Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি

আন্তর্জাতিক

আল জাজিরা
03 March, 2026, 12:10 pm
Last modified: 03 March, 2026, 12:13 pm

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে সেনাবাহিনী তলব করা হয়েছে এবং কিছু এলাকায় তিন দিনের কারফিউ জারি করেছে।
আল জাজিরা
03 March, 2026, 12:10 pm
Last modified: 03 March, 2026, 12:13 pm
ছবি: এপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে সেনাবাহিনী তলব করা হয়েছে এবং কিছু এলাকায় তিন দিনের কারফিউ জারি করেছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন।

রোববার পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরের আগেই উত্তরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের গিলগিট, স্কারদু ও শিগার জেলায় কারফিউ জারি করা হয়। এসব এলাকায় সংঘর্ষে অন্তত ১২ জন বিক্ষোভকারী এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকারী কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গিলগিটে সাতজন এবং স্কারদুতে আরও ছয়জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, রোববার হাজার হাজার বিক্ষোভকারী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপ (ইউএনএমওজিআইপি) এবং স্কারদু শহরে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কার্যালয়ে হামলা চালায়। 

এ সময় বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং গিলগিটে একটি স্কুল ও স্থানীয় দাতব্য সংস্থার কার্যালয় ভাঙচুর করে।

সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, ইউএনএমওজিআইপি ফিল্ড স্টেশনের কাছে বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে এবং ভাঙচুর চালায়। তিনি বলেন, 'এই অঞ্চলে জাতিসংঘের কর্মী ও স্থাপনার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।'

গিলগিট-বাল্টিস্তান সরকারের মুখপাত্র শাবির মীর জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। পুলিশ প্রধান আকবর নাসির খান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভের সময় ১০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এ ছাড়া রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের দিকে যাওয়ার সময় আরও দুই বিক্ষোভকারী নিহত হন।

সহিংসতা এড়াতে পেশোয়ারসহ সারা দেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে সোমবার ইসলামাবাদে মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরে কনস্যুলেটগুলোতে ভিসা কার্যক্রম ও মার্কিন নাগরিকদের সেবা প্রদান বাতিল করা হয়েছে।

শনিবার খামেনির মৃত্যুর প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভের জেরে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তানের ফেডারেল সরকার। এদিকে খামেনি হত্যার জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / খামেনি / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net