Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে বন্দুকধারীর কাছ থেকে খালি হাতে অস্ত্র কেড়ে নেওয়া কে এই আহমেদ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 December, 2025, 09:35 am
Last modified: 15 December, 2025, 09:35 am

Related News

  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ
  • ‘পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতক’: ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো ব্যক্তির ইশতেহারে যা লেখা ছিল
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে বন্দুকধারীর কাছ থেকে খালি হাতে অস্ত্র কেড়ে নেওয়া কে এই আহমেদ

দুই সন্তানের জনক আহমেদ একটি ফলের দোকানের মালিক। হামলার সময় তার হাত ও বাহুতে গুলি লাগে।
টিবিএস ডেস্ক
15 December, 2025, 09:35 am
Last modified: 15 December, 2025, 09:35 am
বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, আহমেদ দৌড়ে গিয়ে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নেন। ছবি: স্ক্রিনগ্র্যাব

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ হামলার সময় এক হামলাকারীর কাছ থেকে ধস্তাধস্তি করে বন্দুক কেড়ে নেওয়া সেই সাহসী ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ। খবর বিবিসি'র।

বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, আহমেদ দৌড়ে গিয়ে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নেন। এরপর তিনি সেই বন্দুক হামলাকারীর দিকেই তাক করেন, এতে হামলাকারী পিছু হটতে বাধ্য হয়।

দুই সন্তানের জনক আহমেদ একটি ফলের দোকানের মালিক। হামলার সময় তার হাত ও বাহুতে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে সেভেন নিউজ অস্ট্রেলিয়াকে জানিয়েছে তার পরিবার।

রোববার রাতে সংঘটিত এই বন্দুক হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। ইহুদিদের ধর্মীয় উৎসব 'হানুকা' উদযাপন উপলক্ষে সেখানে হাজারেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন। পুলিশ এই ঘটনাকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো একটি সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে।

রোববার রাতে সেভেন নিউজ অস্ট্রেলিয়াকে আহমেদের চাচাতো ভাই মোস্তফা বলেন, 'সে একজন বীর, শতভাগ সে একজন নায়ক। তার শরীরে দুটি গুলি লেগেছে—একটি বাহুতে এবং অন্যটি হাতে।'

সোমবার সকালে মোস্তফা আরও বলেন, 'আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। গত রাতে আমি তাকে দেখেছি, সে ভালোই ছিল। তবে আমরা এখন ডাক্তারের পরামর্শের অপেক্ষায় আছি।'

পুলিশ জানিয়েছে, হামলাকারী দুজন বাবা ও ছেলে। তাদের বয়স যথাক্রমে ৫০ ও ২৪ বছর। পুলিশ নিশ্চিত করেছে, ৫০ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, ২৪ বছর বয়সী তরুণ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলা থামাতে আহমেদের নেওয়া সাহসী পদক্ষেপের ভিডিও ফুটেজ ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ছোট পথচারী সেতুর কাছে পাম গাছের আড়ালে দাঁড়িয়ে এক বন্দুকধারী অদৃশ্য কোনো লক্ষ্যবস্তুর দিকে তাক করে গুলি ছুড়ছে। সে সময় আহমেদ কাছেই পার্ক করা একটি গাড়ির পেছনে লুকিয়ে ছিলেন। হঠাৎ সেখান থেকে বেরিয়ে তিনি দৌড়ে গিয়ে হামলাকারীকে জাপটে ধরেন।

ধস্তাধস্তির একপর্যায়ে তিনি হামলাকারীর হাত থেকে বন্দুকটি কেড়ে নেন এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর তিনি বন্দুকটি হামলাকারীর দিকে তাক করলে সে সেতুর দিকে পালিয়ে যেতে থাকে। পরে আহমেদ অস্ত্রটি নামিয়ে নিজের এক হাত ওপরে তুলে ধরেন, যেন পুলিশ বুঝতে পারে তিনি হামলাকারীদের একজন নন।

তবে ওই হামলাকারীকে পরে সেতুর ওপর থেকে আরেকটি অস্ত্র তুলে নিয়ে আবারও গুলি চালাতে দেখা যায়। একই সময় সেতুর ওপর থেকে দ্বিতীয় হামলাকারীও গুলি চালানো অব্যাহত রাখে। তবে তারা কাকে বা কী লক্ষ্য করে গুলি ছুড়ছিল, তা স্পষ্ট নয়।

রোববার গভীর রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স আহমেদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। যদিও সে সময় আহমেদের নাম-পরিচয় জানা ছিল না।

মিন্স বলেন, 'তিনি একজন প্রকৃত বীর। আমার কোনো সন্দেহ নেই যে, তার অসীম সাহসিকতার কারণেই আজ বহু মানুষ প্রাণে বেঁচে গেছেন।'

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, 'আজ আমরা দেখেছি, অন্যদের বাঁচাতে অস্ট্রেলীয়রা কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছেন।' তিনি আরও বলেন, 'এরাই প্রকৃত বীর এবং তাদের সাহসিকতাই অনেক মানুষের জীবন রক্ষা করেছে।'

হোয়াইট হাউসে বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের প্রশংসা করেন। তিনি জানিয়েছেন, আহমেদের প্রতি তার 'গভীর শ্রদ্ধা' রয়েছে। ট্রাম্প বলেন, 'তিনি সত্যিই অত্যন্ত সাহসী একজন মানুষ। তিনি সরাসরি হামলাকারীর মোকাবিলা করেছেন এবং বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন।'

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / বন্দুক হামলা / হিরো / বন্দুকধারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ
  • ‘পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতক’: ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো ব্যক্তির ইশতেহারে যা লেখা ছিল
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net