Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

আন্তর্জাতিক

ইউএনবি
23 December, 2025, 11:45 am
Last modified: 23 December, 2025, 11:55 am

Related News

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সোমবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, শিল্পী ও বিভিন্ন সম্প্রদায়ের পাশে আছি।’
ইউএনবি
23 December, 2025, 11:45 am
Last modified: 23 December, 2025, 11:55 am
ছবি : সংগৃহীত

২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই রাজনীতিবিদ, অধিকারকর্মী, প্রধান সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

সংস্থাগুলো বলছে, এসব ঘটনা আইনের শাসনের চরম অবনতি এবং মতপ্রকাশ ও গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ কমে আসার ইঙ্গিত দেয়।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সোমবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, 'আমরা বাংলাদেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, শিল্পী ও বিভিন্ন সম্প্রদায়ের পাশে আছি।'

বিবৃতিতে স্বাক্ষরকারী সংস্থাগুলো হলো— এক্সেস নাও, আর্টিকেল ১৯, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে), হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি), জার্নালিস্টস ফর ডেমোক্রেসি ইন শ্রীলঙ্কা (জেডিএস) এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।

সংস্থাগুলো মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং নাগরিক ও সাংস্কৃতিক জীবনে মানুষের নিরাপদে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং ছায়ানটে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাগুলো। তারা বলছে, দক্ষিণ এশিয়ার অন্যতম পুরোনো ও স্বনামধন্য এই দুই পত্রিকা এবং সম্মানজনক শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানটে হামলা স্বাধীন গণমাধ্যম ও সংস্কৃতির ওপর বড় আঘাত।

অধিকার সংস্থাগুলো বলেছে, এসব ঘটনা স্বাধীন সংবাদমাধ্যম, সাংবাদিক, অধিকারকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, 'ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।'

এর আগে গত ১২ ডিসেম্বর ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ ও রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদী ঢাকায় গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

যৌথ বিবৃতিতে বলা হয়, 'আমরা বিশেষভাবে উদ্বিগ্ন যে, দুই সংবাদমাধ্যমের কর্মীরা জ্বলন্ত ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। এতে তাদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছিল।' সংস্থাগুলো মনে করে, এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

পত্রিকা দুটির ছাপা ও অনলাইন সংস্করণ সাময়িক বন্ধ থাকাকে বাংলাদেশের সংবাদমাধ্যমের জন্য নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন প্রমাণ করে যে, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় হামলাকারীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।

ছায়ানটে হামলার বিষয়টিকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতি বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে সংস্থাগুলো। তারা বলছে, এতে মতপ্রকাশ ও ভিন্নমতের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে।

অধিকার সংস্থাগুলো বলেছে, 'এসব ঘটনা প্রমাণ করে যে অনলাইন ও অফলাইনের সহিংসতা এখন একবিন্দুতে মিশেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি।'

বিবৃতিতে উল্লেখ করা হয়, সারা বছর ধরেই আইনি হয়রানি এবং ভয়ভীতির মাধ্যমে বাউল, সাংবাদিক ও শিল্পীদের ওপর হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি অনুসারী আছে এমন কিছু প্রভাবশালী ব্যক্তির উসকানিমূলক বা ঘৃণাত্মক বক্তব্য এসব হামলাকে উসকে দিচ্ছে বলে মনে করে সংস্থাগুলো।

তারা আরও বলেছে, প্রযুক্তি কোম্পানিগুলো মানবাধিকার রক্ষায় এবং ব্যবহারকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি রাষ্ট্রও অনলাইনে ছড়ানো ঘৃণা ও উসকানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

অন্তর্বর্তী সরকারের সাইবার আইন সংস্কারের প্রস্তাবগুলো নিয়েও সমালোচনা করেছে সংস্থাগুলো। তারা বলছে, অনলাইনে সহিংসতা ছড়ানো অব্যাহত থাকায় সরকারের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠছে।

আন্তর্জাতিক আইন ও সংবিধান অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের বাধ্যবাধকতা।

অন্তর্বর্তী সরকারের কাছে মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান:

সাংবাদিক, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও কর্মীদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেখানে হুমকি আছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট এবং অন্যান্য সাংবাদিক ও শিল্পীর ওপর হামলার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করতে হবে। দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

ঘৃণাত্মক বক্তব্য ও সহিংসতা উসকে দেওয়া রোধে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনের সময় ব্যবহারকারীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর সব ধরনের সহিংসতা ও হয়রানির প্রকাশ্যে নিন্দা জানাতে হবে।

২০২৬ সালের নির্বাচনের আগে সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় দেশের আইন ও নীতিগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

Related Topics

টপ নিউজ

গণমাধ্যম / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net