Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
03 March, 2026, 02:15 pm
Last modified: 03 March, 2026, 02:22 pm

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প

প্রাথমিকভাবে যুক্তরাজ্য ইরানে হামলার জন্য দেশটির সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি। তবে পরে তারা অনুমতি দিয়েছে, যাতে ইরানি স্থাপনাগুলোতে ‘প্রতিরক্ষামূলক’ হামলার ক্ষেত্রে ঘাঁটিগুলো ব্যবহার করা যায়।
বিবিসি
03 March, 2026, 02:15 pm
Last modified: 03 March, 2026, 02:22 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: রয়টার্স

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর ভূমিকার জন্য কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম 'দ্য সান'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী স্টারমার 'সহযোগিতা করেননি'। তিনি আরও যোগ করেন, 'আমি কখনো ভাবিনি এমন কিছু দেখব। বিশেষ করে যুক্তরাজ্য থেকে আমি এমন আচরণ আশা করিনি।'

একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আক্ষেপ করে বলেন, 'দেখে খুবই দুঃখ হচ্ছে যে, আমাদের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের) সম্পর্ক আগের মতো আর নেই।'

গত সোমবার স্টারমার ব্রিটিশ পার্লামেন্টে বলেন, তার সরকার 'আকাশপথ থেকে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনে বিশ্বাসী নয়'।

প্রাথমিকভাবে যুক্তরাজ্য ইরানে হামলার জন্য দেশটির সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি। তবে পরে তারা অনুমতি দিয়েছে, যাতে ইরানি স্থাপনাগুলোতে 'প্রতিরক্ষামূলক' হামলার ক্ষেত্রে ঘাঁটিগুলো ব্যবহার করা যায়।

ট্রাম্প আরও বলেন, 'ফ্রান্স দারুণ ভূমিকা রেখেছে। অন্যরাও ভালো করেছে। কিন্তু যুক্তরাজ্যের অবস্থান ছিল একেবারেই আলাদা।'

ট্রাম্পের মন্তব্যের জবাব দিল লন্ডন

এদিকে ট্রাম্পের মন্তব্যের পর মুখ খুলেছেন ব্রিটিশ সরকারের পদস্থ কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোনস। তিনি জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখনও অত্যন্ত 'গুরুত্বপূর্ণ'।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোনস বলেন, 'আমি বুঝতে পারছি, প্রথম দফার হামলায় অংশ না নেওয়ায় প্রেসিডেন্ট সন্তুষ্ট নাও হতে পারেন।'

তবে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, 'যুক্তরাজ্য তখনই সামরিক বাহিনী ব্যবহার করবে যখন তার আইনি ভিত্তি থাকবে, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকবে এবং তা আমাদের দেশের স্বার্থে হবে।'

জোনস আরও বলেন, 'রাজনৈতিকভাবে প্রেসিডেন্টের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সামরিক কার্যক্রম বা 'অপারেশনাল' ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক পরিবর্তিত হয়নি। বর্তমানে দুই দেশের সেনাবাহিনী একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।'

তিনি উল্লেখ করেন, 'আমাদের সামরিক কর্মীরা এখন মধ্যপ্রাচ্যে ব্রিটিশ নাগরিকদের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করছেন। এটিই আমাদের বিশেষ সম্পর্কের প্রতিফলন, যা জনগণও প্রত্যাশা করে।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / কিয়ার স্টারমার / যুক্তরাজ্য / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net