Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  

আন্তর্জাতিক

আল জাজিরা
02 February, 2026, 03:15 pm
Last modified: 02 February, 2026, 03:16 pm

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  

গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসার জন্য অপেক্ষমাণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে রাফাহ ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশপথ।
আল জাজিরা
02 February, 2026, 03:15 pm
Last modified: 02 February, 2026, 03:16 pm
ছবি: এএফপি

সীমিত পরিসরে আবারও খুলেছে গাজার রাফাহ সীমান্ত ক্রসিং। প্রায় দুই বছর বন্ধ থাকার পর গাজা ও মিসরের মধ্যকার এই গুরুত্বপূর্ণ সীমান্ত পথটি সোমবার (২ ফেব্রুয়ারি) সীমিতভাবে চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফিলিস্তিনে গাজা ও মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিংই একমাত্র সীমান্ত পথ, যা ইসরায়েলের সঙ্গে যুক্ত নয়।

গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসার জন্য অপেক্ষমাণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে রাফাহ ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশপথ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে অক্টোবরে যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তার শর্তের অংশ হিসেবেই এই সীমান্ত পথ পুনরায় খোলা হয়েছে।

তবে ক্রসিংটি পুরোপুরি চালু হয়নি; যাতায়াত চলবে সীমিত পরিসরে। জানা গেছে, ইসরায়েল ও মিসর এই সীমান্ত দিয়ে যাতায়াতকারীর সংখ্যা নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে গাজায় প্রবেশ ও বের হওয়ার সময় ফিলিস্তিনিদের ওপর কঠোর নিরাপত্তা তল্লাশির শর্ত আরোপ করবে ইসরায়েল।

রয়টার্সের বরাতে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রাফাহ ক্রসিংয়ে ইউরোপীয় পর্যবেক্ষক দল পৌঁছেছে।

ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন (ইইউবিএএম) ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। গাজা ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের নাম ও তাদের চূড়ান্ত গন্তব্যের তালিকা তারা নিরাপত্তা যাচাইয়ের জন্য মিসরীয় কর্তৃপক্ষের কাছে পাঠাবে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একইভাবে গাজায় প্রবেশ করতে ইচ্ছুক ফিলিস্তিনিদের নামের তালিকা মিসরীয় কর্তৃপক্ষ জমা দেবে। নিরাপত্তা যাচাই শেষে পরদিন তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এক মিসরীয় কর্মকর্তা জানিয়েছেন, ক্রসিং পুনরায় চালুর প্রথম দিনে উভয় দিক দিয়ে ৫০ জন করে ফিলিস্তিনি যাতায়াত করবেন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, মিসর থেকে গাজায় প্রবেশকারী ফিলিস্তিনিদের জন্য রাফাহ ক্রসিংয়ের বাইরে সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী 'রেগাভিম' নামে একটি চেকপয়েন্ট স্থাপন করেছে।

রেগাভিমে দায়িত্বপ্রাপ্ত সেনারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অনুমোদিত তালিকার সঙ্গে আগতদের পরিচয় মিলিয়ে দেখবেন এবং তাদের মালামাল কঠোরভাবে তল্লাশি করবেন।

Related Topics

টপ নিউজ

গাজা / রাফাহ সীমান্ত ক্রসিং / রাফাহ ক্রসিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net