Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
এপস্টিন মামলা সম্পর্কিত আরও ১০ লাখ নথির সন্ধান পেল মার্কিন কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 December, 2025, 10:25 am
Last modified: 25 December, 2025, 10:29 am

Related News

  • শিশু যৌন নির্যাতনের অভিযোগ: মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেছে এফবিআই
  • এপস্টিন বিষয়ে ঐতিহাসিক জবানবন্দির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন ক্লিনটন দম্পতি
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফরি এপস্টিন আসলে কে?
  • কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ময়নাতদন্তের বিস্তারিত নথি প্রকাশ

এপস্টিন মামলা সম্পর্কিত আরও ১০ লাখ নথির সন্ধান পেল মার্কিন কর্তৃপক্ষ

ডিওজে জানিয়েছে, তারা ‘ফেডারেল আইন এবং নথিগুলো প্রকাশের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা পূর্ণাঙ্গভাবে মেনে চলা অব্যাহত রাখবে।’
টিবিএস ডেস্ক
25 December, 2025, 10:25 am
Last modified: 25 December, 2025, 10:29 am
জেফ্রি এপস্টিন এবং তার সাবেক বান্ধবী ঘিসলাইন ম্যাক্সওয়েল। ছবি: রয়টার্স

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষ প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্কিত হতে পারে এমন আরও ১০ লাখেরও বেশি নথিপত্র খুঁজে পেয়েছে।এসব নথি আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে ধাপে ধাপে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। খবর বিবিসির।

নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা ও এফবিআই এই নথিগুলো উদ্ধারের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে (ডিপার্টমেন্ট অব জাস্টিস) অবহিত করেছে।

গত বুধবার বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, 'ভুক্তভোগীদের সুরক্ষার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য গোপন রাখতে (রিড্যাকশন) আমাদের আইনজীবীরা দিন-রাত কাজ করছেন। যত দ্রুত সম্ভব আমরা নথিগুলো প্রকাশ করব।'

বিভাগটি আরও জানিয়েছে, সব নথি প্রকাশে 'আরও কয়েক সপ্তাহ' সময় লাগতে পারে। একটি নতুন আইনের অধীনে গত ১৯ ডিসেম্বরের মধ্যে এপস্টাইন সংক্রান্ত সব নথি প্রকাশের সময়সীমা নির্ধারিত ছিল। সেই সময়সীমা অনুযায়ী নথিগুলো প্রকাশ না করায় বিচার বিভাগ বর্তমানে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তারা 'ফেডারেল আইন এবং নথিগুলো প্রকাশের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা পূর্ণাঙ্গভাবে মেনে চলা অব্যাহত রাখবে।'

তবে বিবৃতিতে উল্লেখ করা হয়নি, এফবিআই এবং নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কীভাবে এই অতিরিক্ত নথিগুলোর সন্ধান পেয়েছে। নিউইয়র্কের একটি কারাগারে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় এপস্টিনের মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন।

বিচার বিভাগ এপস্টিন সংক্রান্ত তাদের তদন্তের সঙ্গে যুক্ত হাজারো নথি প্রকাশ করে, যার অনেকগুলোতেই ব্যাপকভাবে তথ্য গোপন রাখা হয়েছে (রিড্যাক্টেড)।

বিভাগটি পর্যায়ক্রমে এই নথিপত্রগুলো প্রকাশ করছে এবং শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন যে, এখনো কয়েক লাখ নথি প্রকাশ করা বাকি রয়েছে।

'এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট' পাস হওয়ার পর এসব নথি প্রকাশ করা হয়। আইনটি মার্কিন কংগ্রেস পাস করে এবং এতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনে ভুক্তভোগীদের পরিচয় সুরক্ষিত রেখে এপস্টিন–সংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশিত নথিপত্রগুলোর মধ্যে রয়েছে ভিডিও, ছবি, ইমেল এবং তদন্তের বিভিন্ন নথি। তবে এগুলোর অনেক জায়গায় ব্যাপকভাবে তথ্য গোপন বা মুছে ফেলা (রিড্যাকশন) হয়েছে। এর মধ্যে এমন অনেক ব্যক্তির নামও রয়েছে যাদেরকে এফবিআই এপস্টিন মামলায় সম্ভাব্য সহযোগী বা ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছে বলে মনে করা হচ্ছে।

নথিপত্রে তথ্যের অতিমাত্রায় কাটছাঁট বা গোপনীয়তা (রিড্যাকশন) রক্ষা করার কারণে বিচার বিভাগ উভয় রাজনৈতিক দলের আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছে। উল্লেখ্য যে, আইন অনুযায়ী কেবলমাত্র ভুক্তভোগীদের পরিচয় এবং চলমান কোনো অপরাধের তদন্ত সুরক্ষা নিশ্চিত করতেই তথ্য গোপন রাখার অনুমতি রয়েছে।

অতিরিক্ত নথিপত্র খুঁজে পাওয়ার খবর ঘোষণার পর, এপস্টিনকাণ্ডের তদন্তকারী সংসদীয় প্যানেল 'হাউস ওভারসাইট কমিটি'-র শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি হোয়াইট হাউসের বিরুদ্ধে 'অবৈধভাবে' এই নথিগুলো আটকে রাখার অভিযোগ তোলেন।

এক বিবৃতিতে প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেন, 'প্রতিদিনই আমরা মিথ্যাচার, অদক্ষতা, সময়সীমা না মানা এবং অবৈধ রিড্যাকশন দেখতে পাচ্ছি।'

কংগ্রেসে পাস হওয়া এবং গত মাসে ট্রাম্পের স্বাক্ষর করা আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে—লজ্জাজনক হতে পারে বা "সম্মানহানি" করতে পারে, এমন কোনো নাম বা তথ্য গোপন রাখার অনুমতি দেওয়া হবে না।

আইনটিতে বিশেষভাবে বিচার বিভাগের কাছে অভ্যন্তরীণ যোগাযোগ ও স্মারক (মেমো) চাওয়া হয়েছে, যেখানে কারা তদন্তের আওতায় এসেছিলেন এবং এপস্টিন বা তার সহযোগীদের বিরুদ্ধে 'মামলা করা হবে কি না, তদন্ত করা হবে কি না, বা তদন্ত থেকে বিরত থাকা হবে কি না'—এসব সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তার বিস্তারিত থাকতে হবে।

নথিগুলোর মধ্যে ২০১৯ সালে এফবিআই কর্মীদের মধ্যে আদান-প্রদান করা এমন কিছু ইমেল রয়েছে। এসব ই–মেইলে এপস্টিনের ১০ জন সম্ভাব্য "সহ-ষড়যন্ত্রকারীর" কথা উল্লেখ করা হয়েছে। 

ই–মেইলগুলোতে বলা হয়, এই দলের ছয়জনকে আদালতে সমন ('সাবপিনা') করা হয়েছিল। এদের মধ্যে তিনজন ফ্লোরিডায়, একজন বোস্টনে, একজন নিউ ইয়র্ক সিটিতে এবং একজন কানেকটিকাটে ছিলেন।

এপস্টিনের অপরাধে সম্ভাব্য সহষড়যন্ত্রকারীদের শনাক্ত করা তার ভুক্তভোগীদের জন্য একটি বড় বিষয়। একই সঙ্গে বিচার বিভাগের কাছে আরও স্বচ্ছতা দাবি করা কয়েকজন আইনপ্রণেতার কাছেও এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এপস্টাইন সংক্রান্ত নথিপত্রের আগের প্রকাশনাগুলো থেকে এমন সব তথ্য বেরিয়ে এসেছিল যা আটলান্টিকের দুই পারেই (আমেরিকা ও ইউরোপে) ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

সাজাপ্রাপ্ত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সাথে বন্ধুত্বের বিস্তারিত তথ্য সামনে আসার পর পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। নথিতে দেখা গেছে যে, ২০০৮ সালের জুনে একজন অপ্রাপ্তবয়স্ককে দিয়ে যৌনবৃত্তি করানোর অভিযোগে এপস্টিনের সাজা শুরু হওয়ার আগের দিন ম্যান্ডেলসন তাকে বলেছিলেন, 'আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি।'

লর্ড ম্যান্ডেলসন কর্মীদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস থেকে তার বিদায়ের পরিস্থিতির জন্য তিনি 'গভীরভাবে অনুতপ্ত'। তিনি বলেন, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ছিল তার 'জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি বা গৌরব'। এপস্টিনের সাথে ২০ বছর আগের মেলামেশা এবং তার ভুক্তভোগীদের দুর্দশার কথা ভেবে তিনি 'অত্যন্ত লজ্জিত ও বিষণ্ণ' বোধ করছেন বলেও উল্লেখ করেন।

এপস্টিনের সঙ্গে মেলামেশার কারণে দীর্ঘকাল ধরে চলা নিবিড় তদন্ত ও সমালোচনার জেরে গত অক্টোবরে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর তার 'রাজপুত্র' উপাধি হারান এবং তাকে তার উইন্ডসর বাসভবন 'রয়্যাল লজ' ছেড়ে চলে যেতে বলা হয়।

গত মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ নথিপত্রে ২০০১ সালের একটি ই–মেইলের কথা উল্লেখ করা হয়েছে। 'বালমোরাল' থেকে 'এ' নামে চিহ্নিত একজন ব্যক্তি এপস্টিনের সহযোগী ও ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলকে ই–মেইলটি পাঠান। ম্যাক্সওয়েলকে ২০২২ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারসহ বিভিন্ন অপরাধে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই ই–মেইলে লেখা ছিল, 'তুমি কি আমার জন্য নতুন কিছু অনুপযুক্ত বন্ধু খুঁজে পেয়েছ?'

এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিবিসি অ্যান্ড্রুর টিমের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বারবার কোনো ধরণের অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি এমন কোনো আচরণ 'দেখেননি বা সন্দেহ করেননি যা পরবর্তীতে এপস্টিনের গ্রেপ্তার ও সাজা পাওয়ার কারণ হতে পারে।'

Related Topics

টপ নিউজ

জেফ্রি এপস্টিন / শিশু যৌন নিপীড়ক / ১০ লাখ নথির সন্ধান / এফবিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • শিশু যৌন নির্যাতনের অভিযোগ: মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেছে এফবিআই
  • এপস্টিন বিষয়ে ঐতিহাসিক জবানবন্দির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন ক্লিনটন দম্পতি
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফরি এপস্টিন আসলে কে?
  • কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ময়নাতদন্তের বিস্তারিত নথি প্রকাশ

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net