Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
সামরিক আইন জারির চেষ্টার দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

বিবিসি
16 January, 2026, 04:30 pm
Last modified: 16 January, 2026, 05:05 pm

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড

সামরিক আইন জারির চেষ্টার দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

এটি তার সামরিক আইন ঘোষণাকে কেন্দ্র করে চলমান চারটি বিচারের মধ্যে প্রথম রায়।
বিবিসি
16 January, 2026, 04:30 pm
Last modified: 16 January, 2026, 05:05 pm
ইউনকে ২০২৪ সালে সামরিক আইন জারির চেষ্টার কারণে অভিশংসিত করা হয়। ছবি: ইপিএ

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলকে ২০২৪ সালে ব্যর্থ সামরিক আইন জারির প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষমতার অপব্যবহার, বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং নথি জালিয়াতির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এটি তার সামরিক আইন ঘোষণাকে কেন্দ্র করে চলমান চারটি বিচারের মধ্যে প্রথম রায়। সামরিক আইনটি স্বল্পস্থায়ী হলেও দেশজুড়ে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছিল। ইউনের সিদ্ধান্ত বাতিল করতে সংসদ সদস্যরা দ্রুত জাতীয় সংসদে গেলে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

শুক্রবার এক বিচারক বলেন, ইউনের কর্মকাণ্ড 'দেশকে রাজনৈতিক সংকটে নিমজ্জিত করেছে'।

তিনি বলেন, ইউন 'এখনও পর্যন্ত কোনো অনুশোচনা দেখাননি'।

শুক্রবারের এই রায় থেকে ইউনের বাকি মামলাগুলোর সম্ভাব্য গতিপ্রকৃতি সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে নির্বাচনি আইন লঙ্ঘন।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো রাষ্ট্রদ্রোহ (বিদ্রোহ), যার জন্য প্রসিকিউশন মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। ওই মামলার রায় ফেব্রুয়ারিতে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার প্রায় ১০০ জন ইউনের সমর্থক আদালতের বাইরে জড়ো হয়েছিলেন। তারা বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত বিচার কার্যক্রম দেখছিলেন।

তাদের মধ্যে কয়েকজন লাল ব্যানার ধরে ছিলেন, যাতে লেখা ছিল: 'ইউন, আবার! কোরিয়াকে আবার মহান করো।'

রায় ঘোষণার সময় কয়েকজন বিচারকের উদ্দেশে চিৎকার করছিলেন, আবার কেউ কেউ নীরব ও গম্ভীরভাবে দাঁড়িয়ে ছিলেন।

প্রেসিডেন্টের দেহরক্ষীদের ব্যবহার করে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা, সামরিক আইন ঘোষণার আগে পুরো মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ না করা এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদনের দাবি করে জাল নথি তৈরি ও পরে তা ধ্বংস করার অভিযোগে রায়ে ইউনকে দোষী সাব্যস্ত করা হয়।

বিচারক বলেন, 'অভিযুক্তের দায়িত্ব ছিল সংবিধান ও আইন রক্ষা করা, কিন্তু তিনি তা করেননি।'

এই মামলায় প্রসিকিউশন ১০ বছরের কারাদণ্ড চেয়েছিল। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য উভয় পক্ষকে সাত দিন সময় দেওয়া হয়েছে।

ইউন অভিযোগগুলো অস্বীকার করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাটিই অবৈধ ছিল এবং জরুরি ক্ষমতা প্রয়োগের আগে মন্ত্রিসভার প্রতিটি সদস্যের সঙ্গে পরামর্শ করার বাধ্যবাধকতা আইনে নেই।

তিনি তার সব বিচারে দাবি করেছেন যে তদন্তকারী সংস্থাগুলোর তাকে তদন্ত ও গ্রেপ্তার করার কোনো আইনি ভিত্তি ছিল না।

তার মতে, সামরিক আইন ঘোষণার সময় কোনো প্রক্রিয়াগত ত্রুটি না থাকায় তার বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগই অবৈধ।

দক্ষিণ কোরিয়ার আদালতগুলোতে সাধারণত অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে বা দায় স্বীকার করলে শাস্তিতে নমনীয়তা দেখানো হয়। 

তবে প্রসিকিউটররা যুক্তি দিয়েছেন, ইউন অনুশোচনা না করায় তার কঠোর শাস্তি হওয়া উচিত।

২০২১ সালে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পার্ক গিউন-হে ছিলেন শেষ সাবেক প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় কারাগারে গিয়েছিলেন। তবে পরে তাকে ক্ষমা করে অল্প সময়ের মধ্যেই মুক্তি দেওয়া হয়।

ইউনের সামরিক আইন জারির চেষ্টার ছয় মাস পর, ভোটাররা বিরোধীদলীয় নেতা লি জে-মিয়ংকে বড় ব্যবধানে বিজয়ী করে নির্বাচিত করেন।

ইউনের বিচার দক্ষিণ কোরিয়ার গভীর রাজনৈতিক বিভাজনকে আবার সামনে এনেছে। সাবেক এই প্রেসিডেন্টের এখনও শক্ত সমর্থন রয়েছে।

গত ডিসেম্বর পরিচালিত এক জরিপ অনুযায়ী, প্রায় ৩০% দক্ষিণ কোরীয় মনে করেন না যে ইউনের সামরিক আইন ঘোষণা রাষ্ট্রদ্রোহের শামিল ছিল।

Related Topics

টপ নিউজ

সামরিক আইন জারি / দক্ষিণ কোরিয়া / কারাদণ্ড / ইউন সুক-ইয়োল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net