সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে আজ সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজই তার ৬৬তম জন্মদিন।
ছবি: সংগৃহীত
সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে আজ সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজই তার ৬৬তম জন্মদিন।
তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
টেমস ভ্যালি পুলিশ বলেছে, 'গভীর মূল্যায়ন' শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে।