Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
26 February, 2026, 02:40 pm
Last modified: 26 February, 2026, 02:46 pm

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক

আদালতের রায়ে বলা হয়েছে, জাহাঙ্গীরির শিক্ষাগত যোগ্যতার নথিপত্রে জালিয়াতি এবং জালিয়াতির মাধ্যমে অন্যের পরিচয় ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমস
26 February, 2026, 02:40 pm
Last modified: 26 February, 2026, 02:46 pm
প্রতীকী ছবি: শাটারস্টক

পাকিস্তানের হাইকোর্ট বিচারক তারিক মাহমুদ জাহাঙ্গীরি গত পাঁচ বছর ধরে ইসলামাবাদ হাইকোর্টে কর্মরত ছিলেন। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে একই আদালতের একটি ডিভিশন বেঞ্চ তার নিয়োগ বাতিল করে জানায়, তার আইন ডিগ্রি 'ভয়েড অ্যাব ইনিশিও' বা শুরু থেকেই অবৈধ ছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য ডন'-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার এবং বিচারপতি মুহাম্মদ আজম খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১১৬ পৃষ্ঠার এক রায়ে জাহাঙ্গীরির হাইকোর্টে পদোন্নতিকে 'আইনগত অকার্যকর' বলে ঘোষণা করেছেন। রায়ে বলা হয়েছে, তার শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সন্দেহজনক।

আদালতের রায়ে বলা হয়েছে, জাহাঙ্গীরির শিক্ষাগত যোগ্যতার নথিপত্রে জালিয়াতি এবং জালিয়াতির মাধ্যমে অন্যের পরিচয় ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তিনি মূলত একটি শৃঙ্খলাজনিত নিষেধাজ্ঞাকে ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন।

আদালতের রায় অনুযায়ী, জাহাঙ্গীরি প্রথমবার ১৯৮৮ সালে একটি ভুয়া এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে এলএলবি প্রথম পর্বের পরীক্ষায় অংশ নেন। পরে তিনি অসদুপায় অবলম্বনের দায়ে ধরা পড়েন এবং ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়।

তবে জাহাঙ্গীরি সেই নিষেধাজ্ঞা অমান্য করেন এবং ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে ১৯৯০ সালের পরীক্ষায় অংশ নেন। তখন তিনি 'তারিক জাহাঙ্গীরি' নামে নিজের পরিচয় বদলান এবং ইমতিয়াজ আহমদ নামের অন্য এক ছাত্রের এনরোলমেন্ট নম্বর ব্যবহার করেন।

এরপর এলএলবি দ্বিতীয় পর্বের পরীক্ষায় তিনি নিজের আসল নাম ব্যবহার করলেও অন্য একটি এনরোলমেন্ট নম্বর ব্যবহার করেন।

বিচারক বেঞ্চ পর্যবেক্ষণ করেছেন যে, একটি বিশ্ববিদ্যালয় একটি কোর্সের জন্য একজন শিক্ষার্থীকে একটিই এনরোলমেন্ট নম্বর দেয়। একই ডিগ্রির জন্য একজন শিক্ষার্থীর দুটি নম্বর থাকা 'অসম্ভব'। এই ধারাবাহিক জালিয়াতির কারণে তার মার্কশিট ও ডিগ্রি অবৈধ ঘোষণা করা হয়েছে।

আদালতকে গভর্নমেন্ট ইসলামিয়া ল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীরি ওই প্রতিষ্ঠানে কখনোই ভর্তি হননি।

এছাড়া, বিচার চলাকালে জাহাঙ্গীরির আচরণেরও সমালোচনা করা হয়েছে। বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি কোনো মূল নথিপত্র জমা দেননি বা লিখিত জবাব দাখিল করেননি।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ভুয়া ডিগ্রি / বিচারক / ভুয়া বিচারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net