ ইঙ্গিত: বিশেষজ্ঞরা

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান

আইইএ প্রধান ফাতিহ বিরল বলেন, ‘পরিস্থিতি যেদিকে দাঁড়িয়েছে, তাতে বর্তমান সংকটটি মূলত দুটি তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ।’
আল জাজিরা 
23 March, 2026, 05:00 pm
Last modified: 23 March, 2026, 05:03 pm
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল। ছবি: রয়টার্স

বিশ্ব বর্তমানে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির সম্মিলিত প্রভাবের চেয়েও ভয়াবহ এক জ্বালানি সংকটের মোকাবিলা করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।

সোমবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে এক মিডিয়া ইভেন্টে আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, 'ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ফলে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট ১৯৭৩ ও ১৯৭৯ সালের তেল সংকট এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট গ্যাস ঘাটতি— এই সবকিছুকে ছাড়িয়ে গেছে।'

বিরল বলেন, 'পরিস্থিতি যেদিকে দাঁড়িয়েছে, তাতে বর্তমান সংকটটি মূলত দুটি তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ।'

আইইএ প্রধান জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ দৈনিক প্রায় ১১ মিলিয়ন (১ কোটি ১০ লাখ) ব্যারেল হ্রাস পেয়েছে। এটি সত্তরের দশকের সংকটগুলোর সম্মিলিত ঘাটতির চেয়েও দ্বিগুণের বেশি।

তিনি আরও উল্লেখ করেন যে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ প্রায় ১৪০ বিলিয়ন ঘনমিটার কমেছে। অথচ ইউক্রেনে রুশ হামলার পর এই ঘাটতির পরিমাণ ছিল ৭৫ বিলিয়ন ঘনমিটার। বিরলের তথ্যমতে, চলমান এই সংঘাতে অন্তত ৯টি দেশের ৪০টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, 'বিশ্ব অর্থনীতি আজ এক বিশাল হুমকির সম্মুখীন এবং আমি আশা করি এই সংকটের দ্রুত সমাধান হবে।'

আইইএ প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সংকটের গভীরতা আগে সঠিকভাবে উপলব্ধি করা হয়নি। এ কারণেই তিনি গত সপ্তাহে প্রথমবারের মতো পরিস্থিতি নিয়ে জনসমক্ষে কথা বলার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, 'আমার মনে হয়েছে বিশ্বের নীতি-নির্ধারকরা এই সমস্যার ভয়াবহতা সম্পর্কে পর্যাপ্ত সচেতন নন।'

প্যারিসভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থাটি চলতি মাসের শুরুর দিকে তাদের জরুরি মজুদ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে সরকারগুলোর জন্য বেশ কিছু পদক্ষেপের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে—দূরবর্তী কর্মসংস্থান (ওয়ার্ক ফ্রম হোম) ও কারপুলিং সুবিধা বাড়ানো এবং মোটরওয়েতে যানবাহনের গতিসীমা কমিয়ে আনা।

ফাতিহ বিরল জানান, প্রয়োজন হলে আরও কৌশলগত তেল মজুদ ছাড়ের বিষয়ে তিনি বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছেন। তবে তার মতে, এই সংকটের 'একমাত্র প্রধান সমাধান' হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। এর বিপরীতে ইরান ওই গুরুত্বপূর্ণ জলপথে কার্যকর অবরোধ তৈরি করেছে।

এদিকে পরিস্থিতি চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের দেওয়া এই সময়সীমা সোমবার সন্ধ্যায় (যুক্তরাষ্ট্র সময়) শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তবে তারা এই জলপথ সম্পূর্ণ বন্ধ করে দেবে। পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে জ্বালানি ও পানি অবকাঠামোতে ব্যাপক হামলার হুমকি দিয়েছে তেহরান।

বর্তমানে কেবল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মিত্র নয় এমন কিছু দেশের অল্প সংখ্যক জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করছে।

Related Topics

টপ নিউজ

তেল সংকট / জ্বালানি তেল সংকট / ইরান / ইরানে মার্কিন হামলা / এলপিজি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • নতুন সামরিক সরঞ্জাম এসেছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করা হয়েছে: ইরান
  • হরমুজ প্রণালি ও রাজস্বের ভাগ নিয়ে চুক্তিতে পৌঁছেছে ইরান-ওমান: আইআরজিসি
  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • ‘আপাতত’ ইরানে নতুন হামলার পরিকল্পনা নেই, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানো হবে: রুবিও
  • ইরানে নতুন মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্পের ‘মরিয়া অবস্থার’ ইঙ্গিত: বিশেষজ্ঞরা

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net