Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ইরানে সম্ভাব্য মার্কিন অভিযানের শঙ্কায় সতর্ক অবস্থানে ইসরায়েল

আন্তর্জাতিক

টিআরটি ওয়ার্ল্ড
11 January, 2026, 06:20 pm
Last modified: 11 January, 2026, 06:27 pm

Related News

  • ইরান ইস্যুতে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘ভয়াবহ’: ট্রাম্প; হরমুজে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া, জাপান
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার

ইরানে সম্ভাব্য মার্কিন অভিযানের শঙ্কায় সতর্ক অবস্থানে ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বারবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন। শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য ‘প্রস্তুত’ রয়েছে।
টিআরটি ওয়ার্ল্ড
11 January, 2026, 06:20 pm
Last modified: 11 January, 2026, 06:27 pm
ছবি: রয়টার্স

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটিতে যেকোনো সময় মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বারবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন। শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য 'প্রস্তুত' রয়েছে।

তবে এই 'উচ্চ সতর্কাবস্থা' বলতে ঠিক কী বোঝানো হচ্ছে এ বিষয়ে ইসরায়েলি নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য, গত জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে ১২ দিনের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যোগ দিয়ে বিমান হামলা চালিয়েছিল।

শনিবার এক টেলিফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ফোনালাপের সময় উপস্থিত থাকা একজন ইসরায়েলি সূত্র। একজন মার্কিন কর্মকর্তাও দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

শুক্রবার 'দ্য ইকোনমিস্ট'-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান যদি ইসরায়েলে আক্রমণ করার চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ। চলমান বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‌‌'বাকি সবকিছু ছাপিয়ে আমি মনে করি ইরানের ভেতরে এখন কী ঘটছে তা আমাদের দেখা উচিত।'

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / ডোনাল্ড ট্রাম্প / আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ইরান ইস্যুতে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘ভয়াবহ’: ট্রাম্প; হরমুজে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া, জাপান
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net