Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
গত ৫০ বছরে ইরানে যত বিক্ষোভ; এক নজরে দেশটির আন্দোলনের ইতিহাস

আন্তর্জাতিক

অ্যাসোসিয়েট প্রেস
07 January, 2026, 05:15 pm
Last modified: 07 January, 2026, 06:38 pm

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বিমান ভূপাতিতের ঘটনা ২০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরান সংঘাত ‘ন্যায়যুদ্ধের’ মানদণ্ড পূরণ করে না: মার্কিন সামরিক বাহিনীর আর্চবিশপ
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭ বিমান হারিয়েছে মার্কিন বিমানবাহিনী

গত ৫০ বছরে ইরানে যত বিক্ষোভ; এক নজরে দেশটির আন্দোলনের ইতিহাস

২০১৯ সালে ভর্তুকিপ্রাপ্ত পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ইরান সরকার। এর জেরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হন এবং সরকার সাময়িকভাবে দেশটির ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়।
অ্যাসোসিয়েট প্রেস
07 January, 2026, 05:15 pm
Last modified: 07 January, 2026, 06:38 pm
২০২২ সালের ২০ সেপ্টেম্বর তেহরানে নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানিদের বিক্ষোভ। ফাইল ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

গত ৫০ বছরে ধারাবাহিক নানা বিক্ষোভে বারবার কেঁপে উঠেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত এসব বিক্ষোভ দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লব

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে শিক্ষার্থী, তেলশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক স্বাধীনতার দাবিতে রাস্তায় নামেন। এসব আন্দোলনের চাপেই তৎকালীন স্বৈরশাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি সেসময় মারাত্মক অসুস্থ ছিলেন, দেশ ছাড়তে বাধ্য হন।

ওই বছরের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব সফল হয় এবং তার সর্বময় কর্তৃত্বে একটি কঠোর শিয়া ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। নতুন সরকার হাজারো মানুষকে মৃত্যুদণ্ড দেয়। আশির দশকের ইরান-ইরাক যুদ্ধের রক্তক্ষয় এবং কঠোর দমননীতির কারণে দীর্ঘদিন বড় ধরনের বিক্ষোভ থেমে যায়।

১৯৯৯ সালের শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯৯৯ সালে 'চেইন মার্ডার' নামে পরিচিত একাধিক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর দমন অভিযান আরও বড় আকারের আন্দোলনের জন্ম দেয়। এসব বিক্ষোভে অন্তত তিনজন নিহত হন এবং প্রায় ১ হাজার ২০০ জনকে আটক করা হয়।

২০০৯ সালের গ্রিন মুভমেন্ট

২০০৯ সালে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে সংস্কারপন্থী বিরোধীরা। পরবর্তী কয়েক মাসে দেশজুড়ে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন, যা 'গ্রিন মুভমেন্ট' নামে পরিচিতি পায়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযানে কয়েক ডজন মানুষ নিহত হন এবং হাজারো বিক্ষোভকারী গ্রেপ্তার হন।

২০১৭-২০১৮ সালের বিক্ষোভ

২০১৭-১৮ সালে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা কমানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। মাশহাদ শহর থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ২০ জনের বেশি মানুষ নিহত হন এবং শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তার হন।

২০১৯ সালের পেট্রোল বিক্ষোভ

২০১৯ সালে ভর্তুকিপ্রাপ্ত পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ইরান সরকার। এর জেরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেসময় বিক্ষোভকারীরা পেট্রোলপাম্প, ব্যাংক ও দোকানপাটে অগ্নিসংযোগ করে।

প্রতিবেদনে বলা হয়, এতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হন এবং সরকার সাময়িকভাবে দেশটির ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়।

২০২২ সালের মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ

২০২২ সালের সেপ্টেম্বর মাসে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর নতুন করে বিক্ষোভ শুরু হয়। হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মাহসার মৃত্যু হয়।

জাতিসংঘের তদন্তকারীরা মাহসার মৃত্যুর জন্য ইরানের বিরুদ্ধে 'শারীরিক সহিংসতা'র অভিযোগ তোলে। কয়েক মাসব্যাপী নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ২২ হাজারের বেশি মানুষকে আটক করা হয়। এরপরও আজ পর্যন্ত দেশটির অনেক নারী হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

২০২৪-২০২৫ সালের রিয়াল বিক্ষোভ

২০২৪-২৫ সালে পশ্চিমা নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়া এবং ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর অর্থনৈতিক সংকট তীব্র হয়। এর প্রভাবে ইরানের মুদ্রা রিয়ালের ভয়াবহ দরপতন ঘটে এবং এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দর দাঁড়ায় ১৪ লাখ। এই পরিস্থিতির পরপরই দেশজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়।

Related Topics

টপ নিউজ

ইরান / বিক্ষোভ / ইসলামী বিপ্লব / আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বিমান ভূপাতিতের ঘটনা ২০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরান সংঘাত ‘ন্যায়যুদ্ধের’ মানদণ্ড পূরণ করে না: মার্কিন সামরিক বাহিনীর আর্চবিশপ
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭ বিমান হারিয়েছে মার্কিন বিমানবাহিনী

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net