Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
সংখ্যালঘুদের ওপর ‘বারবার সহিংসতার’ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
26 December, 2025, 08:00 pm
Last modified: 26 December, 2025, 08:36 pm

Related News

  • ৯০ হাজার কোটি টাকার রাজস্ব বিরোধ নিষ্পত্তিতে বড় কোম্পানিগুলোর সাথে এডিআর চায় সরকার
  • ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতের
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম

সংখ্যালঘুদের ওপর ‘বারবার সহিংসতার’ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘উগ্রবাদীদের হাতে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যে নিরন্তর সহিংসতা চলছে, তা গভীর উদ্বেগের।’
টিবিএস রিপোর্ট
26 December, 2025, 08:00 pm
Last modified: 26 December, 2025, 08:36 pm
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আজ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির মুখপাত্র বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান 'বারবার সহিংসতা' গভীর উদ্বেগের বিষয়।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ময়মনসিংহে গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

অপর হিন্দু ধর্মাবলম্বী অমৃত মণ্ডল হত্যাকাণ্ডের বিষয়ে জয়সওয়াল বলেন, "আমরা বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে অবগত আছি এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"

তিনি আরও বলেন, "উগ্রবাদীদের হাতে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যে নিরন্তর সহিংসতা চলছে, তা গভীর উদ্বেগের।"

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, স্বাধীন বিভিন্ন সূত্রে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়কালে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলসহ দুই হাজার ৯০০টির বেশি সহিংসতার ঘটনার নথি রয়েছে।

তিনি বলেন, 'এই ঘটনাগুলোকে শুধু মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা হিসেবে খাটো করে দেখার সুযোগ নেই।'

জয়সওয়াল জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত সম্পর্কে যে 'ভুল বর্ণনা' ছড়ানো হচ্ছে, তা প্রত্যাখ্যান করে একাধিক বিবৃতি দিয়েছি আমরা।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অবস্থান শুরু থেকেই পরিষ্কার ও ধারাবাহিক। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাই। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব—এ কথাও ভারত পুনর্ব্যক্ত করেছে।

রাজবাড়ী জেলায় অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যার এক দিন পর বাংলাদেশ সরকার জানায়, ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সম্পর্কিত নয়। সরকারের দাবি, মণ্ডল একাধিক গুরুতর অপরাধ মামলায় 'অভিযুক্ত' ছিলেন।

এক বিবৃতিতে বাংলাদেশ সরকার সামাজিক মাধ্যমে হত্যাকাণ্ড নিয়ে 'বিভ্রান্তিকর তথ্য' ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করে।

এদিকে, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি নেতা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। এই প্রেক্ষাপটেই বিষয়টি দেখা উচিত।'

Related Topics

টপ নিউজ

রণধীর জয়সওয়াল / ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় / মুখপাত্র / সংখ্যালঘু / সহিংসতা / বাংলাদেশ / ময়মনসিংহ হত্যাকাণ্ড / তারেক রহমান / দেশ প্রত্যাবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • ৯০ হাজার কোটি টাকার রাজস্ব বিরোধ নিষ্পত্তিতে বড় কোম্পানিগুলোর সাথে এডিআর চায় সরকার
  • ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতের
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net