Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
উত্তর আটলান্টিকে হুমকি মোকাবিলায় চালকবিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক

রয়টার্স
17 January, 2026, 10:30 am
Last modified: 17 January, 2026, 10:33 am

Related News

  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 
  • ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই: পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা

উত্তর আটলান্টিকে হুমকি মোকাবিলায় চালকবিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য

ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, ‘প্রোটিয়াস’ নামের এই হেলিকপ্টারটি একটি সংক্ষিপ্ত পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ করেছে।
রয়টার্স
17 January, 2026, 10:30 am
Last modified: 17 January, 2026, 10:33 am
'প্রোটিয়াস' নামের এই চালকবিহীন হেলিকপ্টার সেন্সর ও কম্পিউটার সিস্টেমের ওপর নির্ভর করে চলে। ছবি: রয়টার্স

উত্তর আটলান্টিক সাগরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাবমেরিন শনাক্তকরণ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ অভিযান চালানোর জন্য প্রথম চালকবিহীন হেলিকপ্টার চালু করেছে যুক্তরাজ্য। শুক্রবার দেশটির রয়্যাল নেভি জানিয়েছে, পূর্ণ আকারের এই হেলিকপ্টারটি সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের প্রতিরক্ষা খাত নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সরকারগুলো এখন প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা করছে।

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী জলসীমায় রাশিয়ার জাহাজ ও সাবমেরিনের ওপর নজরদারি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। মূলত এ কারণেই গ্রিনল্যান্ডের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। তবে মস্কো ও বেইজিং গ্রিনল্যান্ডের জন্য হুমকি—এমন দাবিকে 'মিথ' [কল্পকাহিনি] বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।

ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, 'প্রোটিয়াস' নামের এই হেলিকপ্টারটি একটি সংক্ষিপ্ত পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ করেছে।

প্রায় ৬ কোটি পাউন্ড (৮ কোটি ডলারের বেশি) ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উত্তর আটলান্টিকে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকা নানা হুমকি মোকাবিলায় যুক্তরাজ্য ও ন্যাটো মিত্রদের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান 'লিওনার্দো' এই হেলিকপ্টারটির নকশা ও নির্মাণ কাজ করেছে। ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, প্রোটিয়াস সেন্সর ও কম্পিউটার সিস্টেমের ওপর নির্ভর করে চলে। এতে ব্যবহৃত সফটওয়্যার পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম।

নৌবাহিনী আরও জানিয়েছে, মূলত সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধ, সমুদ্রে টহল এবং পানির নিচের নৌযান শনাক্ত করার জন্যই এটি তৈরি করা হয়েছে।

লিওনার্দো হেলিকপ্টারস-এর যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পরিচালক নাইজেল কোলম্যান বলেন, 'সমুদ্রপথে আকাশসীমায় অভিযানের ক্ষেত্রে প্রোটিয়াস এক যুগান্তকারী পরিবর্তন। কঠিন ও প্রতিকূল পরিবেশে মানুষকে ঝুঁকিতে না ফেলেই এটি একঘেয়ে, কঠিন ও বিপজ্জনক অভিযানগুলো সফলভাবে পরিচালনা করতে পারবে।'

ব্রিটিশ নৌবাহিনীর কাছে আগে থেকেই ছোট নজরদারি হেলিকপ্টারসহ বেশ কিছু ড্রোন রয়েছে। তবে প্রোয়য়াস সেগুলোর চেয়ে আকারে বড় এবং প্রযুক্তির দিক থেকেও অনেক বেশি উন্নত।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / হেলিকপ্টার / নৌবাহিনী / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 
  • ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই: পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net