Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

আন্তর্জাতিক

মিডল ইস্ট মনিটর
20 March, 2026, 11:25 am
Last modified: 20 March, 2026, 11:25 am

Related News

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • ইরানের বিরুদ্ধে অন্তত আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা রয়েছে: ইসরায়েল
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?

গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

দক্ষিণ আফ্রিকা যখন গাজায় সামরিক হামলার মাধ্যমে ‘গণহত্যা কনভেনশন’ লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে, তখন বার্লিন ছিল প্রথম দিকের পশ্চিমা সরকারগুলোর একটি, যারা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল।
মিডল ইস্ট মনিটর
20 March, 2026, 11:25 am
Last modified: 20 March, 2026, 11:25 am
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিযে) ভবন। ছবি: আনাদলু এজেন্সি

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা 'গণহত্যা মামলায়' আর দেশটির পক্ষ নেবে না জার্মানি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যখন প্রথম মামলাটি করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে জোরালো সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে সরে আসছে দেশটি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন, হেগের এই মামলায় ইসরায়েলের পক্ষে আর কোনো হস্তক্ষেপ করবে না বার্লিন। অথচ ২০২৪ সালের জানুয়ারিতেই জার্মানি ঘোষণা দিয়েছিল, তারা ইসরায়েলকে সমর্থন দেবে এবং দক্ষিণ আফ্রিকার তোলা অভিযোগকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছিল।

জার্মানির এই সিদ্ধান্ত দেশটির প্রকাশ্য অবস্থানে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা যখন গাজায় সামরিক হামলার মাধ্যমে 'গণহত্যা কনভেনশন' লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে, তখন বার্লিন ছিল প্রথম দিকের পশ্চিমা সরকারগুলোর একটি, যারা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। সে সময় দেশটি দাবি করেছিল, গণহত্যার অভিযোগের 'কোনো ভিত্তি নেই'।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জার্মানির এই সিদ্ধান্তের পেছনে আইসিজে-তে তাদের নিজস্ব কিছু আইনি জটিলতা কাজ করছে। বার্লিন বর্তমানে নিকারাগুয়ার দায়ের করা একটি আলাদা মামলা মোকাবিলা করছে। নিকারাগুয়া অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের গণহত্যায় রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে জার্মানি আন্তর্জাতিক আইন ও গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।

নিকারাগুয়ার ওই মামলার কারণে ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানি এবং জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-তে তহবিল বন্ধের সিদ্ধান্তের বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। যদিও আইসিজে ২০২৪ সালে বার্লিনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছিল, তবে আদালত নিকারাগুয়ার মামলাটি বাতিলের অনুরোধও রাখেনি। এর ফলে জার্মানিকে এখন আদালতের সামনে নিজেদের কর্মকাণ্ডের সপক্ষে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

বার্লিন অবশ্য এখনো বলেনি যে তারা দক্ষিণ আফ্রিকার তোলা গণহত্যার অভিযোগ মেনে নিয়েছে। এমনকি নিকারাগুয়ার করা মামলায় নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও জার্মান কর্মকর্তারা অস্বীকার করে আসছেন। 

তবে ইসরায়েলের প্রতিরক্ষা লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে আর অংশ না নেওয়ার এই সিদ্ধান্তকে মূলত নিজেদের আইনি ও রাজনৈতিক ঝুঁকি কমানোর একটি চেষ্টা হিসেবে দেখছে জার্মানি। গাজায় ইসরায়েলের গণহত্যা এবং এতে জার্মানির পরোক্ষ সংশ্লিষ্টতা নিয়ে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে, তখন বার্লিন এমন কৌশল নিল।

এদিকে জার্মানি যখন পিছিয়ে আসছে, তখন আরও অনেক দেশ এই মামলায় পক্ষ নিতে এগিয়ে আসছে। গত ১১ মার্চ নেদারল্যান্ডস ও আইসল্যান্ড এই আইনি প্রক্রিয়ায় যোগ দিয়েছে। দক্ষিণ আফ্রিকার করা এই মামলায় সমর্থন জানানো দেশগুলোর তালিকা এখন ক্রমেই দীর্ঘ হচ্ছে।

Related Topics

টপ নিউজ

জার্মানি / ইসরায়েল / আন্তর্জাতিক বিচার আদালত / গণহত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • ইরানের বিরুদ্ধে অন্তত আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা রয়েছে: ইসরায়েল
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net